Breaking




Friday, 3 April 2026

বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF || Encourager and Their Sources

বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF || Encourager and Their Sources

বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF
বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, মানবদেহের বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি তোমাদের আগত ICDS, Food SI, Railway, WBPSC-এর বিভিন্ন রকম পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি দেখে নাও। 

উৎসেচক কি ?
উৎসেচক (enzyme) হলো জীবদেহে উপস্থিত এক ধরনের জৈব অনুঘটক, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করে। দেহের বিপাকক্রিয়া (metabolism) যেমন—হজম, শক্তি উৎপাদন, কোষের গঠন ও মেরামত—এসবই মূলত উৎসেচকের সাহায্যে সম্পন্ন হয়।

উৎসেচক ছাড়া এই সমস্ত বিক্রিয়া খুব ধীরে ঘটত বা অনেক ক্ষেত্রে ঘটতই না। প্রতিটি উৎসেচক নির্দিষ্ট একটি বিক্রিয়ার জন্য কাজ করে, তাই এগুলো অত্যন্ত বিশেষায়িত (specific)।

সংক্ষেপে, উৎসেচক জীবনের জন্য অপরিহার্য, কারণ এটি দেহের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা

অগ্ন্যাশয় ও আন্ত্রিক গ্রন্থি শ্বেতসার
লালাগ্রন্থি, অগ্ন্যাশয় ও আন্ত্রিক গ্রন্থি মলটোজ
টায়ালিন লালাগ্রন্থি
আন্ত্রিক গ্রন্থি সুক্রোজ
আন্ত্রিক গ্রন্থি ল্যাকটোজ
পেপসিন পাকগ্রন্থি
আন্ত্রিক গ্রন্থি পেপটাইড
অগ্ন্যাশয় পেপটোন
পাকগ্রন্থি দুগ্ধ প্রোটিন
লাইপেজ পাকগ্রন্থি, অগ্ন্যাশয় ও আন্ত্রিক গ্রন্থি
রেনিন পাক গ্রন্থি (শিশু)
ইরিপসিন আন্ত্রিক গ্রন্থি
ট্রিপসিন অগ্নাশয়
সুক্রোজ আন্ত্রিক গ্রন্থি
অ্যামাইলেজ অগ্নাশয়
ল্যাকটেজ আন্ত্রিক গ্রন্থি
মল্টেজ অগ্নাশয়

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1. উৎসেচক কী?
উঃ উৎসেচক হলো প্রোটিনজাতীয় জৈব অনুঘটক, যা দেহের রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত করে।

2. উৎসেচকের প্রধান বৈশিষ্ট্য কী?
  • প্রোটিন দিয়ে গঠিত
  • নির্দিষ্ট (specific)
  • তাপমাত্রা ও pH-নির্ভর
  • বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে

3. উৎসেচকের দুটি উদাহরণ দাও।
উঃ অ্যামাইলেজ, পেপসিন

4. অ্যামাইলেজের কাজ কী?
উঃ শর্করা (starch) ভেঙে মাল্টোজে পরিণত করে

5. পেপসিন কোথায় পাওয়া যায় ও এর কাজ কী?
উঃ পাকস্থলীতে পাওয়া যায়; প্রোটিন ভেঙে পেপটাইডে পরিণত করে

6. ট্রিপসিনের উৎস ও কাজ কী?
উৎস: অগ্ন্যাশয়
কাজ: প্রোটিনকে ছোট পেপটাইডে ভাঙে

7. লাইপেজের কাজ কী?
উঃ চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে

8. উৎসেচক কীভাবে কাজ করে?
উঃ সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে enzyme-substrate complex তৈরি করে এবং বিক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে

9. উৎসেচকের কার্যকারিতায় কোন কোন বিষয় প্রভাব ফেলে?
  • তাপমাত্রা
  • pH
  • সাবস্ট্রেটের ঘনত্ব

10. উৎসেচককে জৈব অনুঘটক বলা হয় কেন?
উঃ কারণ এটি জীবদেহে রাসায়নিক বিক্রিয়া দ্রুত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না


11. উৎসেচকের গুরুত্ব লিখো।
  • হজমে সাহায্য করে
  • শক্তি উৎপাদনে ভূমিকা রাখে
  • কোষের গঠন ও মেরামতে সাহায্য করে
  • বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে

12. উৎসেচকের specificity কী?
উঃ প্রতিটি উৎসেচক নির্দিষ্ট একটি সাবস্ট্রেটের উপর কাজ করে—এটিই specificity

বিভিন্ন উৎসেচক ও তার উৎস তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন উৎসেচক ও তার উৎস

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  114 KB    


No comments:

Post a Comment