Breaking




Friday, 9 October 2026

October 09, 2026

ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF বাংলা | একনজরে সম্পূর্ণ তথ্য

একনজরে ভারতের প্রতিবেশী দেশ সমূহ PDF || Neighboring Countries of India In Bengali PDF

ভারতের প্রতিবেশী দেশ সমূহ PDF
ভারতের প্রতিবেশী দেশ সমূহ PDF
Dear Students...
তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি খুবি ইন্টারেস্টিং টপিক নিয়ে যে পোস্টটি পড়লে তোমাদের অনেক ধরনের অজানা তথ্য সম্পর্কে জ্ঞান বারনে এবং যে পোস্টটি পড়লে তোমাদের ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা আজ ভারতের প্রতিদেশী দেশসমুহ সম্পর্কে একটি দারুন পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে ভারতের সেই সমস্থ প্রতিবেশী দেশ গুলির সম্পর্কে সম্পূর্ণ তথ্য অতি সংক্ষিপ্ত আকারে  দেওয়া আছে যা তোমরা পড়লেই বুঝতে পারবে।
সুতরাং তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে অফলাইনে পড়তে পারো। 

একনজরে ভারতের প্রতিবেশী দেশ সমূহ

 ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা ৯টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান; পশ্চিমে পাকিস্তান; উত্তর-পশ্চিমে আফগানিস্তান; পূর্বে বাংলাদেশ ও মায়ানমার; দক্ষিনে শ্রীলংকা এবং মালদ্বীপ। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন এবং সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ মতান্তরে ভুটান।

ভারতের প্রতিবেশী দেশগুলির গুরুত্বপূর্ণ তথ্য:



বাংলাদেশ



❐ আয়তন:- ১৪১৫৭০ বর্গকিমি
❐ রাজধানী:- ঢাকা
❐ মুদ্রার নাম:- টাকা
❐ প্রধান ভাষা:- বাংলা 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কেওক্রাডং (১২৩০মি.)
❐ প্রধান নদনদী:- মেঘনা, পদ্মা, যমুনা
❐ ভারতের সাথে এই দেশের দীর্ঘতম সীমানা আছে, যার নাম তিন বিঘা করিডর।
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল- পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
❐ সীমারেখার দৈর্ঘ্য:- ৪০৯৬.৭ কিলোমিটার
❐ পাট শিল্প হলো এই দেশের প্রধানশিল্প
❐ বাংলাদেশের নারায়ণগঞ্জকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়।


নেপাল


❐ আয়তন:- ১৪৭১৮১ বর্গকিমি
❐ রাজধানী:- কাঠমান্ডু
❐ মুদ্রার নাম:- নেপালী রুপী
❐ প্রধান ভাষা:- নেপালী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্ট এভারেস্ট(৮৮৪৮মি.)
❐ প্রধান নদনদী:- কর্নালী(দীর্ঘতম), কোশী,কালীসেতি
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১৭৭০ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ।
❐ নেপালের চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্ঠিত অর্থাৎ এটি Landlocked Country
❐ ৮০০০ মিটারেরও অধিক উচ্চতাসম্পন্ন হিমালয়ের ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।
❐ কাঠমান্ডুতে SAARC-এর সদরদপ্তর অবস্থিত


ভুটান


❐ আয়তন:- ৩৮৩৯৪ বর্গকিমি
❐ রাজধানী:- থিম্পু
❐ মুদ্রার নাম:- গুলট্রাম
❐ প্রধান ভাষা:- জংখা
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কুলাকাংড়ি (৭৫৫৪মি.)
❐ প্রধান নদনদী:- মানস
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৫৮৭ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুনাচল প্রদেশ
❐ এটি গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত
❐ বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ ভুটান
❐ ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুত কেন্দ্র গড়ে তোলা হয়েছে


মায়ানমার


❐ আয়তন:- ৬৭৬৫৭৭ বর্গকিমি
❐ রাজধানী:- নেপিডো(Naypyidaw)
❐ মুদ্রার নাম:- কিয়াত
❐ প্রধান ভাষা:- বর্মী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- কাকাবোরাজি (৫৫৮১মি.)
❐ প্রধান নদনদী:- ইরাবতী
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১১৫৮ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ
❐ প্রচুর বৌদ্ধ মন্দির থাকার কারণে একে প্যাগোডার দেশ বলা হয়
❐ সিতবা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে
❐ এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ


চীন


❐ আয়তন:- ৯৫৭২৯০০ বর্গকিমি
❐ রাজধানী:- বেজিং
❐ মুদ্রার নাম:- রেনমিনবি
❐ প্রধান ভাষা:- মান্দারিন, ক্যান্টনিজ
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্ট এভারেস্ট
❐ প্রধান নদনদী:- ইয়াং সি কিয়াং
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৩৯১৭ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুনাচলপ্রদেশ
❐ ভারত ও চিনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ম্যাকমোহন লাইন
❐ জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ
❐ ১৯৭৯ সালে  জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য সরকার 'একটি পরিবার একটি সন্তান' নীতি চালু করে
❐ হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার বলা হয়
❐ হোয়াং হো নদীকে চিনের দুঃখ বলা হয়


পাকিস্তান


❐ আয়তন:- ৮৮১৯১৩ বর্গকিমি
❐ রাজধানী:- ইসলামাবাদ
❐ মুদ্রার নাম:- পাকিস্তানী রুপী
❐ প্রধান ভাষা:- উর্দু
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- তিরিচমির (৭৬৯০মি.)
❐ প্রধান নদনদী:- সিন্ধু
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ৩৩১০ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর
❐ ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম-র‌্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল এবং ক্রিক প্রণালী
❐ ক্যারেজ প্রথায় জলসেচ উল্লেখযোগ্য
❐ "পাকিস্তান" নামটির অর্থ 'পবিত্রদের দেশ'
❐ পৃথিবীর দ্বিতীয় উষ্ণতমস্থান জোকোবাবাদ এখানে অবস্থিত


আফগানিস্তান

❐ আয়তন:- ৬৫২৮৬৪ বর্গকিমি
❐ রাজধানী:- কাবুল
❐ মুদ্রার নাম:- আফগানি
❐ প্রধান ভাষা:- পাস্ত, ডরি
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- নোশাক (৭৪৯২মি.)
❐ প্রধান নদনদী:- আমুদরিয়া, হেলমন্দ
❐ সীমান্ত দৈর্ঘ্য:- ১০৬ কিমি
❐ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- জম্মু-কাশ্মীর
❐ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ডুরান্ড লাইন
❐ পশুপালন হলো গুরুত্বপূর্ণ জীবিকা


শ্রীলংকা


❐ আয়তন:- ৬৫৬১০ বর্গকিমি
❐ রাজধানী:- শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
❐ মুদ্রার নাম:- শ্রীলংকান রুপী
❐ প্রধান ভাষা:- সিংহলী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- পেড্রতালাগালা
❐ প্রধান নদনদী:- মহাবলী গঙ্গা
❐ দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামে পরিচিত
❐ জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়
❐ পক প্রণালী দ্বারা ভারত থেকে বিছিন্ন
❐ ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী সাগরের নাম মান্নার উপসাগর


মালদ্বীপ


❐ আয়তন:- ২৯৮ বর্গকিমি
❐ রাজধানী:- মালে
❐ মুদ্রার নাম:- রূফিয়া
❐ প্রধান ভাষা:- ধিভেহী
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ:- স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্রপৃষ্ট থেকে মাত্র ২.৪ মিটার উচ্চতায় অবস্থিত
❐ পৃথিবীর নিম্নতম দেশ এটি
❐ পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম শিল্প

একনজরে ভারতের প্রতিবেশী দেশ PDF -টি সংগ্রহ করতে নীচের Download Now লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের প্রতিবেশী দেশ সমূহ

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  215 KB 


October 09, 2026

নোবেল পুরস্কার 2026 বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2026 Winners List – সম্পূর্ণ তালিকা

নোবেল পুরস্কার ২০২৬: বিজয়ীদের নাম ও বিভাগভিত্তিক তালিকা PDF

নোবেল পুরস্কার ২০২৬ বিজয়ীদের তালিকা PDF
নোবেল পুরস্কার ২০২৬ বিজয়ীদের তালিকা PDF
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার (Nobel Prize)। প্রতি বছর চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। বিশ্বজুড়ে গবেষক, বিজ্ঞানী, লেখক, সমাজকর্মী এবং অর্থনীতিবিদদের কাছে নোবেল পুরস্কার একটি বিশেষ স্বীকৃতির প্রতীক।

২০২৬ সালের নোবেল পুরস্কার নিয়েও ইতিমধ্যে দেশ-বিদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন বিভাগে যাঁরা তাঁদের অসাধারণ কাজ, গবেষণা ও অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন, তাঁদের নাম প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টে আমরা নোবেল পুরস্কার ২০২৬ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা (Nobel Prize 2026 Winners List) বিভাগভিত্তিকভাবে তুলে ধরেছি। পাশাপাশি প্রতিটি বিভাগের বিজয়ী, তাঁদের পুরস্কারপ্রাপ্তির কারণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় দেওয়া হয়েছে। চাকরির পরীক্ষা, যেমন WBCS, WBPSC, SSC, Railway, WBP, কলকাতা পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিচে নোবেল পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেওয়া হলো। চাইলে এই তালিকাটি PDF আকারে ডাউনলোড করে ভবিষ্যতের পড়াশোনা ও রিভিশনের জন্য সংরক্ষণ করতে পারেন।

বিভাগ বিজয়ী ও ছবি কৃতিত্ব
চিকিৎসা বিজ্ঞান
কার্ল ডাইসেরথ
কার্ল ডাইসেরথ
পিটার হেগেমান
পিটার হেগেমান
গেয়র্গ নাগেল
গেয়র্গ নাগেল
আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য।
পদার্থ বিজ্ঞান
ফ্রান্সিস হালজেন
ফ্রান্সিস হালজেন
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আগত উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য।
রসায়ন বিজ্ঞান
হেনরি বি কাগান
হেনরি বি কাগান
কেনসো সোয়াই
কেনসো সোয়াই
অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য
সাহিত্য
অ্যান কার্সন
অ্যান কার্সন
তাঁর সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্মের জন্য, যা ধ্রুপদী ঐতিহ্যের সাথে এক কৌতুকপূর্ণ সংলাপে সমসাময়িক সাহিত্যের জন্য নতুন রূপ সৃষ্টি করেছে।
শান্তি
নাভানেথেম 'নাভি' পিল্লাই
নাভানেথেম "নাভি" পিল্লাই
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে তার প্রচেষ্টার জন্য
অর্থনীতি
ঘোষণা হয়নি
তথ্য প্রকাশের অপেক্ষায়
October 09, 2026

