Breaking




Showing posts with label Indian Constitution. Show all posts
Showing posts with label Indian Constitution. Show all posts

Sunday, 7 June 2026

June 07, 2026

ভারতের সংবিধান সমস্ত ধারার বই PDF | ভারতের সংবিধানের 395টি ধারার তালিকা PDF

ভারতের সংবিধান সমস্ত ধারা PDF | ভারতের সংবিধানের 395টি ধারার তালিকা PDF

ভারতীয় সংবিধানের সমস্ত ধারার বই PDF
ভারতীয় সংবিধানের সমস্ত ধারার বই PDF
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের যে পোস্টটি অর্থাৎ বইটি শেয়ার করছি সেই বইটি আজ পর্যন্ত বাংলা ব্লগার কমিউনিটির কোনো ওয়েবসাইট দেয়নি। আমারা তোমাদের শেয়ার করছি ভারতীয় সংবিধানের সমস্ত ধারা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে ভারতীয় সংবিধানের ২২টি অংশ এবং ৩৯৫টি খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে, যে পোস্টটি তোমাদের অবশ্যই সকল প্রকার চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। 
সুতরাং দেরি না করে নীচে দেওয়া সূচিপত্রটি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে নিয়ে মনোযোগ সহকারে সকল তথ্য গুলি পড়ে নাও- 

সূচিপত্র

1. প্রস্তাবনা
2. অংশ I: ইউনিয়ন এবং এর অঞ্চল
3. পার্ট II: নাগরিকত্ব
4. পার্ট III: মৌলিক অধিকার
5. পার্ট IV: রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি
6. পার্ট IVA: মৌলিক দায়িত্ব
7. পার্ট V: ইউনিয়ন
7.1 অধ্যায় I: নির্বাহী
7.2 অধ্যায় II: সংসদ
7.3 অধ্যায় III: রাষ্ট্রপতির আইনী ক্ষমতা
7.4 অধ্যায় IV: ইউনিয়ন বিচার বিভাগ
7.5 অধ্যায় V: ভারতের কম্পট্রোলার এবং অডিটর-জেনারেল

8. পার্ট VI: স্টেটস
8.1 অধ্যায় I: সাধারণ
8.2 অধ্যায় II: নির্বাহী
8.3 অধ্যায় III: রাষ্ট্রীয় আইনসভা
8.4 অধ্যায় IV: গভর্নরের আইনী ক্ষমতা
8.5 অধ্যায় V: রাজ্যের উচ্চ আদালত
8.6 অধ্যায় VI: অধীনস্থ আদালত

9. পার্ট VII: প্রথম তফসিলের খ-এর রাজ্যগুলি
10. পার্ট VIII: কেন্দ্রশাসিত অঞ্চল
11. পার্ট IX: পঞ্চায়েত
12. পার্ট IXA: পৌরসভা
13. পার্ট IXB: সমবায় সমিতি
14. পার্ট X: তফসিলি ও উপজাতীয় এলাকা

15. পার্ট XI: ইউনিয়ন এবং রাজ্যের মধ্যে সম্পর্ক
15. 1 অধ্যায় I: আইনী সম্পর্ক
15.2 অধ্যায় II: প্রশাসনিক সম্পর্ক

16. পার্ট XII: অর্থ, সম্পত্তি, চুক্তি এবং স্যুট
16.1 অধ্যায় I: অর্থ
16.2 অধ্যায় II: ধার করা
16.3 অধ্যায় III: সম্পত্তি, চুক্তি, অধিকার, দায়বদ্ধতা, বাধ্যবাধকতা এবং মামলা
16.4 অধ্যায় IV: সম্পত্তির অধিকার

17. পার্ট XIII: ভারত অঞ্চলের মধ্যে ব্যবসা, বাণিজ্য, এবং ইন্টারকোর্স

18. পার্ট XIV: ইউনিয়ন এবং রাজ্যের অধীনে পরিষেবাগুলি৷
18.1 অধ্যায় I: পরিষেবা
18.2 অধ্যায় II: পাবলিক সার্ভিস কমিশন

19. পার্ট XIVA: ট্রাইব্যুনাল
20. পার্ট XV: নির্বাচন
21. পার্ট XVI: নির্দিষ্ট শ্রেণীর সাথে সম্পর্কিত বিশেষ বিধান

