Breaking




Wednesday, 18 February 2026

ভারতের শিল্প ও সংস্কৃতি: বাছাই করা MCQ প্রশ্নোত্তর PDF

Indian Art & Culture Question Answers in Bengali PDF | শিল্প ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian Art & Culture Question and Answers PDF
Indian Art & Culture Question and Answers PDF
ভারতীয় শিল্প ও সংস্কৃতি ভারতের ঐতিহ্য, ইতিহাস এবং বৈচিত্র্যের এক অনন্য প্রতিফলন। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সংগীত, নৃত্য, লোকসংস্কৃতি ও উৎসব আমাদের জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করেছে। Indian Art & Culture Question and Answers PDF এই সুবিশাল বিষয়কে সহজ ও পরীক্ষামুখী প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করেছে।

এই PDF-টিতে প্রাচীন ও মধ্যযুগীয় শিল্পকলা, মন্দির স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশৈলী, শাস্ত্রীয় ও লোকনৃত্য, সংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংকলিত হয়েছে। বিশেষত WBCS, UPSC, SSC, Railway, WBPSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত উপযোগী।

সহজ ভাষা, নির্ভুল তথ্য ও পরীক্ষাভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে এই PDF শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে।

শিল্প ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা?
[a] বাঁকুড়া 
[b] বীরভূম 
[c] পুরুলিয়া 
[d] মালদা 

উত্তরঃ বাঁকুড়া 

প্রশ্নঃ কলমকারী চিত্র শৈলীর উৎপত্তি কোন রাজ্যে?
[a] অন্ধ্রপ্রদেশ 
[b] তেলেঙ্গানা 
[c] মধ্যপ্রদেশ 
[d] উত্তরপ্রদেশ

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ 

প্রশ্নঃ মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়?
[a] ওড়িশা 
[b] বিহার 
[c] পশ্চিমবঙ্গ 
[d] ছত্তিশগড়

উত্তরঃ বিহার 

প্রশ্নঃ দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[a] দুর্গা খোটে 
[b] রুবি মায়ার্স 
[c] দেবিকা রানী 
[d] কানন দেবী

উত্তরঃ দেবিকা রানী

প্রশ্নঃ কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে?
[a] কথাকলি 
[b] কুচিপুড়ি 
[c] ওড়িশি 
[d] সাত্রিয়া

উত্তরঃ কুচিপুড়ি 

প্রশ্নঃ কোন মুঘল রাজার রাজত্বকালে চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল?
[a] আকবর
[b] বাবর 
[c] ঔরঙ্গজেব 
[d] জাহাঙ্গীর 

উত্তরঃ জাহাঙ্গীর 

প্রশ্নঃ ৯০০ বছর পুরোনো চালুক্য শিলালিপির খোঁজ পাওয়া গিয়েছে কোন রাজ্যে?
[a] মধ্যপ্রদেশে 
[b] তেলেঙ্গানায় 
[c] আসামে
[d] উত্তরাখণ্ডে

উত্তরঃ তেলেঙ্গানায় 

প্রশ্নঃ Land of Festivals বা উৎসবের দেশ কোন রাজ্যকে বলা হয়?
[a] উত্তরপ্রদেশ
[b] নাগাল্যান্ড 
[c] ওড়িশা 
[d] পশ্চিমবঙ্গ 

উত্তরঃ নাগাল্যান্ড 

প্রশ্নঃ ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য?
[a] সাত্রিয়া 
[b] কুচিপুড়ি 
[c] কৃষ্ণনাট্টম 
[d] ওড়িশি 

উত্তরঃ ওড়িশি 

প্রশ্নঃ যক্ষগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
[a] কর্ণাটক 
[b] অরুণাচল প্রদেশ
[c] তামিলনাড়ু
[d] কেরালা

উত্তরঃ কর্ণাটক 

প্রশ্নঃ মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
[a] রাজস্থান 
[b] ছত্তিশগড়
[c] মধ্যপ্রদেশ 
[d] ঝাড়খণ্ড

উত্তরঃ মধ্যপ্রদেশ 

প্রশ্নঃ সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
[a] পশ্চিমবঙ্গে
[b] আসামে 
[c] ত্রিপুরায় 
[d] বিহারে

উত্তরঃ আসামে 

প্রশ্নঃ কাকে তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয়?
[a] তানসেন
[b] আমির খসরু 
[c] নিজামুদ্দিন আউলিয়া
[d] মইনুদ্দিন চিশতী

উত্তরঃ আমির খসরু

প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন?
[a] রবীন্দ্রনাথ ঠাকুর 
[b] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
[c] মদনমোহন মালব্য 
[d] যদুনাথ ভট্টাচার্য 

উত্তরঃ  রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
[a] 2000 সালে 
[b] 2002 সালে 
[c] 2005 সালে 
[d] 2006 সালে 

উত্তরঃ 2005 সালে

প্রশ্নঃ নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প?
[a] তাঞ্জোর চিত্রাঙ্কন 
[b] কালামেজুথু
[c] সঞ্জি
[d] ডোকরা শিল্প 

উত্তরঃ ডোকরা শিল্প

প্রশ্নঃ গোরা উপন্যাসটি কে লিখেছেন?
[a] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
[b] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
[c] রবীন্দ্রনাথ ঠাকুর 
[d] সমরেশ মজুমদার 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা কে?
[a] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
[b] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
[c] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
[d] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নঃ অরণ্যের অধিকার কার লেখা?
[a] আশাপূর্ণা দেবী
[b] মহাশ্বেতা দেবী 
[c] স্বর্ণকুমারী দেবী
[d] সরলা দেবী চৌধুরাণী

