ভূমিহীন প্রকল্পের আবেদন স্ট্যাটাস কিভাবে দেখবেন? সম্পূর্ণ গাইড
ভূমিহীন প্রকল্প স্ট্যাটাস চেক লিংক ও ধাপে ধাপে প্রক্রিয়া—এই পোস্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো পশ্চিমবঙ্গ ভূমিহীন প্রকল্প-এর আবেদনকারীরা কীভাবে অনলাইনে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করবেন। অনেক আবেদনকারী আবেদন করার পর বুঝতে পারেন না তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে। তাই সঠিক অফিসিয়াল লিংক, প্রয়োজনীয় তথ্য এবং সহজ ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া এখানে তুলে ধরা হবে।
এছাড়াও, স্ট্যাটাস চেক করার সময় কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেগুলোর সমাধান কীভাবে করবেন, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া থাকবে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন বা নতুন করে আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই পোস্টটি হবে অত্যন্ত উপযোগী ও সহায়ক।
বন্ধুরা, আমরা সকলেই জানি গোটা রাজ্য জুরে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন প্রকল্পের আবেদন পর্ব শুরু হয়েছে। অনেকেই হয়তো আবেদন করে নিয়েছেন আবার অনেকে এখন আবেদন করেননি, তাদের বলবো অবশ্যই ২৬শে ফেব্রুয়ারি এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে দিতে। কেননা যারা ইতিমধ্যে প্রথমের দিকে আবেদন করে দিয়েছেন তাদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারছেন। যদি কোন কারণ বসতো আবেদনটি Rejecte করে তাহলে পুনরায় নির্ভুলের সাথে আবেদন করতে পারবনে।
আমরা এখন আপনাদের সামনে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা নামক যে প্রকল্পটি চালু হয়েছে তার স্ট্যাটাস কীভাবে দেখবেন তার ধাপে ধাপে তথ্য গুলি শেয়ার করছি। তাই যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা অবশ্যই নিজের আবেদনের স্ট্যাটাসটি দেখেনিন।
স্ট্যাটাস চেক করার জন্য কি কি লাগবে?
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে নিজের স্ট্যাটাস চেক করার জন্য নিজ আধার কার্ড নম্বর অথবা মোবাইল নম্বর এই দুটির মধ্যে যে কোন একটা দিলেই হবে।
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস দেখার অনলাইন পদ্ধতি -
Step 1: প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://matirkatha.wb.gov.in/ -তে ভিজিট করুন
![]() |
| Step 1 |
Step 2: “ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প” ট্যাবটিতে ক্লিক করুন
![]() |
| Step 2 |
Step 3: Application Status অপশনে ক্লিক করুন
![]() |
| Step 3 |
Step 4: নিবন্ধিত মোবাইল নম্বর অথবা আধার নম্বর প্রদান করুন
![]() |
| Step 4 |
Step 5: Search বাটনে ক্লিক করুন
![]() |
| Step 5 & Step 6 |
Step 6: স্ট্যাটাস দেখুন
বিঃ দ্রঃ- স্ট্যাটাস দেখার সময় যদি “Quick Registration” লেখা দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার আবেদন ফর্মটি কৃষি দপ্তরের মাধ্যমে অনলাইনে এন্ট্রি করা হয়েছে। অর্থাৎ, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী যাচাই ও অনুমোদন সম্পন্ন হলে একই স্থানে “Approved” স্ট্যাটাস প্রদর্শিত হবে।
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস দেখার সরাসরি লিংক - Check Now






No comments:
Post a Comment