22. পার্ট XVII: অফিসিয়াল ভাষা
22.1 অধ্যায় I: ইউনিয়নের ভাষা
22.2 অধ্যায় II: আঞ্চলিক ভাষা
22.3 অধ্যায় III: সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত, ইত্যাদির ভাষা।
22.4 অধ্যায় IV: বিশেষ নির্দেশাবলী

23. পার্ট XVIII: জরুরী বিধান
24. পার্ট XIX: বিবিধ
25. পার্ট XX: সংবিধান সংশোধন
26. পার্ট XXI : অস্থায়ী, ক্রান্তিকালীন এবং বিশেষ বিধান

27. পার্ট XXII: সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা, হিন্দিতে কর্তৃত্বমূলক পাঠ্য এবং বাতিল
27.1 সম্পর্কিত পোস্ট

ভারতের সংবিধান সমস্ত ধারার বই PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের সংবিধান সমস্ত ধারার বই

File Format:  PDF

No. of Pages:  17

File Size:  548 KB





আরও পড়ুন - Indian Constitution Book in Bengali

আরও পড়ুন - 5000 Bengali GK MCQ বই

Monday, 1 June 2026

June 01, 2026

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF || Sources of Indian Constitution in Bengali PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা PDF
ডিয়ার ভারতবাসী,
তোমাদের সঙ্গে আজ আমরা শেয়ার করছি ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF ভারতীয় সংবিধানের একটি খুবি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটি সাধারণ জ্ঞানের পাশাপাশি জিকে বিষয়ের ক্ষেত্রে দারুন কাজে আসবে তোমাদের। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বে এবং মুখস্থ করে রাখবে।
আমরা পোস্টটি তোমাদের প্রশ্ন আকারে শেয়ার করছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং PDF-টি তালিকা আকারে দিলাম। তোমরা পোস্টটি মুখস্থ করার সঙ্গে সঙ্গে PDF-টিও সংগ্রহ করে রাখবে যে কোন সময় অফলাইনে যাতে পড়তে সুবিধা হয়। 
সুতরাং তোমরা আর কোনো রকম সময়ের অপচয় না করে তাড়াতাড়ি পড়া শুরু করে দাও কারন যত সময় নষ্ট করবে তত পিছিয়ে পড়বে তোমরা। 

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? 
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আমেরিকা

 ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রী কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের শক্তিশালী নিম্ন কক্ষ কোন দেশের সংবিধান থেকে গৃহীত? 
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের লোকসভার স্পিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- গ্রেট ব্রিটেন

 ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- আয়ারল্যান্ড

 ভারতীয় সংবিধানের ন্যায় বিচার কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- সোভিয়েত রাশিয়া

 ভারতীয় সংবিধানের রাজ্যপাল কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- ভারত শাসন আইন, ১৯৩৫

 ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যৌথ অধিবেশন কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- অস্ট্রেলিয়া

 ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- কানাডা

 ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- কানাডা

 ভারতীয় সংবিধানের জরুরী অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- জার্মানি

 ভারতীয় সংবিধানের জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- জার্মানি

 ভারতীয় সংবিধানের সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- জাপান

 ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
Ans :- দক্ষিণ আফ্রিকা

 ভারতীয় সংবিধানের লোকপাল বিল কোন দেশের সংবিধান থেকে গৃহীত? 
Ans :- সুইডেন

সংবিধানের বিভিন্ন উৎস PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  120 KB


Saturday, 4 April 2026

April 04, 2026

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর PDF | Indian Polity MCQ Question Answer PDF

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর PDF | Indian Polity MCQ Question Answer PDF

ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF
ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে ভারতবর্ষের সকল প্রকার চাকরির পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই দারুন ভাবে কাজে আসবে। আমরা আজকে ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি, যে পোস্টটির মধ্যে বেশকিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে, তাই দেরি না করে অবিলম্বে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও।

বিঃ দ্রঃ- যদি আজকের দেওয়া প্রশ্ন গুলি ভালোলাগে পরের পর্বের জন্য কমেন্ট বক্সে Next লিখে যাবে।

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর

01. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —
ⓐ প্রধান বিচারপতি
✔️ ভারতের রাষ্ট্রপতি 
ⓒ ভারতের প্রধানমন্ত্রী
ⓓ লোকসভার অধ্যক্ষ

02. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?
ⓐ কেন্দ্রীয় মন্ত্রিসভা
ⓑ রাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
✔️ সুপ্রিমকোর্ট 

03. রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন গঠিত হয়—
ⓐ দুই বছর অন্তর
ⓑ তিন বছর অন্তর
✔️ পাঁচ বছর অন্তর 
ⓓ চার বছর অন্তর 

04. ভারতীয় সংবিধানের কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে?
✔️ Article 40 
ⓑ Article 41
ⓒ Article 42
ⓓ Article 43

05‘বাক স্বাধীনতা’ হল একটি-
✔️ মৌলিক অধিকার 
ⓑ নির্দেশক নীতি ভিত্তিক অধিকার
ⓒ রাজ্য বিধানসভা প্রণীত অধিকার
ⓓ উপরের কোনটিই নয়

06. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
✔️ লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা 
ⓑ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
ⓒ কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
ⓓ কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা

07. ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে?
ⓐ 41 নং ধারা
ⓑ 42 নং ধারা
ⓒ 43 নং ধার
✔️ 44 নং ধারা 

08. পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল-
ⓐ উন্নতিতে জনগণের অংশগ্রহণ
ⓑ রাজনৈতিক দায়বদ্ধতা
✔️ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ 
ⓓ আর্থিক যোজন

09ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে?
ⓐ 16 নং ধারা
ⓑ 17 নং ধারা
ⓒ 18 নং ধারা
✔️ 19 নং ধারা 

10. কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে?
ⓐ পরিকল্পনা কমিশন
✔️ অর্থ কমিশন 
ⓒ জাতীয় উন্নয়ন পরিষদ
ⓓ সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি

11. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য?
ⓐ 26 নং ধারা
ⓑ 27 নং ধারা
ⓒ 28 নং ধারা
✔️ 29 নং ধারা 

12. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?
ⓐ 12 নং ধার
ⓑ 15 নং ধার
ⓒ 16 নং ধার
✔️ 17 নং ধারা 

13. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত —
ⓐ একটি
ⓑ দুইটি
✔️ তিনটি 
ⓓ চারটি

14. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে?
✔️ 1 নং ধারা 
ⓑ 2 নং ধারা 
ⓒ 3 নং ধারা
ⓓ 4 নং ধারা

15. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে?
ⓐ 10 নং ধারা
ⓑ 11 নং ধারা
✔️ 12 নং ধারা 
ⓓ 13 নং ধারা

16. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত? 
ⓐ কৃষি
ⓑ জনস্বাস্থ্য এবং স্বচ্ছতা 
ⓒ স্থানীয় সরকার
✔️ বন 

17. ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে?
✔️ মহারাষ্ট্র 
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ বিহার
ⓓ কেরল

18. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত?
ⓐ 45
ⓑ 47
✔️ 52 
ⓓ 57

19. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে—
ⓐ ভারতের রাষ্ট্রপতি
✔️ লোকসভা 
ⓒ ভারতের প্রধান বিচারপতি
ⓓ আইন কমিশন

20. ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে?
ⓐ 245 ধার
✔️ 280 ধারা 
ⓒ 356 ধারা
ⓓ 370 ধারা

21. সংসদে অর্থ বিল পাশ করার জন্য নিম্নলিখিত কোনটি জরুরি নয়? 
ⓐ লোকসভার অনুমোদন 
ⓑ অর্থমন্ত্রীর অনুমোদন 
✔️ রাজ্যসভার অনুমোদন 
ⓓ উক্ত কোনোটিই নয়

22. কত সালে ভারতে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 করার বিলটি অনুমোদিত হয়?
✔️ 28শে মার্চ 1989 
ⓑ 28শে মার্চ 1990
ⓒ 28শে মার্চ 1980
ⓓ 28শে মার্চ 1988

23. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না?
ⓐ 25 নং ধার
ⓑ 26 নং ধারা
ⓒ 27 নং ধারা
✔️ 28 নং ধারা 

24. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন- 
ⓐ লোকসভার সঞ্চালক
ⓑ ভারতের রাষ্ট্রপতি
ⓒ ভারতের প্রধানমন্ত্রী
✔️ রাজ্যপাল 

25. 29শে নভেম্বর 1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না?
ⓐ মৌলিক অধিকার
✔️ মৌলিক কর্তব্য 
ⓒ রাষ্ট্রপতি শাসন
ⓓ জরুরি অবস্থা

ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  267 KB 


Wednesday, 21 January 2026

January 21, 2026

নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন–উত্তর PDF | Election Commission Question Answer PDF

নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Election Commission Question Answer PDF

নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার সঠিক প্রতিফলন ঘটানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করতে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত, রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

এই পোস্টে নির্বাচন কমিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর সংকলিত করা হয়েছে, যা স্কুল-কলেজের পরীক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে আগ্রহীদের জন্য বিশেষভাবে উপযোগী। সহজ ভাষায় উপস্থাপিত এই প্রশ্নোত্তরগুলি পাঠকদের নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলি ও গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করবে।

নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৫০ সালে

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে শেষ হয়? 
উত্তরঃ 1952 সালে

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে? 
উত্তরঃ 324 ধারা

প্রশ্নঃ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নয়াদিল্লি

প্রশ্নঃ ভারতে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? 
উত্তরঃ রাজ্যপাল 

প্রশ্নঃ ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কাদের দ্বারা কার্যালয় থেকে বহিষ্কার করা যেতে পারে? 
উত্তরঃ সংসদের উভয় সভা এবং রাষ্ট্রপতি দ্বারা 

প্রশ্নঃ নির্বাচন কমিশনের প্রধান কে?
উত্তরঃ প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)

প্রশ্নঃ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? 
উত্তরঃ সুকুমার সেন

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? 
উত্তরঃ রমা দেবী

প্রশ্নঃ বর্তমানে নির্বাচন কমিশনে কতজন সদস্য থাকেন?
উত্তরঃ ৩ জন (১ জন প্রধান নির্বাচন কমিশনার ও ২ জন নির্বাচন কমিশনার)

প্রশ্নঃ ভারতের প্রধান নির্বাচন মহাধ্যক্ষের (চিফ ইলেকশন কমিশনার ) মেয়াদ কত বছর? 
উত্তরঃ 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে। 

প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতির নির্বাচনের বিরোধের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব কার? 
উত্তরঃ সর্বোচ্চ আদালতের

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি।

প্রশ্নঃ নির্বাচন কমিশনের প্রধান কার দ্বারা নিযুক্ত হন? 
উত্তরঃ রাষ্ট্রপতি

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর?
উত্তরঃ ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত (যেটি আগে হয়)

প্রশ্নঃ ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কত বছরের জন্য নিয়োগ করা হয়? 
উত্তরঃ 6 বছর

প্রশ্নঃ নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব কী?
উত্তরঃ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা

প্রশ্নঃ নির্বাচন কমিশনের কতজন সদস্য থাকে? 
উত্তরঃ একজন প্রধান নির্বাচন কমিশনার এবং দুইজন নির্বাচন কমিশনার

প্রশ্নঃ নির্বাচন কমিশন কোন কোন নির্বাচন পরিচালনা করে?
উত্তরঃ 
  • লোকসভা নির্বাচন
  • রাজ্যসভা নির্বাচন
  • রাজ্য বিধানসভা নির্বাচন
  • রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন

প্রশ্নঃ ভারতের নির্বাচন কমিশনের মতে, 'জাতীয় দল' হিসাবে স্বীকৃত হওয়ার জন্য, একটি রাজনৈতিক দলকে কয়টি রাজ্য অবশ্যই উপস্থিত থাকতে হবে? 
উত্তরঃ অন্তত চারটি রাজ্য

প্রশ্নঃ আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) জারি করে কে?
উত্তরঃ নির্বাচন কমিশন

প্রশ্নঃ ভারতে সংসদ ও রাজ্য আইনসভার নির্বাচন পরিচালনা কে করে? 
উত্তরঃ ভারতের নির্বাচন কমিশন

প্রশ্নঃ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় করা যায়?
উত্তরঃ ভারতের সুপ্রিম কোর্টে

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে দেশে নির্বাচনী ব্যবস্থার বিধান দেওয়া হয়েছে? 
উত্তরঃ প্রবন্ধ 324-329

প্রশ্নঃ জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৫ জানুয়ারি

নির্বাচন কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details  ::

File Name:  ভারতের সংবিধান বই

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  240 KB 



Wednesday, 17 December 2025

December 17, 2025

ভারতীয় সংবিধান সম্পূর্ণ গাইড: অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সংকলন

