Breaking




Friday, 24 October 2025

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF || Indian History Question Answers PDF

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF || Indian History Question Answers PDF

গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
বন্ধুরা,
তোমাদের জন্য আজ আমরা নিয়ে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে ১১০টির বেশি প্রাচীন ভারত সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের আগত সকল চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তোমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো বেশ কয়েক বছর ধরে তোমাদের আলাদা করে এই টপিকটির প্রয়োজনীয়তা কতটা আলাদা করে বলবার প্রয়োজন নেই, সুতরাং তোমরা আর সময় নষ্ট না করে সামনের পরীক্ষা গুলিকে মাথায় রেখে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও। 

গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর

❏ মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?
উঃ বঙ্গ, কাশী, কঙ্কোন ও মহীশূর 

❏ গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?
উঃ বস্ত্রশিল্প

❏ অশ্বঘোষ কে ছিলেন ?
উঃ কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার

❏ কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ?
উঃ কুষাণ রাজবংশ

❏ কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ?
উঃ গুপ্তযুগে

❏ বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?
উঃ ধর্মপাল

❏ হরিচরিত কাব্য কে রচনা করেন ?
উঃ চতুর্ভুজ

❏ অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উঃ জগৎবিখ্যাত পন্ডিত, বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা

❏ গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?
উঃ গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট

❏ দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?
উঃ সেন রাজা বল্লালসেন

❏ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল ?
উঃ 16 টি

❏ ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল ?
উঃ বৃজি ও মল্ল

❏ দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি ?
উঃ অস্মক

❏ কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?
উঃ বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ 

❏ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ বিম্বিসার

❏ বিম্বিসারের উপাধি কি ছিল ?
উঃ শ্রেনিক

❏ বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ?
উঃ গিরিব্রজ

❏ হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর  উপাধি  কি ছিল ?
উঃ কুনিক

❏ “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কার লেখা ?
উঃ হর্ষবর্ধন 

❏ “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কোন ভাষায় লেখা ?
উঃ সংস্কৃত ভাষায় 

❏ ওদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন
উঃ গোপাল 

❏ ওদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল ?
উঃ বর্তমান বিহারের নালন্দা জেলার বিহার শরিফ 

❏ ওদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন ?
উঃ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী 

❏ “বিক্রমাংকদেবচরিত গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ বিল্হন 

❏ বিল্হন কোন রাজার সভাকবি ছিলেন ?
উঃ কল্যাণে চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য 

❏ পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
উঃ প্রথম মহিপাল 

❏ কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?
উঃ দ্বিতীয় মহিপাল 
 
❏ কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ?
উঃ রামপাল 

❏ কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উঃ দিব্য/দিব্বোক 

❏ “দানসাগর” ও “অদ্ভুতসাগর” গ্রন্থ দুটি রচনা করেছিলেন ?
উঃ বল্লাল সেন 

❏ বাংলার কোন রাজা “অরিরাজ-মর্দন-শংকর” উপাধি গ্রহণ করেছিলেন ?
উঃ লক্ষণ সেন 

❏ কোন পল্লব রাজা “বাতাপিকোন্ডা” উপাধি গ্রহণ করেছিলেন ?
উঃ প্রথম নরসিংহ বর্মন

❏ কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন ?
উঃ উদয়ীন 

❏ হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন ?
উঃ নাগ দশক 

❏ হর্ষঙ্ক  বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন ? 
উঃ শিশুনাগ 

❏ শিশুনাগের রাজধানী কোথায় ছিল ?
উঃ বৈশালী 

❏ শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উঃ কালাশোক 

❏ শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল ?
উঃ নন্দ বংশ 

❏ নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ মহাপদ্ম নন্দ 

❏ “দ্বিতীয় পরশুরাম” কাকে বলা হয় ?
উঃ মহাপদ্ম নন্দ কে 

❏ মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে  ভূষিত করা হয় ?
উঃ একরাট ও সর্বক্ষত্রান্তক 

❏ উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
উঃ মহাপদ্ম নন্দ কে 

❏ নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উঃ ধননন্দ 

❏ কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ?
উঃ ধননন্দ 

❏ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য কে 

❏ গ্রিক লেখকদের বর্ণনায় কাকে ‘সান্ড্রোকোট্টাস’ নামে অভিহিত করা হয়েছে ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য কে 

❏ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ  

❏ কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল ?
উঃ পারসিক 

❏ আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
উঃ 327 খ্রিস্টপূর্বাব্দে 

❏ মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা ?
উঃ বিশাখদত্ত 

❏ ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল ?
উঃ শাকল/ শিয়ালকোট 

❏ কুষান রা কোন জাতির শাখা ?
উঃ ইউ-চি 

❏ কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উঃ কণিষ্ক

❏ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ সিমুক 

❏ নাসিক প্রশস্তি কে রচনা করেন ?
উঃ গৌতমি বলশ্রী 

❏ সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন ?
উঃ প্রথম সাতকর্ণী 

❏ শকাব্দ কে কবে প্রবর্তন করেন ?
উঃ 78 খ্রীঃ কনিষ্ক 

❏ ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ বিম কদফিসিস 

❏ কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন ?
উঃ কুষাণ বংশের রাজারা 

❏ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ কণিষ্ক 

❏ কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন ?
উঃ বৌদ্ধ 

❏ সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল ?
উঃ প্রতিষ্ঠান 

❏ সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল ?
উঃ সোপারা 

❏ কোন বংশের রাজাদের পুরাণে “অন্ধ্যভৃত্য” বলে বর্ণনা করা ?
উঃ সাতবাহন রাজাদের 

❏ “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা ?
উঃ হলা 

❏ “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা ?
উঃ গুণাঢ্য 

❏ “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয় ?
উঃ স্কন্ধগুপ্ত 

❏ নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
উঃ প্রথম কুমার গুপ্ত 

❏ কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” উপাধি গ্রহণ করেছিলেন ?
উঃ সমুদ্র গুপ্ত 

❏ “ভারতের নেপোলিয়ন” কাকে বলা হয় ?
উঃ সমুদ্র গুপ্ত কে 

❏ কোন গুপ্ত সম্রাটকে “শত যুদ্ধের নায়ক”  বলা হয় ?
উঃ সমুদ্রগুপ্ত 

❏ গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল ?
উঃ গরুড় 

❏ গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত 

❏ ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে ?
উঃ তামিলনাড়ুর পাল্লাভারাম 

❏ তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রাগৈতিহাসিক যুগের একটি হাতকুঠার আবিষ্কার করেছিলেন ?
উঃ রবার্ট ব্রুস ফুটি, 1863 খ্রিস্টাব্দে 

❏ কোন যুগের মানুষ  আগুন  আবিষ্কার করেছিল ?
উঃ প্রাচীন প্রস্তর যুগের মানুষ 

❏ নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন ?
উঃ ভি.গর্ডন‌ চাইল্ড 

❏ হরপ্পা সভ্যতার কোথায় অগ্নি বেদী (Fire Altars) আবিষ্কৃত হয়েছে ?
উঃ কালিবঙ্গান ও লোথাল 

❏ কালিবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে ?
উঃ 7টি 

❏ হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে ?
উঃ ধোলাভিরা 

❏ ধোলাভিরা কোথায় অবস্থিত ?
উঃ ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত 

❏ হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উঃ লোথাল (কার্পাস উৎপাদনে প্রধান কেন্দ্র হওয়ার কারণে) 

❏ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?
উঃ মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চল 

❏ আর্যদের আদি বাসস্থান মধ্যএশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন ?
উঃ ঐতিহাসিক ম্যাক্সমুলার 

❏ সামবেদের উপবেদের  নাম কি ?
উঃ গান্ধর্ব বেদ 

❏ গান্ধর্ব বেদের বিষয়বস্তু কি ?
উঃ সঙ্গীত কলা 

❏ “আর্য” শব্দটির আক্ষরিক অর্থ কি ?
উঃ সদ্বংশজাত 

❏ মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন ?
উঃ জাম্বিকগ্রামে 

❏ মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন ?
উঃ ঋজুপালিকা নদী 

❏ মহাবীর জৈন কোন গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন ?
উঃ শাল গাছের নিচে 

❏ মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিলেন ?
উঃ 42 বছর বয়সে 

❏ কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল ?
উঃ মহাকাশ্যপ 

❏ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ কাশ্মীরের কুন্দলবন, 72 খ্রিষ্টাব্দে 

❏ কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ কুষাণ সম্রাট কনিষ্ক 

❏ চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
উঃ বসুমিত্র 

❏ বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন ?
উঃ অশ্বঘোষ 

❏ কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল ?
উঃ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে 

❏ কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন ?
উঃ হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার 

❏ ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সূতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল ?
উঃ কাশী মহাজনপদ 

❏ কাশী মহাজনদের রাজধানী কোথায় ছিল ?
উঃ বারাণসী 

❏ ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্র হিসাবে বিখ্যাত ছিল ?
উঃ কাশী মহাজনপদ 

❏ বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?
উঃ শশাঙ্ক 

❏ প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন ?
উঃ মহাসেন গুপ্ত 
 
❏ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উঃ কর্ণসুবর্ণ 

❏ বাংলার কোন নরপতি “নরেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর :: শশাঙ্ক 

❏ কোন গ্রন্থে শশাঙ্ককে “গোড়াধম” ও ” গৌড়ভুজঙ্গ” নামে ভূষিত করা হয়েছে ?
উঃ হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের “হর্ষচরিত” গ্রন্থে 

❏ হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ কে কবে প্রচলন করেছিলেন ?
উঃ হর্ষবর্ধন, 606 খ্রীষ্টাব্দ 

❏ হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন ?
উঃ 606 খ্রীষ্টাব্দ 

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  360 KB 



No comments:

Post a Comment