Breaking




Saturday, 6 June 2026

WBCS Special GK Questions & Answers PDF | 95টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

WBCS Special GK Questions & Answers PDF | 95টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

WBCS Special GK Questions & Answers PDF | 95টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
WBCS Special GK Questions & Answers PDF | 95টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ভূমিকা
WBCS, PSC, Clerkship, Panchayat, SSC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনুশীলন করা অপরিহার্য।

এই সংকলনে ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, বিজ্ঞান, অর্থনীতি, পরিবেশ, সাহিত্য, খেলাধুলা এবং সমসাময়িক ঘটনা থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নগুলি পরীক্ষার ধরণ অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা অল্প সময়ে অধিক গুরুত্বপূর্ণ তথ্য পুনরাবৃত্তি করতে পারেন।

আশা করা যায়, এই প্রশ্নোত্তর সংকলনটি WBCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং সাফল্যের পথে একটি কার্যকর অধ্যয়নসঙ্গী হিসেবে কাজ করবে।

WBCS Special GK Questions & Answers

01. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: লন্ডনে।
 
02. Father of Modern India নামে কাকে পরিচিত করা হয়?
উত্তর: রাজা রামমোহন রায়কে।
 
03. মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কী?
উত্তর: মজুর মহাজন সংঘ।
 
04. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
 
05. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ‘কসাইখানার গণহত্যা’ বলে নিন্দা করেছিলেন কে?
উত্তর: সি. এফ. অ্যান্ড্রুজ।
 
06. ‘আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাবে’— উক্তিটি কার?
উত্তর: গোপালকৃষ্ণ গোখলে।
 
07. কোষীয় শ্বসনে কোন প্রক্রিয়ায় সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়?
উত্তর: ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ায়।
 
08. সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৭৮২ সালে।
 
09. ভারতের ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিত সম্রাট কে?
উত্তর: স্কন্দগুপ্ত।
 
10. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ডে।
 
11. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: ১৯৪৬ সালে।
 
12. ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: নাগপুরে।
 
13. টাইগার হিলের উচ্চতা কত?
উত্তর: ৫৩০৭ মিটার।
 
14. সিন্ধু সভ্যতার বর্তমান নাম কী?
উত্তর: হরপ্পা সভ্যতা।
 
15. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ আহমদ বেরেলভী।
 
16. বক্সাইট কোন ধাতুর আকরিক?
উত্তর: অ্যালুমিনিয়াম।
 
17. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৫২৬ সালে।
 
18. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গে।
 
19. আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: পেল্লা নগরে।
 
20. ভারতকে ‘নৃতাত্ত্বিক জাদুঘর’ কে বলেছিলেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
 
21. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে।
 
22. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তর: তেলেঙ্গানা।
 
23. ‘সবিতা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।
 
24. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর: রাজা রামমোহন রায়কে।
 
25. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জ্যোতিবা ফুলে।
 
26. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: মানস নদী।
 
27. ২০২১ সালে বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস পালন করে?
উত্তর: ৫০তম।
 
28. World Theatre Day কবে পালিত হয়?
উত্তর: ২৭ মার্চ।
 
29. ভিটামিন C-এর বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।
 
30. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?
উত্তর: ২১ ফেব্রুয়ারি।
 
31. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে?
উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায়।
 
32. মূল মধ্যরেখার মান কত?
উত্তর: ০°।
 
33. ভারতীয় সাংবাদিকতার জনক কে?
উত্তর: জেমস অগাস্টাস হিকি।
 
34. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লালা হরদয়াল।
 
35. বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন?
উত্তর: তিতুমীর।
 
36. ক্লোরিন কে আবিষ্কার করেন?
উত্তর: কার্ল উইলহেল্ম শীলে।
 
37. ‘The Abilities of Man’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: চার্লস স্পিয়ারম্যান।

38. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: গোদাবরী নদীর তীরে।
 
39. ভারতের “Rock Garden” কোথায় অবস্থিত?
উত্তর: চণ্ডীগড়ে।
 
40. ‘লীলাবতী’ গণিতশাস্ত্রের রচয়িতা কে?
উত্তর: ভাস্করাচার্য (দ্বিতীয় ভাস্কর)।
 
41. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি।
 
42. গৌড়ীয় সমাজের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: রাধাকান্ত দেব।
 
43. মাকড়সার রেচন অঙ্গের নাম কী?
উত্তর: কক্সাল গ্রন্থি।
 
44. মরফিন কোন উদ্ভিদজাত পদার্থ থেকে পাওয়া যায়?
উত্তর: আফিং (Opium) থেকে।
 
45. ‘সারে জাহাঁ সে আচ্ছা’ গানটির রচয়িতা কে?
উত্তর: মুহাম্মদ ইকবাল।
 
46. ‘My Experiments with Truth’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: মহাত্মা গান্ধী।
 
