Breaking




Showing posts with label রাষ্ট্রবিজ্ঞান. Show all posts
Showing posts with label রাষ্ট্রবিজ্ঞান. Show all posts

Thursday, 23 July 2026

July 23, 2026

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF || United Nations Question Answers PDF In Bengali

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF
আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আজ তোমাদের জন্য একটি খুবই উপযোগী পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের বিভিন্ন বড়ো বড়ো চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমরা আজকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে প্রায় ৫০টি দারুন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। যে প্রশ্ন গুলি তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। 
তাই তোমরা প্রথমে নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও এবং যদি প্রশ্ন গুলি ভাললাগে অবশ্যই PDF টি সংগ্রহ করে রাখবে, যাতে পরবর্তী সময়ে তাড়াতাড়ি পড়ে নিতে পারো। অতএব আর বেশি সময় নষ্ট নাকরে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাও। 

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে?
Ans: ১৯৪৫ সালে

প্রশ্নঃ UNO-র প্রথম মহাসচিব কে ছিলেন? 
Ans: ট্রিগভি লি

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ (DPKO) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে?
Ans: ১৯৯২ সালে

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন কে?
Ans: মহাসচিব

প্রশ্নঃ জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নং ধারায়?
Ans: ৯৯ নং ধারায়

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত?
Ans: ৫ বছর

প্রশ্নঃ জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কিসের দ্বারা নির্বাচিত হন?
Ans: সাধারণ সভা

প্রশ্নঃ জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে?
Ans: মহাসচিব

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?
Ans: ৯ বছর

প্রশ্নঃ প্রতি তিন বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের কত জন বিচারপতি অবসর গ্রহণ করেন?
Ans: এক-তৃতীয়াংশ

প্রশ্নঃ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন?
Ans: যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা।

প্রশ্নঃ অছি পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
Ans: ৩ বছর

প্রশ্নঃ খাদ্য ও কৃষি সংস্থাটি (FAO) যুক্ত সম্মিলিত জাতিপুঞ্জের কোন পরিষদের সঙ্গে?
Ans: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে

প্রশ্নঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-এর অধীনে কটি বিশেষজ্ঞ সংস্থা আছে?
Ans: ১৪ টি

প্রশ্নঃ আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন্ পদ্ধতি অবলম্বন করে না? 
Ans: নিরপেক্ষতা বজায় রাখা

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে?
Ans: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।

প্রশ্নঃ জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশোধন করতে পারে?
Ans: নিরাপত্তা পরিষদ

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয়?
Ans: ভেটো ক্ষমতা

প্রশ্নঃ ভেটো ক্ষমতাহীন সদস্যসংখ্যা নিরাপত্তা পরিষদে কত জন?
Ans: ১০ জন

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
Ans: ২ বছর

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
Ans: ১০ টি রাষ্ট্র

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
Ans: ৫ টি রাষ্ট্র

প্রশ্নঃ সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন’ কে বলেছেন?
Ans: সুম্যান

প্রশ্নঃ সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর কোন মাসে?
Ans: সেপ্টেম্বর

প্রশ্নঃ সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা কত?
Ans: ১৯৩ টি

প্রশ্নঃ ‘শাস্তির জন্য ঐক্য’ প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে?
Ans: ১৯৫০ সালে

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ-আইনসভা কোন সভাকে বলে ?
Ans: সাধারণ সভাকে

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ ‘নাগরিক সভা’ হল – 
Ans: সাধারণ সভা

প্রশ্নঃ “বিশ্ব-বিবেকের প্রতিনিধি সভা’ বলা হয় কাকে?
Ans: সাধারণ সভাকে

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি?
Ans: ১১১টি

প্রশ্নঃ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের কত নং ধারায়?
Ans: ১ নং ধারায়

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু–
Ans: সার্বভৌম রাষ্ট্র

প্রশ্নঃ জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়?
Ans: প্রস্তাবনায়

প্রশ্নঃ ১৯৪৫ সালে কয়টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল?
Ans: ৫০টি

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেছেন কে?
Ans: রুজভেল্ট

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে?
Ans: ১৯৪৫ সালে ২৪শে অক্টোবর

প্রশ্নঃ কোন সম্মেলনে ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ কথাটি ব্যবহার করা হয়?
Ans: মস্কো ঘোষণায়

প্রশ্নঃ ‘সানফ্রান্সিসকো সম্মেলন’ অনুষ্ঠিত হয় কবে?
Ans: ১৯৪৫ সালে এপ্রিল মাসে

প্রশ্নঃ ”ডাম্বারটন ওক্স সম্মেলন’’ অনুষ্ঠিত হয় কবে?
Ans: ১৯৪৪ সালে

প্রশ্নঃ ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় কবে?
Ans: ১৯৪২ সালে

প্রশ্নঃ ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয় কবে?
Ans: ১৯২০ সালে

প্রশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি?
Ans: জাতিসংঘ

সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name: জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  285 KB



Sunday, 14 September 2025

September 14, 2025

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF - নম্বর | স্থান | তারিখ | List of SAARC Summit

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF - নম্বর | স্থান | তারিখ | List of SAARC Summit

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা
সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য শেয়ার করছি বিভিন্ন সার্ক সম্মেলন তালিকা PDF এই পোস্টটি, যে তালিকাটির মধ্যে আমরা সার্কের সম্মেলন গুলির নম্বর, স্থান এবং তারিখ এই সকল তথ্য গুলি শেয়ার করছি এবং এর পাশাপাশি কিছু বেশিক প্রশ্ন উত্তর দেওয়া আছে যে গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে। 
 আমরা সকলেই জানি যে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা গুলির জন্য এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া তালিকা এবং প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখা নাও- 

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা

নং স্থান তারিখ
1st ঢাকা, বাংলাদেশ 7-8 ডিসেম্বর, 1985
2nd ব্যাঙ্গালোর, ভারত 16-17 নভেম্বর, 1986
3rd কাঠমান্ডু, নেপাল 2-4 নভেম্বর, 1987
4th ইসলামাবাদ, পাকিস্তান 29-31 ডিসেম্বর, 1988
5th মালে, মালদ্বীপ 21-23 নভেম্বর, 1990
6th কলম্বো, শ্রীলঙ্কা 21 ডিসেম্বর, 1991
7th ঢাকা, বাংলাদেশ 10-11 এপ্রিল, 1993
8th নিউ দিল্লী, ভারত 2-4 মে, 1995
9th মালে, মালদ্বীপ 12-14 মে, 1997
10th কলম্বো, শ্রীলঙ্কা 29-31 জুলাই, 1998
11th কাঠমান্ডু, নেপাল 4-6 জানুয়ারি, 2002
12th ইসলামাবাদ, পাকিস্তান 2-6 জানুয়ারি, 2004
13th ঢাকা, বাংলাদেশ 12-13 নভেম্বর, 2005
14th নিউ দিল্লী, ভারত 3-4 এপ্রিল, 2007
15th কলম্বো, শ্রীলঙ্কা 1-3 আগস্ট, 2008
16th থিম্পু, ভুটান 28-29 এপ্রিল, 2010
17th আদ্দু, মালদ্বীপ 10-11 নভেম্বর, 2011
18th কাঠমান্ডু, নেপাল 26-27 নভেম্বর, 2014
19th ইসলামাবাদ, পাকিস্তান (Postponed) 15-19 নভেম্বর 2016

সার্ক সম্মেলন সম্পর্কিত প্রশ্নোত্তর

প্রশ্নঃ সার্ক (SAARC) কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে, ঢাকায় (বাংলাদেশে)।

প্রশ্নঃ সার্ক-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ঢাকায় (বাংলাদেশে) ১৯৮৫ সালে।

প্রশ্নঃ সার্ক সম্মেলন কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উঃ সাধারণত প্রতি দুই বছর অন্তর।

প্রশ্নঃ সার্ক-এর ২য় সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ বেঙ্গালুরু, ভারত (১৯৮৬)।

প্রশ্নঃ সার্ক-এর ৩য় সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (১৯৮৭)।

প্রশ্নঃ সার্ক-এর ৪র্থ সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ইসলামাবাদ, পাকিস্তান (১৯৮৮)।

প্রশ্নঃ সার্ক-এর ৫ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ মালে, মালদ্বীপ (১৯৯০)।

প্রশ্নঃ সার্ক-এর ৬ষ্ঠ সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (১৯৯১)।

প্রশ্নঃ সার্ক-এর ৭ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ঢাকা, বাংলাদেশ (১৯৯৩)।

প্রশ্নঃ সার্ক-এর ৮ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ নয়া দিল্লি, ভারত (১৯৯৫)।

প্রশ্নঃ সার্ক-এর ৯ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ মালদ্বীপ (১৯৯৭)।

প্রশ্নঃ সার্ক-এর ১০ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (১৯৯৮)।

প্রশ্নঃ সার্ক-এর ১১তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (২০০২)।

প্রশ্নঃ সার্ক-এর ১২তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ইসলামাবাদ, পাকিস্তান (২০০৪)।

প্রশ্নঃ সার্ক-এর ১৩তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ঢাকা, বাংলাদেশ (২০০৫)।

প্রশ্নঃ সার্ক-এর ১৪তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ নয়া দিল্লি, ভারত (২০০৭)।

প্রশ্নঃ সার্ক-এর ১৫তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (২০০৮)।

প্রশ্নঃ সার্ক-এর ১৬তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ থিম্পু, ভুটান (২০১০)।

প্রশ্নঃ সার্ক-এর ১৭তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ আদ্দু সিটি, মালদ্বীপ (২০১১)।

প্রশ্নঃ সার্ক-এর ১৮তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (২০১৪)।

প্রশ্নঃ ১৮তম সার্ক সম্মেলনের থিম কী ছিল?
উঃ "Deeper Integration for Peace and Prosperity" ("শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর একীকরণ")।

প্রশ্নঃ ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সার্ক সম্মেলন কেন বাতিল হয়?
উঃ ভারতের উরি হামলার পর একাধিক দেশ (ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান) বয়কট করায়।

প্রশ্নঃ সার্ক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কাঠমাণ্ডু, নেপাল।

প্রশ্নঃ সার্ক-এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উঃ ৮টি (ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান)।

প্রশ্নঃ আফগানিস্তান কোন সালে সার্ক-এর সদস্য হয়?
উঃ ২০০৭ সালে।

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name: সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  285 KB 



Friday, 24 June 2022

June 24, 2022

সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন

 সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন 

সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন
সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন 
প্রিয় পরীক্ষার্থী.. .. 
আমরা আজকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক খুব সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই টপিকটি হল, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের আলাদা করে কিছু বলার নেই। 
এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যাদের রাষ্ট্র বিজ্ঞান বিষটি আছে তোমাও এই টপিকটি ভালোভাবে পড়ে রাখতে পারো.. .. 

সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (U.N.O) গঠন


জাতিসংঘ ( গঠন - ১৯২০ সালের ১০ই জানুয়ারি )
সম্মিলিত জাতিপুঞ্জ (United Nations Organisation) ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর
সাধারণ সভা  নিরাপত্তা পরিষদ  অর্থনৈতিক ও সামাজিক পরিষদ  অছিপরিষদ  আন্তর্জাতিক বিচারালয়  কর্মদপ্তর 

সাধারণ সভা ঃঃ ৫১টি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু বর্তমানে জাতিপুঞ্জের ১৯৩টি মেম্বার। প্রতিবছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বৈঠক বসে ১ জন সভাপতি ও ২১ জন সহ সভাপতি নিয়ে। প্রতিটি রাষ্ট্র থেকে অনধিক ৫ জন করে প্রতিনিধি প্রেরন করা হয়, কিন্তু ভোটাধিকার থাকে কেবল মাত্র একজনের।

❐ নিরাপত্তা পরিষদ ঃঃ প্রথমে নিরাপত্তা পরিষদের মেম্বার ছিল ১১টি। বর্তমানে এই পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। ৫টি স্থায়ী রাষ্ট্র হল, ০১.আমেরিকা, ০২. রাশিয়া, ০৩. ফ্রান্স, ০৪. চীন, ০৫. ব্রিটেন। অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়।

❐ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ঃঃ এই পরিষদের প্রথমে সদস্য সংখ্যা ছিল ১৮টি, বর্তমানে ৫৪টি সদস্য রাষ্ট্র আছে। যারা সাধারণ সভা কর্তৃক মনােনীত প্রতিটি সদস্য রাষ্ট্রের কার্যকালের মেয়াদ হল ৩ বছর।

❐ অছিপরিষদ ঃঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও সাধারণ সভার দ্বারা নির্বাচিত সদস্য রাষ্ট্র নিয়ে অছি পরিষদ গঠিত হয়। অছিপরিষদের সদস্য সংখ্যা ছিল ৫টি যারা সাধারণ সভা কর্তৃক ৩ বছরের জন্য নির্বাচিত হয়।

❐  আন্তর্জাতিক বিচারালয় ঃঃ আন্তর্জাতিক বিচারালয়  ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত, যেটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। যারা সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ দ্বারা বিচারপতিরা ৯ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি ৩ বছর ছাড়া ৫ করে বিচারপতি অবসর নেন। 

❐ কর্মদপ্তর ঃঃ কর্মদপ্তরের মুখ্য পরিচালক হলেন মহাসচিব। তিনি ৫ বছরের জন্য নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের ৫টি সদস্য রাষ্ট্র সহ ৯ জনের সম্মতি ক্রমে নির্বাচিত হন।

------ ধন্যবাদ ------