Breaking




Sunday, 15 February 2026

বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম PDF

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম PDF | Pseudonyms of Poets and Writers In Bengali PDF

বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম
বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম
বাংলা ও ভারতীয় সাহিত্য জগতে বহু বিখ্যাত কবি ও সাহিত্যিক তাঁদের আসল নামের পাশাপাশি এক বা একাধিক ছদ্মনাম ব্যবহার করেছেন। কখনও সামাজিক প্রেক্ষাপট, কখনও রাজনৈতিক চাপ, আবার কখনও সাহিত্যিক স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য এই ছদ্মনামের আশ্রয় নেওয়া হয়েছে। যেমন— রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক তাঁদের বিভিন্ন রচনায় ভিন্ন ভিন্ন নামে আত্মপ্রকাশ করেছেন।

এই পোস্টে বাংলা ও ভারতীয় সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম এবং প্রকৃত নাম সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা স্কুল–কলেজের পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, জিকে ও কুইজ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাহিত্যপ্রেমী কিংবা সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহী, তাঁদের জন্য এই তালিকা হবে একটি কার্যকর রেফারেন্স।

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম তালিকা 

প্রশ্নঃ প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি?
উঃ কৃত্তিবাস

প্রশ্নঃ বিনয় ঘোষের ছদ্মনাম কি?
উঃ কালপেঁচা

প্রশ্নঃ মধুসূদন দত্তের ছদ্মনাম কি?
উঃ টিমোথী পেনপোয়েম

প্রশ্নঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ হাবু শর্মা

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ দর্পনায়ারন পতিতুণ্ড

প্রশ্নঃ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি?
উঃ হুতোম পেঁচা

প্রশ্নঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ সুনন্দ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ/আন্নাকালী পাকড়াশী

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ মুচিরাম গুড়/কমলাকান্ত

প্রশ্নঃ শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ রুপচাঁদ পক্ষী

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ অনিলা দেবী

প্রশ্নঃ ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ বিজ্ঞান ভিক্ষু

প্রশ্নঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ পদাতিক

প্রশ্নঃ সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি?
উঃ নবকুমার/কিংশুক

প্রশ্নঃ মধূসুদন মজুমদারের ছদ্মনাম কি?
উঃ দৃষ্টিহীন

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
উঃ টেকচাঁদ ঠাকুর

প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের ছদ্মনাম কি?
উঃ নরেন্দ

প্রশ্নঃ নজরুল ইসলামের ছদ্মনাম কি?
উঃ ব্যাঙাচি

প্রশ্নঃ মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি?
উঃ কৃত্তিবাস ওঝা, সত্য সুন্দর দাস

প্রশ্নঃ সত্যেন্দ্রনাথ বসুর ছদ্মনাম কি?
উঃ সহ

প্রশ্নঃ বেচু প্রামাণিকের ছদ্মনাম কি?
উঃ সম্রাট সেন

প্রশ্নঃ অমুল্য দাসগুপ্তের ছদ্মনাম কি?
উঃ সম্বন্ধ

প্রশ্নঃ পূর্নেন্দু পত্রীর ছদ্মনাম কি?
উঃ সমুদ্রগুপ্ত

প্রশ্নঃ অখিল নিয়োগীর ছদ্মনাম কি?
উঃ স্বপন বুড়ো

প্রশ্নঃ প্রমথ চৌধরীর ছদ্মনাম কি?
উঃ বীরবল

প্রশ্নঃ দেবেশ রায়ের ছদ্মনাম কি?
উঃ বেদুইন

প্রশ্নঃ প্রাণতোষ ঘটকের ছদ্মনাম কি?
উঃ উদয় ভানু

প্রশ্নঃ পরিমল গোস্বামীর ছদ্মনাম কি?
উঃ এককলমী

প্রশ্নঃ রাম বসুর ছদ্মনাম কি?
উঃ কনিষ্ক

প্রশ্নঃ প্রভাতকিরণ বসুর ছদ্মনাম কি?
উঃ কাকাবাব

প্রশ্নঃ প্রফুল্লচন্দ্র লাহিড়ির ছদ্মনাম কি?
উঃ কাফি খাঁ

প্রশ্নঃ সমরেশ মজুমদারের ছদ্মনাম কি?
উঃ কালপুরুষ

প্রশ্নঃ গৌরকিশোর ঘোষের ছদ্মনাম কি?
উঃ গৌড়ানন্দ কবি

প্রশ্নঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ চন্দ্রহাঁস

প্রশ্নঃ ভবানী সেনগুপ্তের ছদ্মনাম কি?
উঃ চাণক্য সেন

প্রশ্নঃ মনোমোহন ঘোষের ছদ্মনাম কি?
উঃ চিত্ত গুপ্ত

প্রশ্নঃ জ্যোতিরিন্দ্র নন্দীর ছদ্মনাম কি?
উঃ জ্যোৎস্না রায়

প্রশ্নঃ সুকুমার রায়ের ছদ্মনাম কি?
উঃ তাতা

প্রশ্নঃ শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম কি?
উঃ দাদাঠাকুর

প্রশ্নঃ রবীন্দ্রনাথ মৈত্রের ছদ্মনাম কি?
উঃ দিবাকর শর্মা

প্রশ্নঃ সুবোধ ঘোষের ছদ্মনাম কি?
উঃ সুপান্থ

প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলির ছদ্মনাম কি?
উঃ সত্যপীর

প্রশ্নঃ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ রাধারানী দেবী

প্রশ্নঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ প্রমথনাথ শর্মা

প্রশ্নঃ মহেন্দ্র গুপ্তের ছদ্মনাম কি?
উঃ শ্রীম

প্রশ্নঃ পরেশ ভট্টাচার্যের ছদ্মনাম কি?
উঃ শ্রীমন্ত

প্রশ্নঃ আশুতোষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ শ্রীবাস

প্রশ্নঃ নিখিল সরকারের ছদ্মনাম কি?
উঃ শ্রীপান্থ

প্রশ্নঃ অমিতাভ চৌধুরির ছদ্মনাম কি?
উঃ শ্রীনিরপেক্ষ

প্রশ্নঃ শংকর মুখার্জির ছদ্মনাম কি?
উঃ শংকরমনি

বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম PDF টি সংগ্রহ করতে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  250 KB

No comments:

Post a Comment