47. জলঢাকা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ১৯২ কিলোমিটার।
 
48. বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত?
উত্তর: দামোদর নদী।
 
49. ‘ক্ষত্রিয় কুলাবতংস’ উপাধিটি কার?
উত্তর: শিবাজী ভোঁসলে।
 
50. ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গে মোট কতটি জেলা ছিল?
উত্তর: ১৪টি।
 
51. লোদী বংশের সূচনা কে করেন?
উত্তর: বাহলুল লোদী।

52. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর: ঋষভনাথ।
 
53. খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালউদ্দিন ফিরোজ খিলজি।
 
54. Sun Set Law কবে চালু হয়?
উত্তর: ২২ মার্চ ১৭৯৩ সালে।
 
55. ‘Exam Warriors’-এর নতুন সংস্করণের উদ্বোধন কে করেন?
উত্তর: নরেন্দ্র মোদী।
 
56. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৪ সালে।
 
57. ‘গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির’— উক্তিটি কে করেছিলেন?
উত্তর: উইনস্টন চার্চিল।
 
58. আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪২ সালে।

59. E-mail-এর নির্মাতা কে?
উত্তর: Ray Tomlinson।
 
60. প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৬ আগস্ট ১৯৪৬।
 
61. পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
উত্তর: ২টি।
 
62. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭ সেপ্টেম্বর ১৯৩১ সালে।
 
63. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (W. C. Bonnerjee)।
 
64. ‘অপরিচিতা’ কবিতাটি কার লেখা?
উত্তর: নরেন্দ্র দেব।
 
65. জে.পি. নামে কে জনপ্রিয় ছিলেন?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ।
 
66. সহজানন্দ সরস্বতী কোন আন্দোলনের নেতা ছিলেন?
উত্তর: কৃষক আন্দোলনের।
 
67. ‘কালু’ কার ডাকনাম?
উত্তর: সূর্যসেনের।
 
68. ভারতে সর্বাধিক লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তর: গুজরাট।
 
69. পরেশনাথ পাহাড় কোন ধরনের পর্বত?
উত্তর: ক্ষয়জাত পর্বত।
 
70. তিমি মাছের শ্বাস অঙ্গের নাম কী?
উত্তর: ফুসফুস।
 
71. পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায়।
 
72. অন্নপূর্ণা-১ পর্বত কোথায় অবস্থিত?
উত্তর: নেপালে।
 
 73. ভারত-চীন সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর: ৩৪৮৮ কিলোমিটার।
 
74. বিশ্বের প্রথম ‘শিপ টানেল’ কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর: নরওয়েতে।
 
75. International Day of Happiness কবে পালিত হয়?
উত্তর: ২০ মার্চ।
 
76. চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: রাজেন্দ্র চোল।
 
77. নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর: ৬ বছর।
 
78. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: খিজির খাঁ।
 
79. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর: সুকুমার সেন।
 
80. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের কয়টি পর্যায় রয়েছে?
উত্তর: পাঁচটি।
 
81. ‘স্বপনবুড়ো’ কার ছদ্মনাম?
উত্তর: অখিল নিয়োগীর।
 
82. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল?
উত্তর: ১৯১১ সাল পর্যন্ত।
 
83. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন?
উত্তর: মহম্মদ আলি।
 
84. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: দাদাভাই নওরোজি।
 
85. Harijan Sevak Sangh কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
 
86. IOB Trendy Savings Account কোন ব্যাংক চালু করেছে?
উত্তর: Indian Overseas Bank (IOB)।
 
87. মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হন?
উত্তর: হেমন্ত নাগরালে।
 
88. Fresh Fruit Cake Movement কোন রাজ্যের কৃষকেরা শুরু করেন?
উত্তর: মহারাষ্ট্রের কৃষকেরা।
 
89. ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয় কোন শহরকে?
উত্তর: বেঙ্গালুরুকে।
 
90. ‘উড়ন্ত মাছের দেশ’ নামে কোন দেশ পরিচিত?
উত্তর: বার্বাডোস।
 
91. ভারতের ‘গ্লাসগো’ নামে কোন শহর পরিচিত?
উত্তর: হাওড়া।
 
92. মুর্শিদাবাদের সদর শহরের নাম কী?
উত্তর: বহরমপুর।
 
93. World Trade Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
 
94. ‘স্বদেশ বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: অশ্বিনী কুমার দত্ত।
 
95. Driverless Metro-এর উদ্বোধন কে করেন?
উত্তর: নরেন্দ্র মোদী
WBCS Special GK Questions & Answers PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: WBCS GK Questions & Answers

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  4 MB


No comments:

Post a Comment