Breaking




Friday, 6 March 2026

West Bengal Student Credit Card: কীভাবে পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ?

Student Credit Card Scheme 2026: আবেদন, যোগ্যতা ও সম্পূর্ণ গাইড

Student Credit Card Scheme 2026: আবেদন, যোগ্যতা ও সম্পূর্ণ গাইড
Student Credit Card Scheme 2026: আবেদন, যোগ্যতা ও সম্পূর্ণ গাইড
West Bengal Student Credit Card Scheme এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, যার মাধ্যমে আর্থিক অসুবিধার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষা, পেশাগত কোর্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট বা বিদেশে পড়াশোনার জন্যও এই স্কিমের মাধ্যমে সহজ শর্তে শিক্ষাঋণ পাওয়া যায়।

এই প্রকল্পের অধীনে শিক্ষার্থীরা নির্দিষ্ট সুদের হারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে, যা পড়াশোনার খরচ, বই, ল্যাপটপ ও অন্যান্য শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য ব্যবহার করা যায়। রাজ্য সরকারের গ্যারান্টির কারণে লোন অনুমোদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ।

এই পোস্টে আমরা Student Credit Card স্কিমের যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা বিস্তারিতভাবে তুলে ধরব, যাতে শিক্ষার্থীরা সহজেই উপকৃত হতে পারে।


প্রকল্পের উদ্দেশ্য
  •  অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া রোধ করা
  •  রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা
  •  দেশ ও বিদেশে মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করা
  •  কম সুদে সহজ শর্তে শিক্ষা ঋণ প্রদান


ঋণের পরিমাণ ও ব্যবহার

সর্বোচ্চ ₹১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ

টাকা ব্যবহার করা যাবে:
  • ভর্তি ফি
  • টিউশন ফি
  • পরীক্ষা ফি
  • বই ও স্টাডি মেটেরিয়াল
  • ল্যাব ফি
  • হোস্টেল/মেস খরচ
  • ল্যাপটপ বা শিক্ষাসামগ্রী কেনা
  • বিদেশে পড়ার ক্ষেত্রে ভ্রমণ খরচ


সুদের হার ও পরিশোধ পদ্ধতি
  • সাধারণত প্রায় ৪% সরল সুদ (Simple Interest)
  • কোর্স শেষ হওয়ার ১ বছর পর বা চাকরি পাওয়ার ৬ মাস পর (যেটি আগে হবে) থেকে EMI শুরু
  • সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কিস্তিতে ঋণ শোধ করার সুযোগ


যোগ্যতা 
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পরিবার কমপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে
  • বয়স সর্বোচ্চ ৪০ বছর
  • মাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষায় ভর্তি হতে হবে
  • সরকার অনুমোদিত বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে


কোন কোন কোর্সে প্রযোজ্য?
  • উচ্চমাধ্যমিক (HS)
  • স্নাতক (BA, BSc, BCom ইত্যাদি)
  • স্নাতকোত্তর (MA, MSc, MCom)
  • ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল
  • পলিটেকনিক, আইটিআই
  • পেশাগত কোর্স (MBA, B.Ed, Law ইত্যাদি)
  • UPSC/WBCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং
  • দেশ ও বিদেশে উচ্চশিক্ষা


প্রয়োজনীয় ডকুমেন্ট
  • আধার কার্ড
  • রেশন কার্ড / বাসস্থান প্রমাণ
  • মাধ্যমিক ও অন্যান্য পরীক্ষার মার্কশিট
  • ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র (Admission Letter)
  • কোর্সের ফি স্ট্রাকচার
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
  • অভিভাবকের পরিচয়পত্র
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • আবেদনকারী এবং অভিভাবকের ব্যাংকের পাসবুক। এর সঙ্গে ৬ মাসের স্টেটমেন্ট দেখাতে হবে।
  • আবেদনকারীর অবিভাবকের ঠিকানার প্রমাণপত্র এবং পরিচয়ের প্রমাণপত্র।


আবেদন পদ্ধতি (Step-by-Step)

1. অফিসিয়াল পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন
2. প্রয়োজনীয় তথ্য পূরণ
3. ডকুমেন্ট আপলোড
4. স্কুল/কলেজ ও জেলা স্তরে ভেরিফিকেশন
5. ব্যাংক যাচাই ও ঋণ অনুমোদন
6. সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা ট্রান্সফার


অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য
  • কোনো কোল্যাটেরাল (জামানত) লাগে না
  • পরিবারের আয়ের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই
  • সরকার গ্যারান্টার হিসেবে থাকে
  • আবেদন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় হয়
  • একবার ঋণ নিলে কোর্স সম্পূর্ণ হওয়া পর্যন্ত কভার করে


চাকরি না পেলেও কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের টাকা ফিরিয়ে দিতে হবে

পশ্চিমবঙ্গ সরকারের Student Credit Card Scheme অনুযায়ী এই টাকা একটি ঋণ — অনুদান বা ফ্রি টাকা নয়। তাই পড়াশোনা শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ শোধ করতে হয়।
 
যদি চাকরি না পান তাহলে?
  • ব্যাংকের সাথে যোগাযোগ করে EMI রিস্কেডিউল বা সময় বাড়ানোর আবেদন করা যায়
  • তবে সম্পূর্ণ ঋণ মাফ হয় না


প্রকল্পে আবেদনর ডাইরেক্ট লিংক Apply Now

আরও পড়ুন- 




No comments:

Post a Comment