Breaking




Wednesday, 20 May 2026

মানবদেহ ও উদ্ভিদের হরমোন সম্পর্কিত 250+ প্রশ্নোত্তর PDF || 250+ Hormone Questions Answers PDF

250+ হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | উদ্ভিদ ও প্রাণী হরমোন একসাথে

মানবদেহ ও উদ্ভিদের হরমোন সম্পর্কিত 250+ প্রশ্নোত্তর PDF
মানবদেহ ও উদ্ভিদের হরমোন সম্পর্কিত 250+ প্রশ্নোত্তর PDF
জীববিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো “হরমোন”। উদ্ভিদ ও প্রাণীদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা অপরিসীম। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে WBCS, PSC, Railway, NEET সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে।

তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই PDF-এ উদ্ভিদ ও প্রাণী হরমোন সম্পর্কিত 250+ গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত প্রশ্নোত্তর একত্রে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন পরীক্ষার মান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে যাতে অল্প সময়ে সম্পূর্ণ অধ্যায়টি রিভিশন করা যায়।

যারা জীববিজ্ঞানে ভালো নম্বর অর্জন করতে চান এবং Competitive Exam-এর জন্য শক্তিশালী প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই PDF অত্যন্ত সহায়ক হবে।

হরমোন সম্পর্কিত নমুনা প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ICSH-এর পুরো কথা কী?
উত্তরঃ ইন্টারস্টিসিয়াল সেল স্টিম্যুলেটিং হরমোন

প্রশ্নঃ FSH-এর পুরো কথা কী?
উত্তরঃ ফলিকল স্টিম্যুলেটিং হরমোন

প্রশ্নঃ LH-এর পুরো কথা কী?
উত্তরঃ লিউটিনাইজিং হরমোন

প্রশ্নঃ LTH-এর পুরো নাম কী?
উত্তরঃ লিউটোট্রফিক হরমোন

প্রশ্নঃ কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায়?
উত্তরঃ ইনসুলিন

প্রশ্নঃ প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজটি কার দ্বারা সম্পন্ন হয়?
উত্তরঃ হরমোন দ্বারা

প্রশ্নঃ প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি?
উত্তরঃ সিক্রিটিন

প্রশ্নঃ মানবদেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কী?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি

প্রশ্নঃ মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কী?
উত্তরঃ পিনিয়াল বড়ি

প্রশ্নঃ একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ
উত্তরঃ লালাগ্রন্থি

প্রশ্নঃ একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও-
উত্তরঃ অগ্ন্যাশয়

প্রশ্নঃ পিটুইটারি গ্রন্থির অপর নাম কী?
উত্তরঃ হাইপোফাইসিস

প্রশ্নঃ পিটুইটারির ক-টি অংশ ও কী কী?
উত্তরঃ পিটুইটারির 2টি অংশ, যথা—অগ্র পিটুইটারি বা অ্যাডেনোহাইপোফাইসিস, পশ্চাদ পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস

প্রশ্নঃ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত?
উত্তরঃ হাইপোথ্যালামাস

প্রশ্নঃ একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও-
উত্তরঃ সোমাটোট্রপিক হরমোন

প্রশ্নঃ দেহের তরুণাস্থি ও অস্থির বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন?
উত্তরঃ সোমাটোট্রফিক হরমোন

প্রশ্নঃ একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ দাও-
উত্তরঃ সিক্রিটিন

প্রশ্নঃ একটি নিউরোহরমোনের উদাহরণ দাও-
উত্তরঃ অক্সিটোসিন অথবা ভেসোপ্রেসিন (ADH)

প্রশ্নঃ শৈশবে STH-এর বেশি ক্ষরণে কী অস্বাভাবিকত্ব দেখা যায়?
উত্তরঃ অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম

প্রশ্নঃ পিটুইটারির অপর নাম কী?
উত্তরঃ হাইপোফাইসিস

প্রশ্নঃ বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কী?
উত্তরঃ রেনিন ও এরিথ্রোপয়োটিন

প্রশ্নঃ  টিট্যানি রোগ কেন হয়?
উত্তরঃ রক্তে প্যারাথ হরমোনের পরিমান কমে গেলে

প্রশ্নঃ HRF-এর পুরো কথা কী?
উত্তরঃ হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর

প্রশ্নঃ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ গোনাডোট্রফিক হরমোন

প্রশ্নঃ লক্ষ্য অঙ্গ (Target Organ) কী?
উত্তরঃ হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে

প্রশ্নঃ পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে?
উত্তরঃ STH এবং GH

প্রশ্নঃ GH-এর পুরো কথা কী?
উত্তরঃ গ্রোথ হরমোন

প্রশ্নঃ কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত?
উত্তরঃ গ্রন্থীময় আবরণী কলা

প্রশ্নঃ কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে?
উত্তরঃ ইনসুলিনকে
হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

হরমোন সম্পর্কিত 250+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF

সম্পূর্ণ পোস্টটি PDF আকারে ডাউনলোড করুন।

📄 File Size : 1.2 MB 📚 Total Pages : 511 ⬇️ Downloads : 23K+
Download PDF

No comments:

Post a Comment