Breaking




Tuesday, 24 February 2026

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা PDF: নাম | সাল | উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকা PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা PDF
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা PDF
Government of West Bengal রাজ্যের নাগরিকদের আর্থিক, সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। শিক্ষার্থী, কৃষক, মহিলা, শ্রমিক, বয়স্ক নাগরিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য রয়েছে আলাদা আলাদা সুবিধা ও সহায়তা।

এই পোস্টে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রকল্পের সম্পূর্ণ তালিকা PDF আকারে উপস্থাপন করা হয়েছে, যাতে এক জায়গাতেই আপনি পেয়ে যান প্রকল্পের নাম, উদ্দেশ্য ও উপকারভোগীদের তথ্য। চাকরির প্রস্তুতি, সাধারণ জ্ঞান বৃদ্ধি বা ব্যক্তিগত প্রয়োজন—সব ক্ষেত্রেই এই তালিকা অত্যন্ত সহায়ক হবে।
তাই দেরি না করে নিচে দেওয়া PDF ডাউনলোড করে নিন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করুন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ 

প্রকল্প সাল উদ্দেশ্য
কন্যাশ্রী প্রকল্প ২০১৩ বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য। ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
সবুজ সাথী ২০১৫ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান।
মাতৃযান প্রকল্প ২০১১ প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।
যুবশ্রী প্রকল্প ২০১৩ রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান।
শিক্ষাশ্রী ২০১৪ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
শিশুসাথী প্রকল্প ২০১৩ দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।
গতিধারা প্রকল্প ২০১৪ কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান।
ঐক্যশ্রী প্রকল্প ২০১৯ সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
সমব্যাথী প্রকল্প ২০১৬ দরিদ্র পরিবারের সদস্যের অন্ত্যোষ্ঠীক্রিয়ায় ২০০০ টাকা প্রদান
রূপশ্রী প্রকল্প ২০১৮ প্রাপ্তবয়স্ক তরুনীর বিয়ের জন্য ২৫০০০ টাকা প্রদান
যুবশ্রী প্রকল্প ২০১৩ বেকার যুবক যুবতিদের বৃত্তি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা
খাদ্যসাথী প্রকল্প ২০১৬ প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান।
পথশ্রী অভিযান ২০২০ পুরানো সড়কের মেরামত
দুয়ারে সরকার ২০২০ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া
স্বাস্থ্য সাথী প্রকল্প ২০১৬ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান।
মানবিক পেনশন প্রকল্প ২০১৮ প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান।
কৃষক বন্ধু প্রকল্প ২০১৯ রাজ্যের ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে চাষের জন্য বার্ষিক সর্বোচ্চ ₹১০,০০০ টাকা সহায়তা এবং ১৮-৬০ বছর বয়সী কৃষকের মৃত্যুতে ২ লক্ষ টাকার বিমা সুবিধা প্রদান করা হয় ।
কর্মসাথী প্রকল্প ২০২০ বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান।
স্নেহের পরশ প্রকল্প ২০২০ পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ২০২১ পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ২০২১ মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান।
মা প্রকল্প ২০২১ দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান।
উৎসশ্রী প্রকল্প ২০২১ যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।
পাড়ায় সমাধান প্রকল্প ২০২৫ ৮০ হাজারের বেশি বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে রাজ্য সরকার
যুব সাথী প্রকল্প ২০২৬ বেকার যুবক-যুবতীদের চাকরি বা প্রশিক্ষণের প্রস্তুতি চলাকালীন মাসিক ১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা
ভূমিহীন প্রকল্প ২০২৬ যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, যারা ক্ষেতমজুর তাদেরকে বার্ষিক ৪০০০/- টাকা প্রদান করা।


আরও অন্যান্য প্রকল্প সমূহ - Click Here
 
 পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  265 KB


No comments:

Post a Comment