ভারতীয় সংবিধান প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF

ভারতীয় সংবিধানের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর
ভারতীয় সংবিধানের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর 
ভারতীয় সংবিধান হলো ভারতের শাসনব্যবস্থার মূল ভিত্তি। এই সংবিধানের বিভিন্ন অধ্যায়ে রাষ্ট্রের কাঠামো, নাগরিকদের অধিকার, রাষ্ট্রীয় কর্তব্য, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, বিচারব্যবস্থা সহ বহু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, WB Police, SSC, Railway, Group C & D সহ বিভিন্ন সরকারি পরীক্ষায় ভারতীয় সংবিধান থেকে নিয়মিত প্রশ্ন আসে।

এই পোস্টে ভারতীয় সংবিধানের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে প্রতিটি অধ্যায় আলাদা করে বুঝে নেওয়া যায় এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন করা সম্ভব হয়। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি কার্যকর স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে উপযোগী হবে।

ভারতীয় সংবিধানের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর


অধ্যায় সমূহ PDF Link
সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ Download
সংবিধানের উৎসসমূহ Download
সংবিধানের প্রস্তাবনা Download
ভারতের বিভিন্ন রাজ্যগঠন Download
নাগরিকত্ব Download
মৌলিক অধিকার Download Now
মৌলিক কর্তব্য Download Now
নির্দেশাত্মক নীতি Download Now
রাষ্ট্রপতি Download Now
উপরাষ্ট্রপতি Download Now
প্রধানমন্ত্রী Download Now
কেন্দ্রীয় মন্ত্রিসভা Download Now
লোকসভার স্পিকার Download Now
রাজ্যপাল Download Now
মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রীপরিষদ Download Now
সংসদ ও আইনসভা Download Now
রাজ্য আইনসভা (বিধানসভা ও বিধানপরিষদ) Download Now
সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট Download Now
জরুরি অবস্থা Download Now
অর্থবিল ও নির্বাচন কমিশন Download Now

Thursday, 11 December 2025

December 11, 2025

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা সমূহ PDF

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা সমূহ PDF || Education Articles of Indian Constitution PDF

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা সমূহ PDF
ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা সমূহ PDF
ডিয়ার ভারতবাসী,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা তালিকা PDF-টি। যে পোস্টটি পড়লে তোমাদের বিভিন্ন দিক থেকে সুবিধা হবে। এই পোস্টটি একটি অন্যতম পোস্ট ভারতীয় সংবিধান বিষয়ের। এই পোস্টটি থেকে তোমরা যে সমস্থ প্রশ্ন আসবে সেই উত্তরের পাশাপাশি তোমরা যে সমস্থ তথ্য গুলিও জাননি যেমন - জাতি,ধর্মের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায়। নারীদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে পারবে এই পোস্টের মাধ্যমে।
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি লেখা তথ্য গুলি ভালোভাবে পড়ে নাও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই PDF-টি প্রচুর পরিমানে শেয়ার করবে। 

ভারতীয় সংবিধানে শিক্ষার ধারা সমূহ

 ভারতীয় সংবিধানের ১৪ নং ধারায় কি বলা হয়েছে ?
 রাষ্ট্রের সীমানার মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমভাবে আইনি অধিকার লাভ করবে।

 ভারতীয় সংবিধানের ১৫ নং ধারায় কি বলা হয়েছে ?
 জাতি-ধর্ম-বর্ণ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করবে না।

 ভারতীয় সংবিধানের ১৫ (১)নং ধারায় কি বলা হয়েছে ?
 শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকবে।

 ভারতীয় সংবিধানের ১৫ (৩) নং ধারায় কি বলা হয়েছে ?
 রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ধরনের যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে।

 ভারতীয় সংবিধানের ১৬ নং ধারায় কি বলা হয়েছে ?
 সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সমসুযোগ।

 ভারতীয় সংবিধানের ২১ (১) নং ধারায় কি বলা হয়েছে ?
 ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা।

 ভারতীয় সংবিধানের ২৮ নং ধারায় কি বলা হয়েছে ?
 যেসব শিক্ষা প্রতিষ্ঠান গুলি সরকারি সাহায্যে পরিচালিত হয়, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না।

 ভারতীয় সংবিধানের ২৯ নং ধারায় কি বলা হয়েছে ?
 সংখ্যালঘু সম্প্রদায় সহ ভারতের যেকোনো স্থানে বসবাসকারী নাগরিকদের যদি পৃথক নিজস্ব সংস্কৃতি থাকে তাহলে সেই সংস্কৃতির সংরক্ষণের অধিকার থাকবে।

 ভারতীয় সংবিধানের ৩০ নং ধারায় কি বলা হয়েছে ?
 সংখ্যালঘু সম্প্রদায়সমূহ নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে।

 ভারতীয় সংবিধানের ৪১ নং ধারায় কি বলা হয়েছে ?
 রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নমূলক ক্ষেত্রের মধ্যে নাগরিকদের কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে।

 ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারায় কি বলা হয়েছে ?
 সংবিধান চালু হওয়ার দিন থেকে আগত ১০ বছরের মধ্যে ১৪ বছর বয়সী সমস্ত ছেলেমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র।

 ভারতীয় সংবিধানের ৪৬ নং ধারায় কি বলা হয়েছে ?
 তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেনীর জন্য শিক্ষা এবং আর্থিক ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র।

 ভারতীয় সংবিধানের ৫১ (১) নং ধারায় কি বলা হয়েছে ?
 পিতামাতা ও অভিভাবকরা তাদের ৬-১৪ বছরের শিশুকে বিদ্যালয়ে পাঠাতে বাধ্য থাকবে, না পাঠালে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার।

 ভারতীয় সংবিধানের ৬৩ নং ধারায় কি বলা হয়েছে ?
 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় এবং এইরূপ প্রতিষ্ঠানগুলিকে জাতীয় গুরুত্ব প্রদান।

 ভারতীয় সংবিধানের ৬৪ নং ধারায় কি বলা হয়েছে ?
 কেন্দ্র সরকারের আংশিক ও সম্পূর্ণ আর্থিক সাহায্যে বিজ্ঞান ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে জাতীয় গুরুত্ব প্রদান।

 ভারতীয় সংবিধানের ৬৬ নং ধারায় কি বলা হয়েছে ?
 উচ্চ শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও কারিগরি প্রতিষ্ঠানগুলির মান উন্নয়ন ও সংযোগ সাধনের দায়িত্ব কেন্দ্র সরকারের।

 ভারতীয় সংবিধানের ৩৩৭ নং ধারায় কি বলা হয়েছে ?
 ইঙ্গ ভারতীয় বা অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সাহায্য প্রদান।

 ভারতীয় সংবিধানের ৩৪০ নং ধারায় কি বলা হয়েছে ?
 রাষ্ট্রপতি সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে পিছিয়ে মানুষদের সমীক্ষা করার জন্য কমিশন গঠন করতে পারবেন।

 ভারতীয় সংবিধানের ৩৫০ (১) নং ধারায় কি বলা হয়েছে ?
 প্রতিটি রাজ্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভের সুযোগ দিতে হবে।

ভারতীয় সংবিধানের ৩৫১ নং ধারায় কি বলা হয়েছে ?
হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের জন্য হিন্দি ভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা ভারত সরকারের দায়িত্ব।