Asian Games 2026: ভারতের পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা PDF

এশিয়ান গেমস 2026 ভারতের পদক তালিকা PDF | Asian Games 2026 India Medal Winners List PDF

Asian Games 2026: ভারতের পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা
Asian Games 2026: ভারতের পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা
এশিয়ান গেমস ২০২৬-এ ভারতীয় ক্রীড়াবিদরা দুর্দান্ত পারফরম্যান্স করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বিভিন্ন ক্রীড়া বিভাগে একের পর এক সাফল্য অর্জন করে ভারতীয় অ্যাথলিটরা দেশকে এনে দিয়েছেন একাধিক সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক। তাঁদের অসাধারণ পরিশ্রম, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের গর্বিত করেছে।

এই পোস্টে আমরা এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পদকজয়ী খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা তুলে ধরেছি। কোন খেলোয়াড় কোন ইভেন্টে এবং কোন পদক জিতেছেন, তা সহজে জানার জন্য তথ্যগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে।

আপনি যদি Asian Games 2026 India Medal Winners List, ভারতের Gold, Silver ও Bronze Medal Winners অথবা প্রতিযোগিতায় ভারতের সামগ্রিক সাফল্য সম্পর্কে জানতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য সম্পূর্ণ তথ্যবহুল একটি গাইড।

