Breaking




Showing posts with label WBP SI. Show all posts
Showing posts with label WBP SI. Show all posts

Wednesday, 19 August 2026

August 19, 2026

WBP মেইন ও প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র PDF | WBP All Year Questions Papers in Bengali PDF

WBP All Questions Papers in Bengali PDF || পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত প্রশ্নপত্র

WBP All Year Questions Papers in Bengali PDF
WBP All Year Questions Papers in Bengali PDF
পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আগের বছরের প্রশ্নপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে আমরা WBP Constable, Lady Constable, Sub-Inspector (SI), Excise Police, Jail Police, Wireless Operator, এবং Staff Officer-cum-Inspector – এই সমস্ত পরীক্ষার আগের বছরের প্রশ্নপত্রগুলি বাংলা PDF আকারে এক জায়গায় সংকলন করেছি।

প্রত্যেকটি প্রশ্নপত্র আপনাকে পরীক্ষার ধরণ, প্রশ্নের মান, ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেবে। যারা WBP 2025 বা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নপত্রগুলো হবে অনুশীলনের সর্বোত্তম উপকরণ। নিচে দেওয়া লিংক থেকে সহজেই প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করুন।

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র

📚 পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্নপত্র

WBP Constable, SI, Lady Constable ও অন্যান্য পরীক্ষার Previous Year Question Papers

WBP Constable
📅 2013 Question Paper
WBP Constable
📅 2015 Question Paper
WBP Constable
📅 2016 Question Paper
WBP Constable Prelims
📅 2018 Prelims
WBP Constable Mains
📅 2018 Mains
WBP Constable Prelims
📅 2019 Prelims
WBP Constable Mains
📅 2019 Mains
WBP Constable Prelims
📅 2021 Prelims
WBP Constable Mains
📅 2022 Mains
WBP SI Mains
📅 2013 Mains
WBP SI Prelims
📅 2018 Prelims
WBP SI Mains
📅 2018 Mains
WBP SI Prelims
📅 2019 Prelims
WBP SI Mains
📅 2020 Mains
WBP SI Prelims
📅 2021 Prelims
WBP SI Mains
📅 2022 Mains
Jail Police
📅 2019 Question Paper
Lady Constable Prelims
📅 2018 Prelims
Lady Constable Mains
📅 2018 Mains
Lady Constable Prelims
📅 2023 Prelims
Lady Constable Mains
📅 2024 Mains
Wireless Operator Prelims
📅 2021 Prelims
Wireless Operator Mains
📅 2022 Mains
Wireless Supervisor
📅 2021 Question Paper
Staff Officer-cum-Inspector
📅 2021 Question Paper
Excise Police Constable Prelims
📅 2019 Prelims
Excise Police Constable Main
📅 2022 Mains
Excise Police SI
📅 2018 Question Paper
📌 সমস্ত প্রশ্নপত্র PDF আকারে দেওয়া হয়েছে। Download বাটনে ক্লিক করে প্রশ্নপত্রটি সংগ্রহ করুন।

Wednesday, 25 February 2026

February 25, 2026

West Bengal Police SI Mains Question Paper 2026 PDF

WBP SI Mains 2026 প্রশ্নপত্র PDF | West Bengal Police SI Mains 2026 Question Paper

West Bengal Police SI Mains Question Paper 2026 PDF
West Bengal Police SI Mains Question Paper 2026 PDF
পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইনস্পেক্টর (SI) পদে নিয়োগের মেইন পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁদের জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে WBP SI Mains Question Paper 2026–এর মূল প্রশ্নপত্রের PDF প্রদান করা হয়েছে, যা পরীক্ষার্থীদের বাস্তব পরীক্ষার কাঠামো ও প্রশ্নের মান সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।

এই প্রশ্নপত্রটি বিশ্লেষণ করলে বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, নম্বর বণ্টন এবং উত্তর লেখার কৌশল সহজে বোঝা যায়। বিশেষ করে যাঁরা ভবিষ্যতে West Bengal Police SI মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাঁদের প্রস্তুতিকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করে তুলতে এই PDF অত্যন্ত সহায়ক হবে।

নিচে সম্পূর্ণ প্রশ্নপত্রের PDF ডাউনলোড লিংক দেওয়া রয়েছে, যা আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড
পদের নাম সাব ইন্সপেক্টর (SI)
পরীক্ষার তারিখ 22/02/2026
ক্যাটাগরি প্রশ্নপত্র
সরকারী ওয়েবসাইট prb.wb.gov.in.

WBP SI Prelims 2025 Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: West Bengal Police SI Mains Question Paper

File Format:  PDF

No. of Pages:  11

File Size:  2.1 MB 




Sunday, 23 November 2025

November 23, 2025

West Bengal Police Math Practice Set | গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন

WBP অঙ্ক প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ পুলিশ গণিত প্রশ্নোত্তর PDF

West Bengal Police Math Practice Set | গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন
West Bengal Police Math Practice Set | গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, WBP SI বা অন্যান্য পদে চাকরির পরীক্ষায় অঙ্ক (Mathematics) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্কোরিং বিষয়। পরীক্ষায় সাধারণত সহজ থেকে মধ্যম স্তরের অঙ্ক প্রশ্ন করা হলেও সময় ব্যবস্থাপনা ও নিয়মিত প্র্যাকটিস ছাড়া ভালো নম্বর পাওয়া কঠিন। তাই আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা এখানে তুলে ধরেছি বাছাইকৃত পশ্চিমবঙ্গ পুলিশ অঙ্ক প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে পরীক্ষায় আসা সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট-কাট পদ্ধতি এবং সমাধান।

এই প্র্যাকটিস সেটটি নিয়মিত সমাধান করলে আপনারা গতি, নির্ভুলতা ও আত্মবিশ্বাস— তিনটিই বাড়াতে পারবেন। পরীক্ষার আগের দৈনিক অনুশীলন হিসেবে এই সেট বিশেষভাবে সহায়ক হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ অঙ্ক প্র্যাকটিস সেট – 2025

প্রশ্নঃ এক নৌকারোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার/ঘণ্টা, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন, যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার/ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত?
[A] 4 কিলোমিটার/ঘণ্টা 
[B] 6 কিলোমিটার/ঘণ্টা
[C] 4.5 কিলোমিটার/ঘণ্টা
[D] 5 কিলোমিটার/ঘণ্টা

উত্তরঃ [A] 4 কিলোমিটার/ঘণ্টা

প্রশ্নঃ স্বস্তিকা বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে অঙ্কিতা 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়।  বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। অঙ্কিতা কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল?
[A] 7 মাস
[B] 5 মাস 
[C] 3 মাস
[D] 4 মাস

উত্তরঃ [B] 5 মাস

প্রশ্নঃ এক ব্যক্তি একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে দেখলো যে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
[A] 125 মিটার
[B] 159 মিটার
[C] 205 মিটার
[D] 102 মিটার 

উত্তরঃ [D] 102 মিটার

প্রশ্নঃ প্রিয়া ও প্রীতি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4।  যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে প্রীতির মাসিক আয় কত?
[A] 3400 টাকা
[B] 2700 টাকা
[C] 1720 টাকা
[D] 7200 টাকা 

উত্তরঃ [D] 7200 টাকা

প্রশ্নঃ পিউ, প্রীতি এবং বৃষ্টি একটি গাড়ি ভাড়া করল 3024 টাকা ব্যয় করে।  তারা প্রত্যেকে গাড়িটি 28 ঘন্টা, 32 ঘন্টা ও 48 ঘন্টা করে ব্যবহার করল।  তবে প্রীতিকে গাড়িটির ভাড়া বাবদ কত টাকা দিতে হবে?
[A] 580
[B] 648
[C] 772
[D] 896 

উত্তরঃ [D] 896

প্রশ্নঃ দুটি নল 16 ও 32 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একত্রে কিছুক্ষণ চলার পর কখন দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে?
[A] 8 মিনিট 
[B] 9 মিনিট
[C] 11 মিনিট
[D] 10 মিনিট

উত্তরঃ [A] 8 মিনিট

প্রশ্নঃ একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
[A] 58 সেকেন্ড
[B] 38 সেকেন্ড
[C] 46 সেকেন্ড
[D] 48 সেকেন্ড 

উত্তরঃ [D] 48 সেকেন্ড

প্রশ্নঃ গ্যাসের মূল্য 30% বাড়লে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কি হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে?
[A] 25%
[B] 23%
[C] 23¹/₁₃% 
[D] 30%

উত্তরঃ [C] 23¹/₁₃%

প্রশ্নঃ 1 থেকে 10 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত?
[A] 3
[B] 7
[C] 5 
[D] 9

উত্তরঃ [C] 5

প্রশ্নঃ বার্ষিক 10% হার সুদে কত বছরে কোন টাকার সবৃদ্ধিমূলের 2/5 হবে?
[A] 5 বছরে
[B] 6⅔ বছরে 
[C] 5⅔ বছরে
[D] 6 বছরে

উত্তরঃ [B] 6⅔ বছরে

প্রশ্নঃ 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত?
[A] 163
[B] 173
[C] 204 
[D] 331

উত্তরঃ [C] 204

প্রশ্নঃ একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে?
[A] 10টি
[B] 40টি 
[C] 50টি
[D] 80টি

উত্তরঃ [B] 40টি

প্রশ্নঃ তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত?
[A] 81
[B] 100 
[C] 121 
[D] 144

উত্তরঃ [B] 100

প্রশ্নঃ কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে?
[A] 23%
[B] 24%
[C] 20% 
[D] 22%

উত্তরঃ [C] 20%

প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মি. এবং কর্ণ 5 মি. হলে,আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
[A] 15 বর্গ মি.
[B] 12 বর্গ মি. 
[C] 45 বর্গ মি.
[D] 20 বর্গ মি.

উত্তরঃ [B] 12 বর্গ মি.

প্রশ্নঃ দুটি সংখ্যার গ.সা.গু. P এবং তাদের ল.সা.গু. Q,যদি একটি সংখ্যা R হয় তবে অপর সংখ্যাটি কত?
[A] PQ/R 
[B] Q/PQ
[C] 1
[D] PQ/Q

উত্তরঃ [A] PQ/R

প্রশ্নঃ তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 15 এবং 1800, সংখ্যা জোড়া কত?
[A] 180,300
[B] 150,300
[C] 120,225 
[D] 150,180

উত্তরঃ [C] 120,225

প্রশ্নঃ 726 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 2 হলে,বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত?
[A] 33 মি., 22 মি. 
[B] 30 মি., 20 মি.
[C] 45 মি., 30 মি.
[D] তথ্য অসুম্পূর্ণ

উত্তরঃ [A] 33 মি., 22 মি.

প্রশ্নঃ দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 9 এবং 270; একটি সংখ্যা 54 হলে, অপরটি কত?
[A] 55
[B] 50
[C] 40
[D] 45 

উত্তরঃ [D] 45

প্রশ্নঃ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10সেমি এবং প্রস্থ 8সেমি হলে,বাগানটির পরিসীমা কত?
[A] 18 সেমি
[B] 28 সেমি 
[C] 36 সেমি
[D] 80 সেমি

উত্তরঃ [B] 28 সেমি

প্রশ্নঃ কজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে,41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্স আমের গড় দাম কত?
[A] 44.15 টাকা 
[B] 44.25 টাকা
[C] 44 টাকা
[D] 45 টাকা

উত্তরঃ [A] 44.15 টাকা

প্রশ্নঃ এক জোড়া স্বাভাবিক সংখ্যার গ.সা.গু. 10 এবং তাদের যোগফল 150; এই ধরনের কতগুলি জোড় সংখ্যা হতে পারে?
[A] 2
[B] 3
[C] 4 
[D] 5

উত্তরঃ [C] 4

প্রশ্নঃ কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।  সামন্তরিকের বাহুগুলির মান কত?
[A] 3
[B] 2
[C] 3.5
[D] 2.5 

উত্তরঃ [D] 2.5

প্রশ্নঃ 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা।আরোও 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা; 22 জন লোকের দৈনিক গড় আয় কত?
[A] 12 টাকা
[B] 12.50 টাকা 
[C] 13 টাকা
[D] 13.25 টাকা

উত্তরঃ [B] 12.50 টাকা

প্রশ্নঃ ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে?
[A] 1018
[B] 1008
[C] 998 
[D] 990

উত্তরঃ [C] 998

প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে?
[A] 37 বর্গসেমি
[B] 35 বর্গসেমি 
[C] 38 বর্গসেমি
[D] 36 বর্গসেমি

উত্তরঃ [B] 35 বর্গসেমি

প্রশ্নঃ দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি -
[A] 63 
[B] 42
[C] 150
[D] কোনটাই নয়

উত্তরঃ [A] 63

প্রশ্নঃ ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির সমষ্টি 27; পরের তিনটির সমষ্টি কত?
[A] 40
[B] 45
[C] 30
[D] 36 

উত্তরঃ [D] 36

প্রশ্নঃ 8মি. × 6মি. মাপের ঘরের মেঝেতে কার্পেট বেছাতে গেলে, 2মি. চওড়া কত দৈর্ঘ্যের কার্পেট প্রয়োজন?
[A] 60 বর্গমিটার
[B] 200 বর্গমিটার 
[C] 50 বর্গমিটার
[D] 30 বর্গমিটার

উত্তরঃ [B] 200 বর্গমিটার

প্রশ্নঃ জুলির বয়স টিনার বয়সের 6গুণ।  আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে।  বর্তমানে জুলির বয়স কত?
[A] 30 
[B] 35
[C] 40
[D] 5

উত্তরঃ [A] 30

প্রশ্নঃ একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিট এবং তার পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়।  এই যাত্রায় গড় গতিবেগ কত?
[A] 46 কিমি/ঘন্টা
[B] 40 কিমি/ঘন্টা
[C] 36 কিমি/ঘন্টা 
[D] 43 কিমি/ঘন্টা

উত্তরঃ [C] 36 কিমি/ঘন্টা

প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল 315 এবং গ.সা.গু. 35 হলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব?
[A] 5
[B] 2
[C] 4
[D] 3 

উত্তরঃ [D] 3

প্রশ্নঃ 20টি সংখ্যার গড় 30 এবং ওপর সংখ্যার গড় 20; তাহলে সমস্ত সংখ্যার গড় -
[A] 30
[B] 40
[C] 24 
[D] 25

উত্তরঃ [C] 24

প্রশ্নঃ একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 8মিটার হলে,বাগানটির কর্ণের দৈর্ঘ্য -
[A] 16 মিটার
[B] 32 মিটার 
[C] 20 মিটার
[D] 17 মিটার

উত্তরঃ [B] 32 মিটার

প্রশ্নঃ কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি?
[A] 965
[B] 960
[C] 962.5 
[D] 967

উত্তরঃ [C] 962.5

প্রশ্নঃ 5 টাকার কত অংশ 1.25 টাকা হবে -
[A] 23 %
[B] 25 % 
[C] 20 %
[D] 28 %

উত্তরঃ [B] 25 %

প্রশ্নঃ কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?
[A] 1120
[B] 1123
[C] 1125
[D] 1110 

উত্তরঃ [D] 1110

প্রশ্নঃ ভাস্করবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার তিনগুণ বয়সি। দশ বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সি হয়,তবে তাদের কন্যার এখন কত বয়স হবে?
[A] 14 বছর 
[B] 13 বছর
[C] 15 বছর
[D] 16 বছর

উত্তরঃ [A] 14 বছর

প্রশ্নঃ বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে । ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত?
[A] 630
[B] 600 
[C] 590
[D] 580

উত্তরঃ [B] 600

প্রশ্নঃ একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% শতাংশ জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত?
[A] 391 লিটার 
[B] 390 লিটার
[C] 385 লিটার
[D] 389 লিটার

উত্তরঃ [A] 391 লিটার

প্রশ্নঃ এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং পাস নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং পাস নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। পাস নম্বর কত?
[A] 40
[B] 80 
[C] 50
[D] 60

উত্তরঃ [B] 80

প্রশ্নঃ মান নির্ণয় কর : 1.25 ÷ 0.25 এর 2.5
[A] 1
[B] 0
[C] 2 
[D] -1

উত্তরঃ [C] 2

প্রশ্নঃ কোনও অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 10% ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে?
[A] 100%
[B] 20%
[C] 21% 
[D] 29%

উত্তরঃ [C] 21%

প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
[A] 48 
[B] 60
[C] 72
[D] 80

উত্তরঃ [A] 48

প্রশ্নঃ একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
[A] 100 লিটার
[B] 130 লিটার 
[C] 200 লিটার
[D] 150 লিটার

উত্তরঃ [B] 130 লিটার

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 3 : 4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত?
[A] 48 
[B] 50
[C] 56
[D] 60

উত্তরঃ [A] 48

প্রশ্নঃ কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত?
[A] 30 
[B] 32
[C] 34
[D] 36

উত্তরঃ [A] 30

প্রশ্নঃ 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7 : 2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4 : 3 হবে?
[A] 20 লিটার
[B] 24 লিটার
[C] 26 লিটার 
[D] 30 লিটার

উত্তরঃ [C] 26 লিটার

প্রশ্নঃ 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম, 50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে?
 [A] 6
[B] 8 
[C] 10
[D] 12

উত্তরঃ [B] 8

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি হবে -
[A] 30
[B] 40
[C] 45 
[D] 60

উত্তরঃ [C] 45

West Bengal Police Math Practice Set PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  07

File Size:  377 KB



Tuesday, 14 October 2025

October 14, 2025

WBP SI Main আগের বছরের প্রশ্নপত্র PDF – ফ্রি ডাউনলোড

WBP Sub Inspector Main Previous Year Question Papers PDF

WBP SI Main Previous Year Question Papers PDF
WBP SI Main Previous Year Question Papers PDF
পুলিশে চাকরির স্বপ্ন অনেকেই দেখে, আর সেই স্বপ্ন পূরণে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল West Bengal Police-এর সাব-ইন্সপেক্টর (SI) মেইন পরীক্ষা। পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক পেতে হলে আগের বছরের প্রশ্নপত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। কারণ এগুলির মাধ্যমে পরীক্ষার ধরন, প্রশ্নের মান ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই পোস্টে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WBP SI Main Previous Year Question Papers PDF — যা আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
সুতরাং দেরি না করে আমাদের দেওয়া প্রশ্ন উত্তর গুলি সংগ্রহ করে, খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও-

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর মেন বিগত বছরের প্রশ্নপত্র PDF

2013 Download Now
2018 Download Now
2019 Download Now
2022 Download Now

Sunday, 12 October 2025

October 12, 2025

WBP SI Prelims 2025 Question Paper PDF – ফ্রি ডাউনলোড করুন

WBP SI Prelims 2025 Question Paper PDF – ফ্রি ডাউনলোড করুন

WBP SI Prelims Question Paper 2025 PDF
WBP SI Prelims Question Paper 2025 PDF
পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইনস্পেক্টর (WBP SI) নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের গুরুত্ব অপরিসীম। পরীক্ষার ধরন, প্রশ্নের মান, এবং সময় ব্যবস্থাপনা বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করা অত্যন্ত জরুরি। এই পোস্টে আমরা নিয়ে এসেছি WBP SI Prelims Question Paper 2025 PDF, যেখানে তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারবে।
তাই আর দেরি না করে অবিলম্বে প্রশ্নপত্রটি সংগ্রহ করে দেখে নাও প্রশ্নের ধরন এবং প্রশ্নের টপিক গুলিও-

হাইলাইট

নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড
পদের নাম সাব ইন্সপেক্টর (SI)
শুন্যপদ ৪৬৪
পরীক্ষার তারিখ ১২ই অক্টোবর ২০২৫
ক্যাটাগরি প্রশ্নপত্র
সরকারী ওয়েবসাইট prb.wb.gov.in.
WBP SI Prelims 2025 Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: WBP SI Prelims 2025 Question Paper

File Format:  PDF

No. of Pages:  22

File Size:  5.4 MB 



Tuesday, 23 September 2025

September 23, 2025

WBP Important GK Questions in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর 2025 PDF

WBP Important GK Questions in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর 2025 PDF
পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর 2025 PDF
হ্যালো ফ্রেন্ডস,
আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষায় সফল হতে হলে ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন বিষয়ে ভালো ধারণা থাকা প্রয়োজন। এই পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। 
তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে তোমাদের পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর

প্রশ্ন: অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক?
উওর: অস্ট্রেলিয়া

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে?
উওর: সোনালী গুহ

প্রশ্ন: ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি?
উওর: সিভি দেশমুখ

প্রশ্ন: বাহমনী রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উওর: গুলবর্গা

প্রশ্ন: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কি বলা হত?
উওর: হ্যারল্ড ডোমাক মডেল

প্রশ্ন: ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয়?
উওর: 1935 সালের 1 এপ্রিল

প্রশ্ন: শিবাজীর শিক্ষক ছিলেন কে?
উওর: দাদাজি কোন্ডদেব

প্রশ্ন: রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এর নাম কি?
উওর: অসবার্ণ অকালস্মিথ

প্রশ্ন: পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন?
উওর: ধোয়ী

প্রশ্ন: ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে যে ব্যাংক ঋণ দানের অগ্রণী ভূমিকা গ্রহণ করে তার নাম কি?
উওর: NABARD

প্রশ্ন: ন্যূনতম মজুরি আইন পাস হয় কোন বৎসর?
উওর: 1948 সালে

প্রশ্ন: শশাঙ্ক কার উপাসক ছিলেন?
উওর: শিবের

প্রশ্ন: ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয়?
উওর: 1992 সালে

প্রশ্ন: NABARD কবে গঠিত হয়?
উওর: 1982 সালে

প্রশ্ন: খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উওর: 1527 সালে

প্রশ্ন: বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন?
উওর: 1507 খ্রিস্টাব্দে

প্রশ্ন: আর্সেনিকের প্রভাবে কি রোগ হয়?
উওর: ব্ল্যাকফুট রোগ

প্রশ্ন: আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন?
উওর: আলেকজান্ডার গুস্তাভো

প্রশ্ন: সাইমন কমিশন কত সালে ভারতে আসেন?
উওর: 1928 সালে

প্রশ্ন: আলিপুর বোমা মামলায়  প্রধান আসামী কে ছিলেন?
উওর: অরবিন্দ ঘোষ

প্রশ্ন: অলিম্পিক রিঙ এর পাঁচটি রং এর মধ্যে লাল রং কি হল কোন দেশের?
উওর: আমেরিকা

প্রশ্ন: এলাহাবাদ এর পুরাতন নাম কি?
উওর: প্রয়াগ

প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে?
উওর: বাংলাদেশের নারায়ণগঞ্জ

প্রশ্ন: সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উওর: 1906 সালে

প্রশ্ন: মুখ্যমন্ত্রী কলাকার সহায়তা যোজনা কোন রাজ্যে সরকারের যোজনা?
উওর: উড়িষ্যা

প্রশ্ন: কলকাতা কবে স্থাপিত হয়?
উওর: 1690 সালে

প্রশ্ন: 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উওর: আমেরিকা, কানাডা, মেস্কিকো

প্রশ্ন: কার আমলে মগধের বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর: ধর্মপাল

প্রশ্ন: কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত?
উওর: তোর্সা

প্রশ্ন: সবুজ বিপ্লবের অপর নাম কি?
উওর: গম বিপ্লব

প্রশ্ন: মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে?
উওর: 1025 সালে

প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উওর: শ্রীমতি শ্রীমাভ বন্দর নায়েক

প্রশ্ন: UNO প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উওর: 1945 সালে

প্রশ্ন: বেসবল খেলায় কতজন খেলোয়ায় থাকে?
উওর: 9 জন

প্রশ্ন: দিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে?
উওর: শাহজাহান

প্রশ্ন: সকল উৎসেচক কি জাতীয় পদার্থ?
উওর: প্রোটিন জাতীয়  

প্রশ্ন: ISI এর সম্পূর্ণ নাম কি?
উওর: inter-services intelligence

প্রশ্ন: tawang monastery কোন রাজ্যে অবস্থিত?
উওর: অরুণাচল প্রদেশ

প্রশ্ন: 2011 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এ ম্যান অফ দ্যা সিরিজ কে হয়েছিলেন?
উওর: যুবরাজ সিং

প্রশ্ন: সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত?
উওর: বম্ভ্রপুত্র

প্রশ্ন: PDF সম্পূর্ণ নাম কি?
উওর: portable document format

প্রশ্ন: সারে জাহা সে আচ্ছা গানটি কে লিখেন?
উওর: মোহাম্মদ ইকবাল

প্রশ্ন: জাতীয় খেলা দিবস কবে পালিত হয়?
উওর: 29 আগস্ট

প্রশ্ন: হিরোশিমা দিবস কবে পালিত হয়?
উওর: 6 ই আগস্ট

প্রশ্ন: সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?
উওর: কৈলাস পর্বত

প্রশ্ন: কমনওয়েলথ গেমস ভারতে কোন বছরে হয়েছিল?
উওর: 2010 সালে

প্রশ্ন: হিরাকুদ কোন নদীর উপর অবস্থিত?
উওর: মহানদী

প্রশ্ন: শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে?
উওর: হর্ষবর্ধন

প্রশ্ন: টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
উওর: তামিলনাড়ু

প্রশ্ন: কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে?
উওর: তামিলনাড়ু

প্রশ্ন: উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট?
উওর: 22 ডিসেম্বর

প্রশ্ন: Central rice research institute কোথায়অবস্থিত?
উওর:  কটক

প্রশ্ন: অমৃতসর প্রতিষ্ঠা করেন কে?
উওর: গুরু রামদাস

প্রশ্ন: রবি শস্য কোন সময় বপন করা হয়?
উওর: অক্টোবর নভেম্বর

প্রশ্ন: সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত?
উওর: হায়দ্রাবাদ

প্রশ্ন: snooker খেলায় কতগুলো বল থাকে?
উওর: 22

প্রশ্ন: বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক হয় কোন দেশে?
উওর: মালয়েশিয়া

প্রশ্ন: বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি?
উওর: সুইডেন

প্রশ্ন: কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন?
উওর: স্কন্দ

প্রশ্ন: কল্পনা চাওলার মহাকাশ যানের নাম কি?
উওর: কলম্বিয়া

প্রশ্ন: হস্তী গুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়?
উওর: কলিঙ্গরাজ খারবেল

প্রশ্ন: তড়িৎ বিভব কি রাশি?
উওর: স্কেলার রাশি

প্রশ্ন: ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত?
উওর: ব্যাডমিন্টন

প্রশ্ন: প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন?
উওর: মুহাম্মদ বিন তুঘলক

প্রশ্ন: আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত?
উওর: হকি

প্রশ্ন: কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয়?
উওর: 1817 সালে

প্রশ্ন: হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?
উওর: লন টেনিস

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর 2025

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  256 KB


Click Here to Download


Saturday, 20 September 2025

September 20, 2025

WBP SI Practice Set in Bengali PDF | WBP সাব-ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

WBP SI Practice Set in Bengali PDF | WBP সাব- ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

WBP SI Practice Set in Bengali PDF
WBP SI Practice Set in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
এখন আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হতে চলেছি WBP SI প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি। যে সেটটি আমরা সম্পূর্ণ না দিয়ে একটি মিনি প্র্যাকটিস সেট শেয়ার করলাম যা তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 
        তাই বন্ধুরা এর কোনো রকম সময় নষ্ট না করে, নীচের প্রশ্ন গুলি একবার দেখে নিয়ে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও, এবং আরও প্র্যাকটিস পেতে আমাদের সাইড ফলো করো। 

প্র্যাকটিস সেটের প্রশ্ন সমূহ 
 

০১. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে?
(A) ১৯৫১ সালে
(B) ১৯৫৩ সালে
(C) ১৯৫৫ সালে
(D) ১৯৫৭ সালে


০২. সংবিধান রাষ্ট্রপতিকে কত প্রকার জরুরী অবস্থা ঘোষণার ক্ষমতা দিয়েছে?
(A) দুই প্রকার
(B) তিন প্রকার 
(C) চার প্রকার
(D) পাঁচ প্রকার


০৩. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে?
(A) ৬০ নং ধারা
(B) ৬১ নং ধারা 
(C) ৬২ নং ধারা
(D) ৬৩ নং ধারা


০৪. সৌরভ ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) ক্রিকেট
(B) গলফ
(C) লন টেনিস
(D) ব্যাডমিন্টন 


০৫. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়?
(A) ১লা ডিসেম্বর 
(B) ১লা নভেম্বর
(C) ১লা অক্টোবর
(D) ১লা সেপ্টেম্বর


০৬. তোর্সা নদীর উৎপত্তিস্থল -
(A) ছোটনাগপুর মালভূমি
(B) তিব্বতের চুম্বি উপত্যকা 
(C) গঙ্গোত্রী হিমবাহ
(D) পশ্চিমের মালভূমি অঞ্চল


০৭. সদ্য আছড়ে পড়া ঝড় ইয়াস এর নামকরণ করেছে কোন দেশ?
(A) মায়ানমার  
(B) ভুটান
(C) ওমান
(D) বাংলাদেশ


০৮. ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন কে?
(A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড ক্লাইভ
(D) লর্ড লিটন


০৯. অন্ধত্ব রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?
(A) ভিটামিন-A 
(B) ভিটামিন-C
(C) ভিটামিন-K
(D) ভিটামিন-E


১০. কাজু বাদাম উৎপাদন ও বিক্রিয়ে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
(A) কানাডা 
(B) চীন 
(C) ভারত
(D) ইউএস


১১. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত? 
(A) জাইলেম 
(B) ফ্লোয়েম
(C) উভয়ই
(D) কোনোটাই নয় 


১২.অমৃতসর সন্ধি কোন সালে সম্পন্ন হয়?
(A) ১৮০৯ সালে
(B) ১৮০৮ সালে
(C) ১৮০৭ সালে
(D) ১৮০৬ সালে


১৩. স্বরাজ আমার জন্মগত অধিকার - কার উক্তি? 
(A) রবীন্দ্রনাথ ঠাকুর 
(B) বালগঙ্গাধর তিলক
(C) মহাত্মা গান্ধী
(D) জওহরলাল নেহেরু


১৪. কমলালেবুতে প্রচুর পরিমানে থাকে? 
(A) কার্বোহাইড্রেট 
(B) প্রোটিন
(C) ভিটামিন
(D) ফ্যাট


১৫.মহাত্মা গান্ধী কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন?
(A) ১৯৪৪ সালে
(B) ১৯৪৩ সালে
(C) ১৯৪১ সালে 
(D) ১৯৪২ সালে


১৬. কিথাম হ্রদ কোথায় অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) অন্ধ্র প্রদেশ


১৭. বিশ্বে প্রথম "Guangmu" নামে আর্থ সাইন্স স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
(A) রাশিয়া 
(B) ইজরায়েল 
(C) জাপান
(D) চীন


১৮.সরকারি পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে "জনসেবক স্কিম" লঞ্চ করলো কোন রাজ্য?
(A) কেরালা 
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্রপ্রদেশ


১৯.সম্প্রতি Yahoo কোম্পানী কোন দেশে তাদের পরিষেবা বন্ধ করলো?
(A) পাকিস্তান 
(B) নরওয়ে
(C) চীন
(D) তাইওয়ান


২০. এশিয়ার প্রথম "ভাসমান সিনেমা হল" কোথায় লঞ্চ করা হলো?
(A) শ্রীনগর
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) তিরুবন্তপুরম


২১. প্রথম Miss India 2021 টাইটেল জিতলেন কে?
(A) রায়না সিক্রি 
(B) লেখ উতাইয়া 
(C) শ্রেয়া গুপ্ত
(D) পার্ল আগার্বাল


২২. বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয়?
(A) ১৭৮১ সালে
(B) ১৭৮০ সালে
(C) ১৭৮৫ সালে 
(D) ১৭৮৯ সালে


২৩. লোনাক হিমবাহ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? 
(A) উত্তরাখন্ড 
(B) লাদাখ
(C) সিকিম
(D) জম্মু-কাশ্মীর


২৪. বিরহোর উপজাতি দেখা যায় কোন রাজ্যে?
(A) বিহার
(B) ঝাড়খন্ড
(C) মধ্য প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ


২৫. ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার?
(A) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সুভাষ মুখোপাধ্যায়
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) ভারতচন্দ্র রায়


২৬. নিম্মের কার উপাধি ছিল দক্ষিনাপথনাথ?
(A) দ্বিতীয় পুলকেশী
(B) দ্বিতীয় বাহাদুর শাহ
(C) আব্দুল হামিদ লাহরী
(D) অজাতশত্রু


২৭. বিষের বাঁশি - কার লেখা? 
(A) মোহিতলাল মজুমদার
(B) কাজী নজরুল ইসলাম
(C) যতিন্দ্রনাথ সেনগুপ্ত
(D) বিহারিলাল চক্রবর্তী


২৮. বাল গঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন?
(A) মহাত্মা গান্ধী
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) গোপাল হরি দেশমুখ
(D) মহাদেব গোবিন্দ রানাডে


২৯. চিরহরিৎ অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ কোনটি? 
(A) বাঁশ 
(B) সেগুন
(C) মেহগনি
(D) উপরের সবগুলি


৩০. জাপাভো পর্বত শৃঙ্গ টি কোন রাজ্যে অবস্থিত? 
(A) মেঘালয় 
(B) নাগাল্যান্ড
(C) মনিপুর
(D) ত্রিপুরা


৩১. এক বিক্রেতার ৪০ টি বই ও খাতার গড় মূল্য ৩১.২৫ টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে ৬০ টাকা এবং ১৪ টাকা। বই ব্যবসায়ীর কাছে বই এর সংখ্যা কত?
(A) ১৪
(B) ১৫
(C) ১৬
(D) ২১ 


৩২. ৮০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ৭৮ কিমি/ঘণ্টা। ট্রেনটি ১ মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার?
(A) ৫০০
(B) ৭০০
(C) ১৩০০
(D) ১৫০০


৩৩. সাহেব ও সুজন একটি কাজ ১২ দিনে এবং সাহেব, সুজন ও গৌরাঙ্গ একত্রে ওই কাজটি ৮ দিনে শেষ করতে পারে। তবে গৌরাঙ্গ একা কাজটি কতদিনে করবে?
(A) ১৪ দিন
(B) ১৬ দিন 
(C) ২২ দিন 
(D) ২৪ দিন 


৩৪. A নল, B নলের ৯ গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা A নল ৩০ মিনিটে জলপূর্ণ করতে পারে।  একত্রে পো দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে?
(A) ২৫ মিনিট 
(B) ২৬ মিনিট 
(C) ২৭ মিনিট
(D) ২৯ মিনিট  


৩৫. স্রোতের গতিবেগ ৭ কিলোমিটার /ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ ৩৫ কিলোমিটার/ঘণ্টা হলে, প্রতিকূলের গতিবেগ কত?
(A) ২১ কিলোমিটার/ঘণ্টা
(B) ২৫ কিলোমিটার/ঘণ্টা
(C) ২৮ কিলোমিটার/ঘণ্টা
(D) ২৯ কিলোমিটার/ঘণ্টা


৩৬. বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছর পর সুদ-আসল কত হবে?
(A) ৫০০ টাকা 
(B) ৫৫০ টাকা 
(C) ৬০০ টাকা 
(D) ৬৫০ টাকা 


৩৭. একটি দেওয়াল ঘড়িতে ৫ টা ঘণ্টা বাজতে ৩ সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে ৯ টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
(A) ৫.৫ সেকেন্ড 
(B) ৬ সেকেন্ড 
(C) ৬.৪ সেকেন্ড 
(D) ৬.৫ সেকেন্ড 


৩৮. আয়তক্ষেত্রের একদিকের বাহু ২০% বৃদ্ধি ও অপরদিকের বাহু ১০% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে?
(A) ৫% হ্রাস
(B) ১৮% বৃদ্ধি
(C) ১০% হ্রাস
(D) ৮% বৃদ্ধি


৩৯. A বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য B বর্গক্ষেত্রের কর্ণের সমান। A ও B বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
(A) ১ : ৪
(B) ২ : ১
(C) ১ : ২
(D) ১ : ৩ 


৪০. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১২ মিটার, ৯ মিটার এবং ৮ মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
(A) ১৫ মিনিট 
(B) ১৬ মিনিট 
(C) ১৭ মিনিট
(D) ২১ মিনিট 


৪১. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে : ৫, ৭, ১৭, ৩১, ৬৫, ১২৭,?
(A) ২৫৭ 
(B) ২৫৫
(C) ২৪৫
(D) ২৪০ 


৪২. একজন বালিকাকে দেখিয়ে, বিপিন বলল, "তার মা হয় আমার শ্বাশুড়ির একমাত্র মেয়ে।" বিপিন মেয়েটির কে হবে?
(A) কাকা 
(B) বাবা
(C) ভাই 
(D) মেয়ে 


৪৩. যদি কোনো নিৰ্দিষ্ট কোডে ROAM হয় ৪৪, HMP হয় ৪৩ তবে BONE এর কোড কি হবে?
(A) ৩৬ 
(B) ৩৫
(C) ৩৪
(D) ৩৩


৪৪. কোনো মাসের ৯ তারিখ রবিবারের আগের দিন হলে ১ তারিখ কি বার হবে?
(A) রবিবার
(B) সোমবার
(C) শুক্রবার
(D) শনিবার


৪৫. ৩৫৭ : ৭১৪ :: ৪৬৮ : ?
(A) ৯৩৬
(B) ৮৬৪
(C) ৫৭৯
(D) ৫৫৫


৪৬. সঞ্জয় দক্ষিণ দিকে ১৫ মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও ২৫ মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও ২৫ মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন?
(A) পূর্ব 
(B) পশ্চিম 
(C) উত্তর 
(D) দক্ষিণ


৪৭. বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো?
(A) রেসারপিন : সর্পগন্ধা
(B) কুইনাইন : ধুতুরা
(C) নিকোটিন : তামাক
(D) ক্যাফিন : কফি


৪৮. ডাক্তার : নার্স : : নেতা : ?
(A) অনুগামী
(B) রাজনীতি
(C) আইন
(D) জনগণ


৪৯. বিবৃতি : (I) কিছু বন্যপ্রাণী হলো মাংসাশী (II) সব বন্যপ্রাণী হলো সিংহ । সিদ্ধান্ত : (I) সমস্ত মাংসাশী হলো সিংহ (II) কিছু সিংহ হলো মাংসাশী?
(A) (I) সিদ্ধান্ত সঠিক 
(B) (II) সিদ্ধান্ত সঠিক
(C) (I) ও (III) উভয় সিদ্ধান্ত সঠিক
(D) (II) অথবা (III) কোনো সিদ্ধান্ত সঠিক নয়


৫০.যদি সবুজ কে সাদা বলে, সাদা কে কমলা বলে, কমলা কে হলুদ বলে এবং হলুদ কে লাল বলে তবে গাছের রং কি?
(A) কমলা 
(B) লাল 
(C) সাদা
(D) কালো 

WBP সাব-ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF  টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details ::

File Name:  WBP SI Practice Set in Bengali

File Format:  PDF

No. of Pages:  09

File Size:  357 KB

Download Link :  Click Here to Download