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা তালিকা

ধারা বিষয়বস্তু
১৪ নং ধারা রাষ্ট্রের সীমানার মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমভাবে আইনি অধিকার লাভ করবে
১৫ নং ধারা জাতি-ধর্ম-বর্ণ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করবে না
১৫ (১)নং ধারা শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকবে
১৫ (৩) নং ধারা রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ধরনের যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে
১৬ নং ধারা সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সমসুযোগ
২১ (১) নং ধারা ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা
২৮ নং ধারা যেসব শিক্ষা প্রতিষ্ঠান গুলি সরকারি সাহায্যে পরিচালিত হয়, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না
২৯ নং ধারা সংখ্যালঘু সম্প্রদায় সহ ভারতের যেকোনো স্থানে বসবাসকারী নাগরিকদের যদি পৃথক নিজস্ব সংস্কৃতি থাকে তাহলে সেই সংস্কৃতির সংরক্ষণের অধিকার থাকবে
৩০ নং ধারা সংখ্যালঘু সম্প্রদায়সমূহ নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে
৪১ নং ধারা রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নমূলক ক্ষেত্রের মধ্যে নাগরিকদের কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে
৪৫ নং ধারা সংবিধান চালু হওয়ার দিন থেকে আগত ১০ বছরের মধ্যে ১৪ বছর বয়সী সমস্ত ছেলেমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র
৪৬ নং ধারা তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেনীর জন্য শিক্ষা এবং আর্থিক ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র
৬৩ নং ধারা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় এবং এইরূপ প্রতিষ্ঠানগুলিকে জাতীয় গুরুত্ব প্রদান
৬৪ নং ধারা কেন্দ্র সরকারের আংশিক ও সম্পূর্ণ আর্থিক সাহায্যে বিজ্ঞান ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে জাতীয় গুরুত্ব প্রদান
৬৬ নং ধারা উচ্চ শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও কারিগরি প্রতিষ্ঠানগুলির মান উন্নয়ন ও সংযোগ সাধনের দায়িত্ব কেন্দ্র সরকারের
৩৩৭ নং ধারা ইঙ্গ ভারতীয় বা অ্যাংলাে ইন্ডিয়ান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সাহায্য প্রদান
৩৪০ নং ধারা রাষ্ট্রপতি সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে পিছিয়ে মানুষদের সমীক্ষা করার জন্য কমিশন গঠন করতে পারবেন
৩৫০ (১) নং ধারা প্রতিটি রাজ্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভের সুযােগ দিতে হবে
৩৫১ নং ধারা হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের জন্য হিন্দি ভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা ভারত সরকারের দায়িত্ব
৫১ (১) নং ধারা পিতামাতা ও অভিভাবকরা তাদের ৬-১৪ বছরের শিশুকে বিদ্যালয়ে পাঠাতে বাধ্য থাকবে, না পাঠালে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার
সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  130 KB  


Tuesday, 4 November 2025

November 04, 2025

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Fundamental Rights Question Answer PDF

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Fundamental Rights Question Answer PDF

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PD
মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PD
বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য ভারতীয় সংবিধানের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকটি তোমাদের আগত সকল পরীক্ষা গুলির পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। আমরা আজকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সামনে তুলে ধরলাম।
যে পোস্টটির মধ্যে মৌলিক অধিকার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি দেখে নিয়ে মুখস্ত করে করে নাও। 

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভারতের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
[ক] রাশিয়ান সংবিধান
[খ] মার্কিন সংবিধান 
[গ] ব্রিটিশ সংবিধান
[ঘ] ইংল্যান্ডের সংবিধান

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে ?
[ক] Part I তে
[খ] Part II তে
[গ] Part III তে 
[ঘ] Part IV তে

প্রশ্নঃ সম্পত্তির অধিকার হলো একটি-
[ক] আইনি অধিকার 
[খ] শোষণের বিরুদ্ধে প্রতিকার
[গ] মৌলিক অধিকার
[ঘ] সাম্যের অধিকার

প্রশ্নঃ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
[ক] 42 তম
[খ] 86 তম
[গ] 101 তম
[ঘ] 44 তম 

প্রশ্নঃ নীচের কোন মামলার রায় শিক্ষার অধিকারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করা হয়েছে ?
[ক] গোলক নাথের মামলা
[খ] উন্নিকৃষ্ণণ বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলা 
[গ] কেশবানন্দ ভারতী মামলা
[ঘ] উপরের কোনটি নয়

প্রশ্নঃ শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
[ক] 42 তম
[খ] 86 তম 
[গ] 99 তম
[ঘ] 44 তম

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে ?
[ক] 21A 
[খ] 22
[গ] 31A
[ঘ] 24

প্রশ্নঃ “Right to Education Act” বা শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয় ?
[ক] 2010 সালে
[খ] 1993 সালে
[গ] 2009 সালে 
[ঘ] 1976 সালে

প্রশ্নঃ 14 বছরের কম বয়সী কোনো শিশুকে খনি বা কারখানা বা অন্য কোনো কাজে নিয়োগ করা নিষিদ্ধ হয় সংবিধানের কোন ধারা অনুসারে ?
[ক] ধারা 21
[খ] ধারা 22
[গ] ধারা 24 
[ঘ] ধারা 32

প্রশ্নঃ “আইনের দৃষ্টিতে সাম্য”- নীতিটি কোন দেশের অনুকরণে রচিত ?
[ক] নিউজিল্যান্ডের অনুকরণে
[খ] রাশিয়ার অনুকরণে
[গ] মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে
[ঘ] ব্রিটেন বা ইংল্যান্ডের অনুকরণে 