২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পদকজয়ীরা

নং ক্রীড়াবিদ খেলাধুলা অনুষ্ঠান পদক
১Elavenil Valarivan, Sonam Maskar, Vidarsa Vinodগুলিমহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলরূপা
২এলাভেনিল ভ্যালারিভানগুলিমহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলরূপা
৩রুদ্রাঙ্ক পাতিল, পার্থ মানে, হিমাংশু ধিলোনগুলিপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলরূপা
৪হিমাংশু ধিলনগুলিপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলরূপা
৫রুদ্রাঙ্কশ পাটিলগুলিপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলব্রোঞ্জ
৬সুচিকা তারিয়ালমিশ্র মার্শাল আর্টসমহিলাদের ঐতিহ্যবাহী -৬০ কেজিব্রোঞ্জ
৭টিম ইন্ডিয়াক্রিকেটমহিলাদের অনুষ্ঠানসোনা
৮পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোন, মহেশ্বরী চৌহানগুলিমহিলাদের স্কেট দলব্রোঞ্জ
৯অনন্তজিৎ সিং নারুকা, ভবতেঘ সিং গিল, মাইরাজ আহমেদ খানগুলিপুরুষদের স্কেট দলব্রোঞ্জ
১০জয় মীনাসফট টেনিসপুরুষদের এককব্রোঞ্জ
১১মীরাবাই চানুভারোত্তোলনমহিলাদের ৪৯ কেজিরূপা
১২টিম ইন্ডিয়াব্যাডমিন্টনপুরুষদের দলব্রোঞ্জ
১৩সতনাম সিং, সালমান খাননৌকা বাইচপুরুষদের ডাবল স্কালব্রোঞ্জ
১৪রোশিবিনা দেবীউশুমহিলাদের ৬০ কেজি স্যান্ডারূপা
১৫অনন্তজিৎ সিং নারুকা, পারিনাজ ধালিওয়ালগুলিমিশ্র স্কেট দলব্রোঞ্জ
১৬সীমা কুমারীঅ্যাথলেটিক্সমহিলাদের ১০০০০ মিটারব্রোঞ্জ
১৭মনু টিএস, পুভাম্মা এমআর, বিশাল থেন্নারাসু এবং ভিথ্যা রামরাজঅ্যাথলেটিক্সমিশ্র ৪x৪০০ মিটার রিলেরূপা
১৮ঐশ্বরী প্রতাপ সিং তোমর, রুদ্রাঙ্ক পাতিল, নীরজ কুমারগুলিপুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি দলরূপা
১৯কমলজিৎ, সুরুচি সিংগুলিমিশ্র দল ১০ মিটার এয়ার পিস্তলসোনা
২০দিয়া চিতলে, মানুষ শাহটেবিল টেনিসমিশ্র দ্বৈতব্রোঞ্জ
২১মনপ্রীত কৌরঅ্যাথলেটিক্সশট পুটব্রোঞ্জ
২২গুলভীর সিংঅ্যাথলেটিক্সপুরুষদের ১০০০০ মিটাররূপা
২৩বারানিকা এলাঙ্গোভানঅ্যাথলেটিক্সমহিলাদের পোল ভল্টব্রোঞ্জ
২৪সাওয়ান বেরওয়ালঅ্যাথলেটিক্সপুরুষদের ম্যারাথনরূপা
২৫বিদর্শ বিনোদ, আশি চৌকসে, তিলোত্তমা সেনগুলিমহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি দলরূপা
২৬জোছনা চিনপ্পা, ভেলভান সেন্থিলকুমারস্কোয়াশমিশ্র দ্বৈতব্রোঞ্জ
২৭টিম ইন্ডিয়াকাবাডিমহিলাদের অনুষ্ঠানসোনা
২৮টিম ইন্ডিয়াকাবাডিপুরুষদের ইভেন্টসোনা
২৯তাজিন্দরপাল সিং তুরঅ্যাথলেটিক্সশট পুটরূপা
৩০প্রাচী চৌধুরীঅ্যাথলেটিক্সমহিলাদের ৪০০ মিটারব্রোঞ্জ
৩১অভয় সিংস্কোয়াশপুরুষদের এককরূপা
৩২আনাহাত সিংস্কোয়াশমহিলাদের এককরূপা
৩৩হরিথা ভদ্রাঅ্যাথলেটিক্সমহিলাদের ২০০ মিটারব্রোঞ্জ
৩৪অ্যান্সি সোজানঅ্যাথলেটিক্সমহিলাদের লং জাম্পরূপা
৩৫তেজস্বিন শঙ্করঅ্যাথলেটিক্সডেকাথলনব্রোঞ্জ
৩৬পারুল চৌধুরীঅ্যাথলেটিক্সমহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজব্রোঞ্জ
৩৭সর্বেশ কুশারেঅ্যাথলেটিক্সপুরুষদের হাই জাম্পরূপা
৩৮পিঙ্কি বালহারাকুরাশমহিলাদের -৭৮ কেজিব্রোঞ্জ
৩৯এশা সিংগুলিমহিলাদের ২৫ মিটার পিস্তলরূপা
৪০ভিথ্যা রামরাজঅ্যাথলেটিক্সমহিলাদের ৪০০ মিটার হার্ডলসব্রোঞ্জ
৪১গুলভীর সিংঅ্যাথলেটিক্সপুরুষদের ১৫০০ মিটাররূপা
৪২পারুল চৌধুরীঅ্যাথলেটিক্সমহিলাদের ৫০০০ মিটারব্রোঞ্জ
৪৩মুরলী শ্রীশঙ্করঅ্যাথলেটিক্সপুরুষদের লং জাম্পরূপা
৪৪যশ বীর সিংঅ্যাথলেটিক্সপুরুষদের বর্শা নিক্ষেপরূপা
৪৫রোহিত যাদবঅ্যাথলেটিক্সপুরুষদের বর্শা নিক্ষেপব্রোঞ্জ
৪৬নীরু ধান্দা, মনীষা কির, আশিমা আহলাওয়াতগুলিমহিলাদের ট্র্যাপ দলরূপা
৪৭নীরু ধান্ডাগুলিমহিলাদের ফাঁদসোনা
৪৮নরেন্দ্র বেরওয়ালবক্সিংপুরুষদের +৯০ কেজিব্রোঞ্জ
৪৯গুলভীর সিংঅ্যাথলেটিক্সপুরুষদের ৫০০০ মিটারব্রোঞ্জ
৫০গুরিন্দরবীর সিং, স্নেহা এসএস, অনিমেষ কুজুর, হরিতা ভদ্রঅ্যাথলেটিক্সমিশ্র ৪x১০০ দলীয় রিলেব্রোঞ্জ
৫১পূজা সিংঅ্যাথলেটিক্সমহিলাদের হাই জাম্পব্রোঞ্জ
৫২কিরণ পাহাল, পূভাম্মা এমআর, প্রাচি চৌধুরী, ভিথ্যা রামরাজঅ্যাথলেটিক্সমহিলাদের ৪x৪০০ মিটার রিলেসোনা
৫৩ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয় কুমার, বিশাল TKঅ্যাথলেটিক্সপুরুষদের ৪x৪০০ মিটার রিলেব্রোঞ্জ
৫৪জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ, চিকিথা তানিপার্থীতীরন্দাজিমহিলাদের কম্পাউন্ড দলসোনা
৫৫চিকিথা তানিপার্থী, সাহিল যাদবতীরন্দাজিমিশ্র যৌগ দলসোনা
৫৬প্রিয়া ঘাংঘাসবক্সিংমহিলাদের ৬০ কেজিব্রোঞ্জ
৫৭কাইনান চেনাই, নীরু ধান্ডাগুলিমিশ্র ফাঁদসোনা
৫৮কপিল পোখারিয়াবক্সিংপুরুষদের ৯০ কেজিব্রোঞ্জ
৫৯সাহিল যাদব, গণেশ মণি রত্নম থিরুমুরু, কুশল দালালতীরন্দাজিপুরুষদের কম্পাউন্ড দলসোনা
৬০সুনীল কুমারকুস্তিগ্রেকো-রোমান ৮৭ কেজিব্রোঞ্জ
৬১আনহাত সিং, জোশানা চিনপ্পা, তানভি খান্না, শামিনা রিয়াজস্কোয়াশমহিলাদের দলব্রোঞ্জ
৬২প্রিন্স কুরিসিঙ্কল নোবেল, মানু ফ্রান্সিসনৌচালনাপুরুষদের স্কিফরূপা
৬৩গণেশ মণি রত্নম থিরুমুরুতীরন্দাজিপুরুষদের যৌগিক স্বতন্ত্রব্রোঞ্জ
৬৪নীতেশ কুমারকুস্তিগ্রেকো-রোমান ৯৭ কেজিরূপা
৬৫অভয় সিং, বীর ছোটরানি, ভেলভান সেন্থিলকুমার, সুরজ কুমার চন্দস্কোয়াশপুরুষদের দলব্রোঞ্জ
৬৬হর্ষিতা তোমর, শীতল বর্মানৌচালনামহিলাদের স্কিফব্রোঞ্জ
৬৭অঙ্কিতা ভকত, কুমকুম মোহদ, কীর্তি শর্মাতীরন্দাজিমহিলাদের দলের রিকার্ভসোনা
৬৮কুমকুম মোহদ, ধীরাজ বোম্মাদেবরাতীরন্দাজিমিশ্র দল রিকার্ভরূপা
৬৯নেথ্রা কুমারাননৌচালনামহিলাদের ডিঙ্গিব্রোঞ্জ
৭০লাভলিনা বোরগোহাইনবক্সিংমহিলাদের ৭৫ কেজিসোনা
৭১ধীরাজ বোম্মাদেবরা, নীরজ চৌহান, যশদীপ ভোগেতীরন্দাজিপুরুষদের দলরূপা
৭২টিম ইন্ডিয়াসেপাকটাকরাপুরুষদের কোয়াড্রেন্টব্রোঞ্জ
৭৩পারভীন হুডাবক্সিংমহিলাদের ৬৫ কেজিসোনা
৭৪অঙ্কুশ পাঙ্ঘালবক্সিংপুরুষদের ৮০ কেজিসোনা
৭৫সুজিত কালকালকুস্তিপুরুষদের ৬৫ কেজিসোনা
৭৬টিম ইন্ডিয়াহকিমহিলাদের অনুষ্ঠানসোনা
৭৭কুমকুম মোহোদতীরন্দাজিমহিলাদের একক রিকার্ভসোনা
৭৮প্রণবী উরসগল্ফমহিলাদের ব্যক্তিগতসোনা
৭৯প্রণবী উরস, অদিতি অশোক, দীক্ষা ডাগরগল্ফমহিলাদের দলরূপা
৮০নীরজ চৌহানতীরন্দাজিপুরুষদের একক রিকার্ভব্রোঞ্জ
৮১টিম ইন্ডিয়াক্রিকেটপুরুষদের ইভেন্টসোনা
৮২আমান সেহরাওয়াতকুস্তিপুরুষদের ৫৭ কেজিসোনা
৮৩দীপক পুনিয়াকুস্তিপুরুষদের ৯৭ কেজিব্রোঞ্জ
৮৪অন্তিম পাঙ্ঘালকুস্তিমহিলাদের ৫৩ কেজিরূপা
৮৫টিম ইন্ডিয়াহকিপুরুষদের ইভেন্টসোনা

খেলা অনুযায়ী ভারতের পদক তালিকা

খেলাধুলা সোনা রূপা ব্রোঞ্জ মোট
তীরন্দাজি৫২২৯
গুলি৩৮৪১৫
বক্সিং৩০৩৬
কুস্তি২২২৬
ক্রিকেট২০০২
হকি২০০২
কাবাডি২০০২
অ্যাথলেটিক্স১৯১৪২৪
গল্ফ১১০২
স্কোয়াশ০২৩৫
নৌচালনা০১২৩
ভারোত্তোলন০১০১
উশু০১০১
ব্যাডমিন্টন০০১১
কুরাশ০০১১
মিশ্র মার্শাল আর্টস০০১১
নৌকা বাইচ০০১১
সেপাকটাকরা০০১১
সফট টেনিস০০১১
টেবিল টেনিস০০১১
মোট ২১ ২৭ ৩৭ ৮৫
এশিয়ান গেমস ২০২৬ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: এশিয়ান গেমস ২০২৬

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  239 KB    



Wednesday, 7 October 2026

October 07, 2026

PSC Clerkship Model Question Paper PDF | পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

PSC Clerkship Model Question Paper PDF | পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র 2024 PDF

PSC Clerkship Model Question Paper | OMR Sheet | Answer Key 2024
PSC Clerkship Model Question Paper | OMR Sheet | Answer Key 2024
বন্ধুরা,
আমরা আমরা সকলেই জানি যে ২০২৪ এর ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা হাতে মাত্র কয়েকটা দিন আছে, তাই আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি PSC Clerkship Model Question Paper | OMR Sheet | Answer Key 2024 এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষা ধাঁচে সমস্ত প্রশ্ন,OMR Sheet, Answer Key এই সকল গুলি দেওয়া আছে, যেটা তোমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে এবং উক্ত পরীক্ষায় বসার আগে প্র্যাকটিস হয়ে যাবে।

তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া PDF গুলি স্টেপ বাই স্টেপ সংগ্রহ করে প্র্যাকটিস করে নাও এবং উত্তর গুলি মিলিয়ে নাও। 
পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো।

File Details :: 

File Name: WBPSC Clerkship Practice Set 

File Format:  PDF

No. of Pages:  12

File Size:  6 MB

Thanks to : Kolom


Question Paper Download Now
OMR Sheet Download Now
Answer Key Download Now

আরও প্র্যাকটিস করুন - PSC Clerkship Practice Set 2024

Tuesday, 6 October 2026

October 06, 2026

PSC ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus in Bengali PDF

পিএসসি ক্লার্কশিপ সিলেবাস PDF | WBPSC Clerkship Syllabus 2023 in Bengali PDF

PSC ক্লার্কশিপ সিলেবাস PDF
PSC ক্লার্কশিপ সিলেবাস PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা এই পরীক্ষায় বসবে বলে ভাবছো আজকে তোমাদের জন্য এই পরীক্ষার জন্য দারুন উপযোগী একটি পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমরা আজকে ক্লার্কশিপ সিলেবাস PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত সিলেবাসটির সমস্ত তথ্য গুলি খুব সুন্দর ভাবে বাংলা ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সিলেবাসটি দেখার পর তোমাদের উক্ত পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বরের ধরন সহ আরও অন্যান্য তথ্য সম্পর্কে ধারনা তৈরি হয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নাও সিলেবাসটি। 
পিএসসি ক্লার্কশিপ সিলেবাস

পরীক্ষার প্যাটার্ন
  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. মেন পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষা
  • পরীক্ষার ধরন - অবজেক্টিভ টাইপ
  • প্রশ্নের সংখ্যা - ১০০টি
  • মোট নম্বর - ১০০
  • প্রশ্নের ধরন - MCQ
  • সময় - ১ ঘন্টা ৩০ মিনিট
  • ভাষা - ইংরেজি ও বাংলা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
জেনারেল স্টাডিজ ৪০ ৪০
ইংরেজি ৩০ ৩০
পাটিগণিত ৩০ ৩০
মোট ১০০ ১০০

মেন পরীক্ষা
  • প্রশ্নের ধরন - ডেসক্রিপটিভ টাইপ (বর্ণনামূলক)
  • মোট নম্বর – ১০০
  • সময় - ১ ঘন্টা
পেপার বিষয় নম্বর
Group - A ইংরেজি ৫০
Group - B বাংলা/হিন্দি/নেপালি/সাঁওতালি ৫০
মোট ১০০

প্রিলিমিনারি সিলেবাস

জেনারেল স্টাডিজ

❏ কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ভারতের ভূগোল
❏ ভারতীয় সংস্কৃতি
❏ ভারতের ইতিহাস
❏ আন্তর্জাতিক সমস্যা
❏ ভারতে অর্থনৈতিক সমস্যা
❏ রাষ্ট্রবিজ্ঞান
❏ ভারতে অর্থনৈতিক সমস্যা

ইংরেজি

❏ বিপরীত শব্দ এবং তাদের সঠিক ব্যবহার
❏ ইংরেজি ভাষার মৌলিক বিষয়
❏ ব্যাকরণ
❏ বাক্যের গঠন
❏ সমার্থক শব্দ
❏ শব্দভান্ডার

পাটিগণিত

❏ অনুপাত এবং অনুপাত
❏ শতাংশ
❏ লাভ এবং ক্ষতি
❏ সাধারন সুদ
❏ সরলীকরণ
❏ দশমিক
❏ পুনরাবৃত্ত দশমিক
❏ ভগ্নাংশ
❏ ল.সা.গু ও গ.সা.গু
❏ অংশীদারিত্ব
❏ গড়
❏ সময় এবং কাজ, সময় এবং দূরত্ব
 
মেন পরীক্ষার সিলেবাস

Group - A (ইংরেজি)
  • রিপোর্ট রাইটিং
  • সামারি/প্রেসি রাইটিং
  • বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ

Group - B (বাংলা/হিন্দি/ উর্দু/নেপালি/সাঁওতালি)
  • রিপোর্ট রাইটিং
  • সামারি/প্রেসি রাইটিং
  • বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ
ক্লার্কশিপ সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

 File Details :: 

File Name: ক্লার্কশিপ সিলেবাস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  239 KB    


October 06, 2026

PSC Clerkship Recruitment 2026: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা, বয়স, আবেদন, সিলেবাস

WBPSC Clerkship Recruitment 2026: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশেই আবেদন

WBPSC Clerkship Recruitment 2026
WBPSC Clerkship Recruitment 2026
WBPSC Clerkship Recruitment 2026: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Clerkship Examination-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, Secretariat, Directorate, District Office এবং Regional Office-এ Lower Division Assistant (LDA), Lower Division Clerk (LDC) এবং সমজাতীয় পদে নিয়োগ করা হবে।

এই নিয়োগের বিজ্ঞপ্তি Advertisement No. 12/2024 হিসেবে প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: এই নিয়োগটি Clerkship Examination, 2024-এর মাধ্যমে সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ রয়েছে।

WBPSC Clerkship Recruitment 2026 – গুরুত্বপূর্ণ তথ্য

নিয়োগকারী সংস্থা West Bengal Public Service Commission (WBPSC)
পরীক্ষার নাম Clerkship Examination, 2024
বিজ্ঞপ্তি নম্বর 12/2024
পদের নাম Lower Division Assistant / Lower Division Clerk ও সমজাতীয় পদ
মোট শূন্যপদ পরে জানানো হবে
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বা সমতুল্য
বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর (01.01.2024 অনুযায়ী)
আবেদন শুরু ৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬
শেষ সময় বিকেল ৩:৩০টা পর্যন্ত
আবেদন পদ্ধতি Online
আবেদন ফি ₹110 + প্রযোজ্য Service Charges
নির্বাচন পদ্ধতি Part-I → Part-II → Computer Operation & Typing Test
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in
PSC Clerkship 2026 – কোন কোন পদে নিয়োগ হবে?
এই Clerkship Examination-এর মাধ্যমে মূলত নিম্নলিখিত ধরনের পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হবে—

● Lower Division Assistant (LDA)
● Lower Division Clerk (LDC)
● LDA/LDC-এর সমজাতীয় পদ
● পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন Secretariat ও Directorate-এর ক্লারিক্যাল পদ
● District ও Regional Office-এর সংশ্লিষ্ট পদ

নিয়োগের নির্দিষ্ট পদ ও শূন্যপদের সংখ্যা কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তীতে নির্ধারিত/প্রকাশিত হবে।
PSC Clerkship 2026 Vacancy

মোট শূন্যপদ: এখনও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
WBPSC-এর Clerkship Examination-এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা এবং category-wise vacancy প্রকাশিত হলে এই পোস্টে তা আপডেট করা হবে।

প্রার্থীদের পরামর্শ: Vacancy-এর সংখ্যা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা YouTube-এ প্রকাশিত অনুমানভিত্তিক তথ্যের উপর নির্ভর না করে WBPSC-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
PSC Clerkship 2026 – শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীকে West Bengal Board of Secondary Education-এর Madhyamik Examination অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অর্থাৎ, মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন।

তবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে না। প্রার্থীর—
● Computer operation-এর প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
● Computer-এ Typing করার দক্ষতা থাকতে হবে।
● English-এ প্রতি মিনিটে কমপক্ষে 20 words অথবা
● Bengali-তে প্রতি মিনিটে কমপক্ষে 10 words

টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
PSC Clerkship 2026 – বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে 01.01.2024 তারিখের ভিত্তিতে।

প্রার্থীর বয়স—
● ন্যূনতম: ১৮ বছর
● সর্বোচ্চ: ৪৫ বছর

অর্থাৎ, ০২ জানুয়ারি ১৯৭৯-এর আগে এবং ০১ জানুয়ারি ২০০৬-এর পরে জন্মগ্রহণকারী প্রার্থীরা সাধারণ বয়সসীমার হিসাবে এই নিয়োগের জন্য উপযুক্ত নন।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।
PSC Clerkship 2026 Application Date
WBPSC Clerkship 2026-এর অনলাইন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে দেওয়া হল—

Online Application শুরু: ৬ অক্টোবর ২০২৬
Online Application শেষ: ২৬ অক্টোবর ২০২৬
আবেদন জমা দেওয়ার শেষ সময়: বিকেল ৩:৩০টা

প্রার্থীদের শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
PSC Clerkship 2026 Application Fee

Clerkship Examination-এর জন্য সাধারণ আবেদন ফি ₹110।
তবে West Bengal-এর SC/ST এবং 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকা PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদন করার সময় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কমিশনের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
PSC Clerkship 2026 Selection Process
WBPSC Clerkship Recruitment-এর নির্বাচন প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হবে।

ধাপ ১ – Part-I Examination
প্রথমে Clerkship-এর লিখিত পরীক্ষা বা Part-I অনুষ্ঠিত হবে।

ধাপ ২ – Part-II Examination
Part-I-এ যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে Part-II Examination-এর জন্য বিবেচনা করা হবে।

ধাপ ৩ – Computer Typing Test
পরবর্তী পর্যায়ে প্রার্থীর Computer ও Typing দক্ষতা যাচাই করা হবে।

অর্থাৎ, Clerkship চাকরির জন্য শুধু লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলেই হবে না; Computer ও Typing দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
PSC Clerkship 2026 Exam Pattern
Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং General Studies-এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল—

General Studies
● Indian History
● Geography
● Indian Polity
● Current Affairs
● General Science
● West Bengal-related General Knowledge
● গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা

Arithmetic
● Number System
● Simplification
● Percentage
● Profit & Loss
● Ratio & Proportion
● Average
● Time & Work
● Time, Speed & Distance
● Simple Interest
● Mensuration
● অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্ক

English
● Grammar
● Vocabulary
● Synonym & Antonym
● Sentence Correction
● Fill in the Blanks
● Comprehension
● অন্যান্য গুরুত্বপূর্ণ English topics

নোট: পরীক্ষার চূড়ান্ত syllabus ও marks distribution-এর ক্ষেত্রে প্রার্থীদের WBPSC-এর প্রকাশিত official scheme/syllabus অনুসরণ করা উচিত।
PSC Clerkship 2026 Salary

Clerkship-এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

পূর্ববর্তী Clerkship recruitment-এর ক্ষেত্রে LDA/LDC পদের বেতন কাঠামো Pay Level 6 হিসেবে উল্লেখ করা হয়েছিল, যার pay range ছিল ₹22,700 থেকে ₹58,500 এবং এর সঙ্গে প্রযোজ্য allowances ছিল। বর্তমান নিয়োগে চূড়ান্ত salary structure-এর জন্য সংশ্লিষ্ট official notification অনুসরণ করা উচিত।
PSC Clerkship 2026 – কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আবেদন করার ধাপ

Step 1: WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
Step 2: Online Application / Apply Online section-এ যান।
Step 3: Clerkship Examination সংক্রান্ত Advertisement No. 12/2024 নির্বাচন করুন।
Step 4: প্রয়োজনীয় তথ্য দিয়ে Registration/Account তৈরি করুন অথবা Login করুন।
Step 5: Application Form-এ নিজের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
Step 6: প্রয়োজনীয় documents/information আপলোড করুন।
Step 7: প্রযোজ্য Application Fee জমা দিন।
Step 8: Application Form Final Submit করুন।
Step 9: ভবিষ্যতের জন্য Application Form-এর Print/ডিজিটাল কপি সংরক্ষণ করুন।
গুরুত্বপূর্ণ নথি
আবেদন করার আগে প্রার্থীদের প্রয়োজনীয় documents প্রস্তুত রাখা উচিত। যেমন—

● Madhyamik Certificate/Marksheet
● বয়সের প্রমাণপত্র
● Passport Size Photograph
● Signature
● Caste Certificate, যদি প্রযোজ্য হয়
● PwBD Certificate, যদি প্রযোজ্য হয়
● অন্যান্য প্রয়োজনীয় documents

WBPSC-এর application portal-এ যে format/size চাওয়া হবে, সেই অনুযায়ী documents প্রস্তুত করতে হবে।

FAQ – PSC Clerkship Recruitment 2026

PSC Clerkship 2026-এর আবেদন কবে শুরু হয়েছে?
WBPSC Clerkship Examination 2024-এর অনলাইন আবেদন ৬ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে।

PSC Clerkship 2026-এর আবেদন শেষ কবে?
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩০টা।

PSC Clerkship 2026-এ শিক্ষাগত যোগ্যতা কী?
প্রার্থীকে Madhyamik বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।

PSC Clerkship-এ কি Computer জানা প্রয়োজন?
হ্যাঁ। Computer operation-এর elementary knowledge এবং নির্দিষ্ট typing speed-এর প্রয়োজন রয়েছে। English-এ 20 WPM অথবা Bengali-তে 10 WPM typing speed প্রয়োজন।

PSC Clerkship 2026-এর বয়সসীমা কত?
01.01.2024 অনুযায়ী সাধারণ বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।

PSC Clerkship 2026-এর Application Fee কত?
সাধারণ প্রার্থীদের জন্য Application Fee ₹110। West Bengal-এর SC/ST এবং নির্দিষ্ট PwBD প্রার্থীদের fee exemption রয়েছে।

PSC Clerkship 2026-এ মোট কতগুলি vacancy?
বর্তমানে নির্দিষ্ট মোট vacancy সংখ্যা প্রকাশিত হয়নি। Vacancy details প্রকাশিত হলে তা official information অনুযায়ী আপডেট করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Indicative Advertisement Download
Detailed Advertisement Download
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

Monday, 5 October 2026

October 05, 2026

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র PDF | Famous Characters of Bengali Literature and their Creators In Bengali PDF

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
Hello Friends,
আজ তোমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF টি দিচ্ছি। এই টপিকটি খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিকটি থেকে প্রশ্ন আশার সম্ভবনা অনেকটাই, কারন এই টপিকটি বাংলা বিষয়েে একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক। 
তাই তোমরা আর সময় নষ্ট না করে নীচে দেওয়া এই পোস্টের সম্পূর্ণ তালিকাটি ভালো ভাবে পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে পড়তে পারো অফলাইনে।

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা

প্রশ্নঃ "ফটিক" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ "বলাই" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ "গোরা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ "অমল" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ "রাজলক্ষ্মী" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নঃ "জটায়ু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "ফেলুদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "ফটিক চাঁদ" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "প্রফেসর শঙ্কু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "তারিণী খুড়ো" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "তপসে" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সত্যজিৎ রায়

প্রশ্নঃ "টেনিদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়

প্রশ্নঃ "হাবলু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়

প্রশ্নঃ "ঘনাদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র

প্রশ্নঃ "চাটুজ্জ্যে মশাই" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রাজশেখর বসু

প্রশ্নঃ "জটাধর বক্সী" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রাজশেখর বসু

প্রশ্নঃ "বরদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ "হিরু ডাকাত" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ অমরেন্দ্র চক্রবর্তী

প্রশ্নঃ "হর্ষবর্ধন,গোবর্ধন" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শিবরাম চক্রবর্তী

প্রশ্নঃ "পটলা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শক্তিপদ রাজগুরু

প্রশ্নঃ "তোরাপ" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র

প্রশ্নঃ "শংকর, অ্যালভারেজ" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ "অপু, দূর্গা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ "ব্যোমকেশ,অজিত" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ "কিরীটি" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ নিহাররঞ্জন গুপ্ত

প্রশ্নঃ "কাকাবাবু/সন্তু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্নঃ "শকুন্তলা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ কালিদাস

প্রশ্নঃ "কর্নেল" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সৈয়দ মুজতবা সিরাজ

প্রশ্নঃ "ব্রজদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ গৌরকিশোর ঘোষ

প্রশ্নঃ "শঙ্কু মহারাজ" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ জ্যোতির্ময় ঘোষ দস্তিদার

প্রশ্নঃ "জয়ন্ত,মানিক" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ হেমেন্দ্র কুমার রায়

প্রশ্নঃ "ডমরু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

প্রশ্নঃ "জয়ন্ত,মানিক" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ হেমেন্দ্র কুমার রায়

প্রশ্নঃ "গোগোল" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সমরেশ বসু

প্রশ্নঃ "ঋজুদা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ বুদ্ধদেব গুহ

প্রশ্নঃ "পাগলা দাশু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সুকুমার রায়

প্রশ্নঃ "পান্ডব গোয়েন্দা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

প্রশ্নঃ "গুপি,বাঘা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

প্রশ্নঃ "বিরিঞ্চিবাবা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ রাজশেখর বসু

প্রশ্নঃ "পিনডি দা" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ আশুতোষ মুখোপাধ্যায়

প্রশ্নঃ "দিনু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ তারাশংকর বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ "ইন্দ্রনাথ/লালু" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নঃ "কোনি" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ মতি নন্দী

প্রশ্নঃ "রানার" চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র PDF টি সংগ্রহ করতে নীচের  Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  259 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
২০০+ বই ও লেখক Click Here
৫৫০+ পদ পরিবর্তন তালিকা Click Here