উত্তরঃ মহাশ্বেতা দেবী

প্রশ্নঃ বাঁটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টা কে?
[a] নারায়ণ দেবনাথ 
[b] প্রাণকুমার শর্মা 
[c] শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
[d] এদের কেউই নন

উত্তরঃ নারায়ণ দেবনাথ 

প্রশ্নঃ ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়?
[a] রাজস্থান 
[b] মহারাষ্ট্র 
[c] পাঞ্জাব 
[d] উত্তরপ্রদেশ 

উত্তরঃ মহারাষ্ট্র 

প্রশ্নঃ তাজমহলের নকশায় কোন স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়?
[a] দ্রাবিড় শৈলী 
[b] বেসর শৈলী
[c] ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলী 
[d] কোনোটিই নয়  

উত্তরঃ ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলী

প্রশ্নঃ Charaichung Festival কোন রাজ্যে পালন করা হয়?
[a] মণিপুর 
[b] মিজোরাম 
[c] অরুণাচল প্রদেশ 
[d] আসাম 

উত্তরঃ আসাম 

প্রশ্নঃ নিম্নের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়?
[a] মীনাক্ষী মন্দির 
[b] তিরুপতি মন্দির 
[c] কোনার্ক সূর্য মন্দির 
[d] রামেশ্বরম মন্দির 

উত্তরঃ কোনার্ক সূর্য মন্দির

প্রশ্নঃ বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির ভারতের কোন রাজ্যে হয়েছে?
[a] গুজরাট 
[b] মহারাষ্ট্র 
[c] রাজস্থান 
[d] হরিয়ানা 

উত্তরঃ রাজস্থান 

প্রশ্নঃ Royal Bhutan Buddhist Temple এর উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে?
[a] ঝাড়খন্ড
[b] বিহার 
[c] ওড়িশা
[d] সিকিম 

উত্তরঃ বিহার 

প্রশ্নঃ অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ের?
[a] মৌর্য বংশ
[b] গুপ্ত বংশ 
[c] মুঘল বংশ
[d] পাল বংশ

উত্তরঃ গুপ্ত বংশ 

প্রশ্নঃ Gorsam Kora উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়?
[a] অরুণাচল প্রদেশে 
[b] রাজস্থানে
[c] মেঘালয়ে
[d] আসামে

উত্তরঃ অরুণাচল প্রদেশে

প্রশ্নঃ লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়?
[a] ওড়িশা
[b] উত্তরাখণ্ড
[c] পাঞ্জাব 
[d] অরুণাচল প্রদেশ

উত্তরঃ পাঞ্জাব 

প্রশ্নঃ ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়?
[a] তেলেঙ্গানা
[b] অন্ধ্রপ্রদেশ
[c] কেরালা 
[d] কর্ণাটক

উত্তরঃ কেরালা 

প্রশ্নঃ ভারতের প্রথম Sunken Meuseum কোথায় হয়েছে?
[a] নিউ দিল্লি 
[b] মুম্বাই 
[c] আহমেদাবাদ 
[d] জয়পুর 

উত্তরঃ নিউ দিল্লি

প্রশ্নঃ খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত?
[a] মধ্যপ্রদেশ 
[b] ওড়িশা 
[c] ছত্তিশগড়
[d] ঝাড়খণ্ড 

উত্তরঃ মধ্যপ্রদেশ 

প্রশ্নঃ এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত?
[a] মহারাষ্ট্র 
[b] ছত্তিশগড়
[c] উত্তরপ্রদেশ
[d] ওড়িশা

উত্তরঃ মহারাষ্ট্র 

প্রশ্নঃ হাম্পি মনুমেন্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[a] গুজরাট 
[b] মহারাষ্ট্র 
[c] কর্ণাটক 
[d] অন্ধ্রপ্রদেশ 

উত্তরঃ কর্ণাটক 

প্রশ্নঃ পল্লী কবি নামে কে পরিচিত?
[a] জীবনানন্দ দাশ 
[b] জসীম উদ্দীন
[c] সুবোধ ঘোষ 
[d] শঙ্খ ঘোষ 

উত্তরঃ জসীম উদ্দীন

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
[a] 1913 সালে 
[b] 1925 সালে 
[c] 1931 সালে 
[d] 1942 সালে

উত্তরঃ 1913 সালে
 
প্রশ্নঃ হিন্দি সিনেমায় দাদা মনি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন? 
[a] অশোক কুমার 
[b] শশী কাপুর 
[c] কিশোর কুমার 
[d] ধর্মেন্দ্র 

উত্তরঃ অশোক কুমার

প্রশ্নঃ সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
[a] 1922 সালে 
[b] 1938 সালে 
[c] 1968 সালে 
[d] 1992 সালে 

উত্তরঃ 1992 সালে

প্রশ্নঃ ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?
[a] রাজা হরিশচন্দ্র
[b] জামাই ষষ্ঠী 
[c] আলম আরা 
[d] কিষাণ কন্যা

উত্তরঃ আলম আরা

প্রশ্নঃ প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান?
[a] মহাশ্বেতা দেবী
[b] আশাপূর্ণা দেবী 
[c] স্বর্ণকুমারী দেবী
[d] রাধারাণী দেবী

উত্তরঃ আশাপূর্ণা দেবী

শিল্প ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: শিল্প ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  335 KB 





No comments:

Post a Comment