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের 25 – 28 অনুচ্ছেদটি নিন্মের কোনটির সাথে সম্পর্কিত ?
[ক] ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাথে 
[খ] স্বাধীনতার অধিকারের সাথে
[গ] সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে
[ঘ] সাম্যের বা সমতার অধিকারের সাথে

প্রশ্নঃ সংবিধানের অধীনে প্রদত্ত 'সমতার অধিকার' সম্পর্কিত ধারার মধ্যে নীচের কোন ধারাটি অন্তর্ভুক্ত নয় ?
[ক] ধারা 20 
[খ] ধারা 16
[গ] ধারা 18
[ঘ] ধারা 14

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কোন ধারায় 'মহিলা এবং শিশু'দের সংরক্ষিত করা হয়েছে ?
[ক] ধারা 15 (3) 
[খ] ধারা 14 (1)
[গ] ধারা 22 (8)
[ঘ] ধারা 15 (1)

প্রশ্নঃ 'জানার অধিকার' ভারতীয় সংবিধানে কোন ধারায় সংরক্ষিত আছে ?
[ক] ধারা 14
[খ] ধারা 19(1)(c)
[গ] ধারা 20(1)
[ঘ] ধারা 19(1)(a) 

প্রশ্নঃ ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একজন ভারতীয় নাগরিকের যে কোনো রেস্টুরেন্ট, রাস্তা বা পাবলিক প্লেস ব্যবহার করার অধিকার আছে ?
[ক] ধারা 17 (1)
[খ] ধারা 15 (2) 
[গ] ধারা 14 (2)
[ঘ] ধারা 16 (1)

প্রশ্নঃ ডঃ বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের “হৃদয় এবং আত্মা”- হিসেবে কোন ধারাকে চিহ্নিত করেছেন ?
[ক] 24 নং ধারাকে
[খ] 17 নং ধারাকে
[গ] 226 নং ধারাকে
[ঘ] 32 নং ধারাকে 

প্রশ্নঃ নীচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারার অন্তর্ভুক্ত ?
[ক] সাংবিধানিক প্রতিকারের অধিকার
[খ] শোষণের বিরুদ্ধে অধিকার
[গ] বাক ও মত প্রকাশের স্বাধীনতা 
[ঘ] ধর্মের স্বাধীনতার অধিকার

প্রশ্নঃ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে ?
[ক] 44 তম
[খ] 68 তম
[গ] 42 তম 
[ঘ] 101 তম

প্রশ্নঃ 'সাম্যের অধিকার' -এর অধীনে কতগুলি ধারা হয় ? 
[ক] 2
[খ] 3
[গ] 5 
[ঘ] 4

প্রশ্নঃ নিম্নের দেশগুলির মধ্যে কোন দেশটি প্রথম দিকে নারীদের ভোটাধিকার দেয় ?
[ক] ফ্রান্স
[খ] আমেরিকা
[গ] অস্ট্রেলিয়া 
[ঘ] যুক্তরাজ্য

প্রশ্নঃ কত নাম্বার ধরা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ (Write) জারি করতে পারে ?
[ক] 226 নং ধারা অনুযায়ী
[খ] 28 নং ধারা অনুযায়ী
[গ] 18 নং ধারা অনুযায়ী
[ঘ] 32 নং ধারা অনুযায়ী *

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের 21 নং ধারার কোন অধিকারের কথা বলা হয়েছে ?
[ক] ধর্মের স্বাধীনতার অধিকার
[খ] সমতার অধিকার
[গ] জীবনের অধিকার 
[ঘ] সাংবিধানিক প্রতিকারের অধিকার

প্রশ্নঃ অস্পৃশ্যতা দূরীকরণের জন্য “অস্পৃশ্যতা আইন”- কত সালে পাশ বা প্রণীত হয়েছে ?
[ক] 1942 সালে
[খ] 1952 সালে
[গ] 1955 সালে 
[ঘ] 1976 সালে

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলোপ করা হয়েছে ?
[ক] 32 নং ধারায়
[খ] 18 নং ধারায়
[গ] 35 নং ধারায়
[ঘ] 17 নং ধারায় 

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে, মৌলিক অধিকার অনুসারে, অস্পৃশ্যতার বিলুপ্তি হল একটি ________
[ক] সমতার অধিকার 
[খ] ধর্মের স্বাধীনতার অধিকার
[গ] শোষণের বিরুদ্ধে অধিকার
[ঘ] সাংবিধানিক প্রতিকারের অধিকার

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো