Breaking




Monday, 3 August 2026

August 03, 2026

কমনওয়েলথ গেমস 2026: ভারতের পদকজয়ীদের আপডেটেড তালিকা

কমনওয়েলথ গেমস ২০২৬:Commonwealth Games 2026 India Medal Winners List

কমনওয়েলথ গেমস 2026: ভারতের পদকজয়ীদের আপডেটেড তালিকা
কমনওয়েলথ গেমস 2026: ভারতের পদকজয়ীদের আপডেটেড তালিকা
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের সাফল্যের ইতিহাসে কমনওয়েলথ গেমসের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতি আসরেই ভারতীয় ক্রীড়াবিদরা ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, প্যারা স্পোর্টসসহ বিভিন্ন বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে দেশের জন্য গৌরব বয়ে আনেন। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস-ও তার ব্যতিক্রম নয়।

এবারের ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। ২৩ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ৩,০০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। এবারের আসরে ১০টি স্পোর্টসের পাশাপাশি ছয়টি প্যারা স্পোর্টস অন্তর্ভুক্ত রয়েছে এবং মোট ২১৫টি গোল্ড মেডেল ইভেন্ট রাখা হয়েছে। প্রতিযোগিতাগুলি গ্লাসগোর চারটি প্রধান ভেন্যুতে আয়োজন করা হচ্ছে।

🏆 কমনওয়েলথ গেমস ২০২৬ — এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
আয়োজক দেশ স্কটল্যান্ড (যুক্তরাজ্য)
আয়োজক শহর গ্লাসগো (Glasgow)
সংস্করণ ২৩তম কমনওয়েলথ গেমস (XXIII Commonwealth Games)
উদ্বোধন ২৩ জুলাই ২০২৬
সমাপ্তি ২ আগস্ট ২০২৬
মোটো আনুষ্ঠানিকভাবে পৃথক কোনো Games Motto প্রকাশিত নয়
ম্যাসকট Finnie (ফিনি) — গ্লাসগো-অনুপ্রাণিত একটি ইউনিকর্ন
অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল ৭৪টি
ক্রীড়াবিদ প্রায় ৩,০০০ জন
স্পোর্টস ১০টি স্পোর্টস, যার মধ্যে ৬টি প্যারা স্পোর্টস অন্তর্ভুক্ত
গোল্ড মেডেল ইভেন্ট ২১৫টি
উদ্বোধনী অনুষ্ঠান ২৩ জুলাই ২০২৬, The Hydro, Glasgow
আনুষ্ঠানিক উদ্বোধনকারী রাজা তৃতীয় চার্লস (King Charles III)
প্রধান ভেন্যুসমূহ Scotstoun Stadium
Scottish Event Campus (SEC)
Tollcross International Swimming Centre
Sir Chris Hoy Velodrome and Arena
শপথ বাক্য পাঠ করাবেন এ বিষয়ে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত নয়
Official Website Glasgow 2026 Official Website

উপরের তথ্যগুলির মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল, প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ, ১০টি স্পোর্টস, চারটি ভেন্যু এবং ২১৫টি গোল্ড মেডেল ইভেন্ট-এর তথ্য Glasgow 2026-এর অফিসিয়াল সূত্রে উল্লেখ রয়েছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী মাসকটের নাম Finnie, আর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে The Hydro-তে এবং গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন King Charles III
 
🇮🇳 কমনওয়েলথ গেমস ২০২৬: ভারতের পদকজয়ীদের তালিকা
 
🥇🥈🥉 ভারতের পদকসংখ্যা — 
 
🥇 স্বর্ণ: ১৩টি
🥈 রৌপ্য: ১৭টি
🥉 ব্রোঞ্জ: ৯টি
🏅 মোট পদক: ৩৯টি
কমনওয়েলথ গেমস ২০২৬ — ভারতের পদকজয়ীদের তালিকা
ক্র. ক্রীড়াবিদ ইভেন্ট খেলা পদক
ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং 🥉 ব্রোঞ্জ
ঋষিকান্ত সিং পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
মীরাবাই চানু মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন 🥇 স্বর্ণ
মুথুপান্ডি রাজা পুরুষদের ৬৫ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
জ্ঞানেশ্বরী যাদব মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
বিন্দিয়ারানি দেবী মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন 🥉 ব্রোঞ্জ
শর্মিলা ধনকর মহিলাদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স 🥇 স্বর্ণ
সর্বেশ কুশারে পুরুষদের হাই জাম্প অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
শিল্পা কে শাইলা মহিলাদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ
১০ ভাল্লুরি অজয় বাবু পুরুষদের ৭৯ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
১১ হরজিন্দর কৌর মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
১২ গুলভীর সিং পুরুষদের ১০০০০ মিটার অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
১৩ মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্প অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
১৪ দিলীপ গাভিট পুরুষদের ১০০ মিটার টি৪৭ প্যারা অ্যাথলেটিক্স 🥇 স্বর্ণ
১৫ মোহাম্মদ বাসিল পুরুষদের ১০০ মিটার টি৪৭ প্যারা অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
১৬ লাভপ্রীত সিং পুরুষদের +১১০ কেজি ভারোত্তোলন 🥈 রৌপ্য
১৭ সীমা কালিরামনা মহিলাদের ডিসকাস নিক্ষেপ অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ
১৮ অস্মিতা দে মহিলাদের -৪৮ কেজি জুডো 🥇 স্বর্ণ
১৯ হর্ষ সিং পুরুষদের -৬০ কেজি জুডো 🥇 স্বর্ণ
২০ যামিনী মৌর্য মহিলাদের -৫৭ কেজি জুডো 🥈 রৌপ্য
২১ তেজস্বিন শঙ্কর পুরুষদের ডেকাথলন অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ
২২ যশ বীর সিং পুরুষদের বর্শা নিক্ষেপ অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ
২৩ নীরজ চোপড়া পুরুষদের বর্শা নিক্ষেপ অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
২৪ প্রীতি পাওয়ার মহিলাদের ৫৪ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
২৫ প্রভরীন চিত্রভেল পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
২৬ সেলভা প্রভু পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ
২৭ জাইসমিন ল্যাম্বোরিয়া মহিলাদের ৫৭ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
২৮ জাদুমণি সিং পুরুষদের ৫৫ কেজি বক্সিং 🥈 রৌপ্য
২৯ শুভম জুয়াল পুরুষদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স 🥈 রৌপ্য
৩০ সোমান রানা পুরুষদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স 🥇 স্বর্ণ
৩১ উন্নতি শর্মা মহিলাদের -৬৩ কেজি জুডো 🥉 ব্রোঞ্জ
৩২ সাক্ষী চৌধুরী মহিলাদের ৫১ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
৩৩ প্রিয়া ঘাংঘাস মহিলাদের ৬০ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
৩৪ অরুন্ধতী চৌধুরী মহিলাদের ৭০ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
৩৫ লাভলিনা বোরগোহাইন মহিলাদের ৭৫ কেজি বক্সিং 🥈 রৌপ্য
৩৬ শচীন সিওয়াচ পুরুষদের ৬০ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
৩৭ অঙ্কুশ পাঙ্ঘাল পুরুষদের ৮০ কেজি বক্সিং 🥇 স্বর্ণ
৩৮ নরেন্দ্র বেরওয়াল পুরুষদের +৯০ কেজি বক্সিং 🥈 রৌপ্য
৩৯ গুলভীর সিং পুরুষদের ৫০০০ মিটার অ্যাথলেটিক্স 🥉 ব্রোঞ্জ

কমনওয়েলথ গেমস 2026: খেলা অনুযায়ী ভারতের পদক তালিকা

খেলাধুলা 🥇 সোনা 🥈 রূপা 🥉 ব্রোঞ্জ মোট
বক্সিং ১০
প্যারা অ্যাথলেটিক্স
জুডো
ভারোত্তোলন
অ্যাথলেটিক্স ১০
প্যারা পাওয়ারলিফটিং
মোট ১৩ ১৭ ৩৯

কমনওয়েলথ গেমস ২০২৬-এর পদক তালিকা (Best 20)
র‍্যাঙ্ক দেশ 🥇 সোনা 🥈 রূপা 🥉 ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৭০ ৪৫ ৫৬ ১৭১
ইংল্যান্ড ২৯ ৪৫ ৩৬ ১১০
কানাডা ১৯ ২০ ২৩ ৬২
ভারত 🇮🇳 ১৩ ১৭ ৩৯
স্কটল্যান্ড ১৩ ১৭ ৩৯
নিউজিল্যান্ড ১০ ১৪ ১২ ৩৬
নাইজেরিয়া ১০ ২৪
জ্যামাইকা ১০ ১৯
ওয়েলস ১০ ১২ ৩১
১০ মালয়েশিয়া ১৬
১১ দক্ষিণ আফ্রিকা ১১ ১০ ২৮
১২ উত্তর আয়ারল্যান্ড ১৬
১৩ কেনিয়া ১২
১৪ সাইপ্রাস ১২
১৫ মরিশাস
১৬ ক্যামেরুন
১৭ জার্সি
১৭ সামোয়া
১৭ শ্রীলঙ্কা
২০ বাহামাস

কমনওয়েলথ গেমস 2026: ভারতের পদকজয়ীদের আপডেটেড তালিকা

📄 File Size : 4.0 MB 📚 Total Pages : 03
Download PDF

Sunday, 2 August 2026

August 02, 2026

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Solar System Planets and Stars Questions Answers PDF

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Solar System Planets and Stars Questions Answers PDF

সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ভূগোল বিষয়ের সৌরজগৎ হল একটি বিশাল বড়ো অধ্যায়। যে অধ্যায়ের না কোন শেষ না আছে কোন শুরু, যত সময় যাচ্ছে তত নতুন নতুন সত্য উঠে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক অজানা তথ্য উঠে আসবে। যে তথ্য গুলি হয়তো আমরা কল্পনাই করিনি। আমরা আজকে সেই সৌরজগতের একটি খুবই ছোটো টপিক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে তথ্য গুলি তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। আমরা যাকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF. যে PDF-টির আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই তোমরা দেরি না করে প্রশ্ন গুলি দেখে নাও। 

 সৌরজগতের গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর

কোন গ্রহ আবর্তন এর দিক থেকে ধীরতম ?
Ans :: শুক্র 

চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ কোন গ্রহে আছে ?
Ans :: বুধ 

মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
Ans :: অলিম্পাস মনস

সূর্য থেকে বড় নক্ষত্রের নাম কি ?
Ans :: নিউটন স্টার অথবা পালসার 

চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি ?
Ans :: সেলেনোলজি 

সৌরজগৎ নিকটতম নক্ষত্রের নাম কি ? 
Ans :: প্রক্সিমা সেন্টাউরি  

সৌরজগতের বাইরে উজ্জ্বল তম নক্ষত্র কোন টি ?
Ans :: সিরিয়াস (ডগ স্টার)

পৃথিবীর যমজ গ্রহ কোনটি ?
Ans :: শুক্র 

'গ্রেড রেড স্পট' কোন গ্রহে দেখা যায় ?
Ans :: বৃহস্পতি 

কোন কোন গ্রহে বলয় দেখা যায় ?
Ans :: বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

পৃথিবীর একমাত্র উপগ্রহ কোন টি ?
Ans :: চাঁদ 

মঙ্গলের উপগ্রহের নাম কি ?
Ans :: ফোবোস ও ডিমোস 

কোন কোন গ্রহে বরফের আচ্ছাদন আছে ?
Ans :: পৃথিবী ও মঙ্গল 

শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ?
Ans :: টাইটান 

কোন গ্রহের বায়ুমন্ডলে অধিকাংশ কার্বন-ডাই-অক্সাইড রয়েছে ?
Ans :: শুক্র গ্রহ (96.5%)

গ্যালিলিও উপগ্রহ কি ?
Ans :: লো, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো 

কোন উপগ্রহের পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে ?
Ans :: টাইটান

কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান ?
Ans :: শুক্র 

কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান  ?
Ans :: মঙ্গল 

কোন কোন গ্রহকে অন্তঃস্থ গ্রহ বলা হয় ?
Ans :: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল

কোন কোন গ্রহকে বহিঃস্থ গ্রহ বলা হয় ?
Ans :: বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

কোন দুটি গ্রহ কে বহিঃস্থ জমজ গ্রহ বলা হয় ?
Ans :: ইউরেনাস এবং নেপচুন 

কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণু পুঞ্জো অবস্থিত ?
Ans :: মঙ্গল ও বৃহস্পতি 

সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?
Ans :: গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)

সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
Ans :: বুধ 

কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ?
Ans :: বৃহস্পতি (69 টি উপগ্রহ)

সবচেয়ে দ্রুত কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ করে ?
Ans :: বুধ

দ্রুততম আবর্তন কারি গ্রহের নাম কি ?
Ans :: বৃহস্পতি 

একমাত্র কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?
Ans :: শুক্র 

কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় ?
Ans :: নেপচুন 

কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ এর ক্ষেত্রে ধীরতম ?
Ans :: নেপচুন 

সৌরজগৎ কোন ছায়াপথের (Galaxy) অন্তর্গত ?
Ans :: আকাশগঙ্গা (Milky Way)

গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Nowলেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  গ্রহ ও নক্ষত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  201 KB   


August 02, 2026

20th and 21st July 2026 | Daily Current Affairs QUIZ| Exam Dose

20th and 21st July 2026 | Daily Current Affairs QUIZ| Exam Dose

20th and 21st July 2026 | Daily Current Affairs QUIZ| Exam Dose
20th and 21st July 2026 | Daily Current Affairs QUIZ| Exam Dose
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে Current Affairs অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই প্রতিদিনের গুরুত্বপূর্ণ দেশ-বিদেশের ঘটনা, সরকারি উদ্যোগ, পুরস্কার, নিয়োগ, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি এবং অন্যান্য সাম্প্রতিক বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে আজকের Daily Current Affairs Quiz
20th & 21st July 2026-এর গুরুত্বপূর্ণ Current Affairs থেকে তৈরি এই কুইজটি নিজেকে যাচাই করার পাশাপাশি আসন্ন WBCS, WBPSC, SSC, Railway, Banking, Police, Panchayat সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হবে।

নিজের প্রস্তুতি যাচাই করুন, ভুল উত্তর থেকে শিখুন এবং প্রতিদিন Current Affairs-এর প্রস্তুতি আরও শক্তিশালী করুন।

বিষয় Current Affairs Quiz
তারিখ 20th to 21st July
প্রশ্ন সংখ্যা 20 টি
পূর্ণমান 20
সময় 60 সেকেন্ড / প্রশ্ন

Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকছে ৬০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Friday, 31 July 2026

July 31, 2026

জীববিজ্ঞানের ৩০টি গুরুত্বপূর্ণ MCQ | পরীক্ষায় বারবার আসা প্রশ্ন ও উত্তর | Biology MCQ in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || Life Science MCQ Question Answers PDF

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে WBCS, WBPSC, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত, SSC, Railway, Police, Group C ও Group D-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় জীববিজ্ঞান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তাই পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আজকের এই পোস্টে সাজিয়ে দেওয়া হয়েছে জীববিজ্ঞানের ৩০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর

এই প্রশ্নগুলির মধ্যে রয়েছে মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র, হরমোন, স্নায়ুতন্ত্র, চোখ, পেশি ও সন্ধি, উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন এবং প্রাণীদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিটি প্রশ্নের সঙ্গে চারটি করে বিকল্প দেওয়া হয়েছে এবং সঠিক উত্তর আলাদাভাবে দেখার জন্য রয়েছে “উত্তর দেখুন” বাটন।

নিজেকে যাচাই করতে প্রথমে উত্তর না দেখে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। এরপর “উত্তর দেখুন” বাটনে ক্লিক করে নিজের উত্তর মিলিয়ে নিন। নিয়মিত এই ধরনের MCQ অনুশীলন করলে আপনার বেসিক ধারণা পরিষ্কার হওয়ার পাশাপাশি পরীক্ষায় দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়ার দক্ষতাও বৃদ্ধি পাবে।

তাই দেরি না করে শুরু করে দিন আজকের ৩০টি গুরুত্বপূর্ণ জীববিজ্ঞান MCQ অনুশীলন এবং আপনার প্রস্তুতি কতটা শক্তিশালী তা নিজেই যাচাই করে নিন।

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

🧬 জীববিজ্ঞান MCQ প্রশ্নোত্তর

গুরুত্বপূর্ণ ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন | উত্তর জানতে নিচের বাটনে ক্লিক করুন

০১. গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো:
(a) মিউকর
(b) ইস্ট
(c) ভলভক্স
(d) অ্যাগারিকাস
✅ সঠিক উত্তর: (c) ভলভক্স
০২. সংকটকালীন হরমোন হলো-
(a) ইনসুলিন
(b) অ্যাড্রিনালীন
(c) থাইরক্সিন
(d) টেস্টোস্টেরন
✅ সঠিক উত্তর: (b) অ্যাড্রিনালীন
০৩. মস্তিষ্কের যোজক কলা বলা হয়-
(a) থ্যালামাস
(b) লঘুমস্তিষ্ক
(c) পনস
(d) গুরুমস্তিষ্ক
✅ সঠিক উত্তর: (c) পনস
০৪. মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসাবে কাজ করে?
(a) হাইপোথ্যালামাস
(b) থ্যালামাস
(c) পনস
(d) সেরিবেলাম
✅ সঠিক উত্তর: (b) থ্যালামাস
০৫. বল এক সকেট সন্ধি পাওয়া যায়-
(a) এলবো
(b) নী
(c) পেলভিক গার্ডল
(d) আঙুল
✅ সঠিক উত্তর: (c) পেলভিক গার্ডল
০৬. চোখে ধুলো-বালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো বুজে যায়। এটি কী ধরনের ক্রিয়া?
(a) সহজাত প্রতিবর্ত ক্রিয়া
(b) অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
(c) গমন
(d) কোনটিই নয়
✅ সঠিক উত্তর: (a) সহজাত প্রতিবর্ত ক্রিয়া
০৭. হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
(a) TSH
(b) STH
(c) ADH
(d) থাইরক্সিন
✅ সঠিক উত্তর: (c) ADH
০৮. ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না যে হরমোনটি তা হল-
(a) ইস্ট্রোজেন
(b) প্রজেস্টেরোন
(c) রিল্যাক্সিন
(d) অ্যান্ড্রোজেন
✅ সঠিক উত্তর: (d) অ্যান্ড্রোজেন
০৯. যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়, তখন তাকে বলে-
(a) প্রকরণ চলন
(b) ট্যাকটিক চলন
(c) ট্রপিক চলন
(d) ন্যাস্টিক চলন
✅ সঠিক উত্তর: (a) প্রকরণ চলন
১০. স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে-
(a) দেহকোষ
(b) কোষদেহ
(c) ডেনড্রাইড
(d) অ্যাক্সন
✅ সঠিক উত্তর: (a) দেহকোষ
১১. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা-
(a) ৩১ জোড়া
(b) ৩১টি
(c) ১২ জোড়া
(d) ১২টি
✅ সঠিক উত্তর: (c) ১২ জোড়া
১২. নিচের কোন হরমোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে?
(a) থাইরক্সিন
(b) গ্লুকাগন
(c) ইনসুলিন
(d) অ্যাড্রিনালীন
✅ সঠিক উত্তর: (c) ইনসুলিন
১৩. ইউগ্লিনার গমনাঙ্গ হলো-
(a) সিলিয়া
(b) ক্ষণপদ
(c) সংকোচনশীল গহ্বর
(d) ফ্লাজেলা
✅ সঠিক উত্তর: (d) ফ্লাজেলা
১৪. সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখীর প্রস্ফুটন কী ধরনের চলন?
(a) ফটোন্যাস্টি
(b) থার্মোন্যাস্টি
(c) কেমোন্যাস্টি
(d) ফটোট্রপিক
✅ সঠিক উত্তর: (a) ফটোন্যাস্টি
১৫. পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি?
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বেরালিন
(d) 2,4-D
✅ সঠিক উত্তর: (c) জিব্বেরালিন
১৬. যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়?
(a) STH
(b) GTH
(c) ADH
(d) TSH
✅ সঠিক উত্তর: (c) ADH
১৭. সূর্যশিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়। এই প্রকার চলনকে বলে-
(a) ফটোট্যাকটিক
(b) সিসমোন্যাস্টিক
(c) ফটোন্যাস্টি
(d) কেমোন্যাস্টি
✅ সঠিক উত্তর: (d) কেমোন্যাস্টি
১৮. দেহের BMR নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে তা হল-
(a) থাইরক্সিন
(b) অ্যাড্রিনালীন
(c) প্রজেস্টেরোন
(d) টেস্টোস্টেরন
✅ সঠিক উত্তর: (a) থাইরক্সিন
১৯. পায়রার বায়ু থলির সংখ্যা-
(a) ৯টি
(b) ১২টি
(c) ২৩টি
(d) ৭টি
✅ সঠিক উত্তর: (a) ৯টি
২০. ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম কী?
(a) অক্সিন
(b) জিব্বেরালিন
(c) সাইটোকাইনিন
(d) ইথিলিন
✅ সঠিক উত্তর: (a) অক্সিন
২১. গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে?
(a) অগ্ন্যাশয়
(b) পিটুইটারি
(c) ডিম্বাশয়
(d) থাইরয়েড
✅ সঠিক উত্তর: (a) অগ্ন্যাশয়
২২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হল-
(a) প্লুরা
(b) পেরিকার্ডিয়াম
(c) মেনিনজেস
(d) পেরিটোনিয়াম
✅ সঠিক উত্তর: (c) মেনিনজেস
২৩. অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে-
(a) থ্যালামাস
(b) হাইপোথ্যালামাস
(c) এপিথ্যালামাস
(d) মেটাথ্যালামাস
✅ সঠিক উত্তর: (b) হাইপোথ্যালামাস
২৪. প্রতিবিম্ব গঠিত হয় চোখের-
(a) রেটিনায়
(b) লেন্সে
(c) কর্নিয়াতে
(d) কোরয়েডে
✅ সঠিক উত্তর: (a) রেটিনায়
২৫. কোন প্রকার পেশী সংকোচনে অস্থি সন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌনিক দূরত্ব হ্রাস পায়?
(a) এক্সটেনশন
(b) অ্যাবডাকশন
(c) ফ্লেক্সন
(d) রোটেশন
✅ সঠিক উত্তর: (c) ফ্লেক্সন
২৬. যে হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হল-
(a) অক্সিন
(b) জিব্বেরালিন
(c) সাইটোকাইনিন
(d) ফ্লোরিজেন
✅ সঠিক উত্তর: (a) অক্সিন
২৭. কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন-
(a) সি. ভি. রমন
(b) জগদীশচন্দ্র বসু
(c) প্রফুল্লচন্দ্র রায়
(d) এদের কেউ নন
✅ সঠিক উত্তর: (b) জগদীশচন্দ্র বসু
২৮. নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়?
(a) লেন্স
(b) অ্যাকুয়াস হিউমর
(c) ভিট্রিয়াস হিউমর
(d) ফোভিয়া সেন্ট্রালিস
✅ সঠিক উত্তর: (d) ফোভিয়া সেন্ট্রালিস
২৯. অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে পরিচিত-
(a) থাইরক্সিন
(b) ইনসুলিন
(c) গ্লুকাগন
(d) অ্যাড্রিনালীন
✅ সঠিক উত্তর: (b) ইনসুলিন
৩০. দূরের বস্তু দেখতে না পাওয়ার ঘটনা ঘটে কোন ক্ষেত্রে?
(a) ট্রাইট্যানোরিয়া
(b) মায়োপিয়া
(c) প্রোটোনোপিয়া
(d) ডিউটেরানোপিয়া
✅ সঠিক উত্তর: (b) মায়োপিয়া
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  292 KB 


July 31, 2026

16th to 19th July 2026 | Daily Current Affairs Booster | Exam Dose

16th to 19th July 2026 | Daily Current Affairs Booster | Exam Dose

16th to 19th July 2026 | Daily Current Affairs Booster | Exam Dose
16th to 19th July 2026 | Daily Current Affairs Booster | Exam Dose
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে Current Affairs অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই 16th to 19th July 2026-এর গুরুত্বপূর্ণ দেশ-বিদেশের ঘটনা, সরকারি উদ্যোগ, পুরস্কার, নিয়োগ, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের Daily Current Affairs Booster | Exam Dose

প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিটি প্রশ্ন ও উত্তর সহজ, সংক্ষিপ্ত এবং পরীক্ষামুখীভাবে উপস্থাপন করা হয়েছে। WBCS, WBPSC, SSC, Railway, Banking, Police, বিভিন্ন রাজ্য সরকারি চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এই Current Affairs Dose আপনাকে নিয়মিত Revision ও পরীক্ষার প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে।

বিষয় Current Affairs Quiz
তারিখ 16th to 19th July
প্রশ্ন সংখ্যা 20 টি
পূর্ণমান 20
সময় 60 সেকেন্ড / প্রশ্ন

Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকছে ৬০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: