Indian Navy Recruitment 2026 – যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ তথ্য
Indian Navy Agniveer Recruitment 2026: ভারতীয় নৌসেনায় অগ্নিবীর (SSR, MR, SSR Medical) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সুরক্ষায় কাজ করার পাশাপাশি একটি সম্মানজনক সরকারি সুযোগ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীরা চার বছরের জন্য অগ্নিবীর হিসেবে ভারতীয় নৌসেনায় কাজ করার সুযোগ পাবেন।
এই পোস্টে আমরা যোগ্যতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, বেতন, গুরুত্বপূর্ণ তারিখসহ Indian Navy Agniveer SSR, MR ও SSR (Medical) নিয়োগ 2026-এর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান, তাদের জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোস্টের হাইলাইট
| একনজরে » |
|---|
| পদের নাম |
| পদ গুলির সংক্ষিপ্ত পরিচয় |
| শিক্ষাগত যোগ্যতা |
| বয়সসীমা |
| আবেদন মূল্য |
| আবেদন পদ্ধতি |
| নির্বাচন প্রক্রিয়া |
| শারীরিক যোগ্যতা |
| গুরুত্বপূর্ণ তারিখ |
| বেতন ও সুবিধা |
| গুরুত্বপূর্ণ লিংক |
পদের নাম »
SSR, MR, SSR (Medical)
পদ গুলির সংক্ষিপ্ত পরিচয়
পদ গুলির সংক্ষিপ্ত পরিচয়
| পদের নাম | প্রধান কাজ | যোগ্যতা |
|---|---|---|
SSR (Senior Secondary Recruit) |
টেকনিক্যাল নেভি কাজ | 12th |
MR (Matric Recruit) |
রান্না, স্টুয়ার্ড, হাইজিন | 10th Pass |
SSR (Medical Assistant) |
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট | 12th (PCB) |
শিক্ষাগত যোগ্যতা »
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|
SSR (Senior Secondary Recruit) |
○ মাধ্যমিক + উচ্চমাধ্যমিক (১০+২) ○ Physics ও Mathematics থাকতে হবে ○ সাধারণত কমপক্ষে ৫০% নম্বর লাগে |
| MR (Matric Recruit) |
○ শুধু মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হলেই আবেদন করা যায় |
| SSR (Medical Assistant) |
○ উচ্চমাধ্যমিক (১০+২) ○ Physics, Chemistry, Biology (PCB) থাকতে হবে ○ সাধারণত ৫০% নম্বর লাগে |
বয়সসীমা »
| পদের নাম | জন্মসাল |
|---|---|
SSR (Senior Secondary Recruit) |
১লা ডিসেম্বর ২০০৪ থেকে ৩১শে মে ২০০৯ |
MR (Matric Recruit) |
১লা ডিসেম্বর ২০০৪ থেকে ৩১শে মে ২০০৯ |
SSR (Medical Assistant) |
১লা মে ২০০৫ থেকে ৩১শে অক্টোবর ২০০৯ |
আবেদন মূল্য »
SSR, MR, SSR (Medical) উভয় পদের সব প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ₹550 + 18% GST লাগবে।
আবেদন পদ্ধতি »
উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য কেবলমাত্র অনলাইন পদ্ধতি অবলম্বন করতে পারবে।
নির্বাচন প্রক্রিয়া »
লিখিত পরীক্ষা (Written Exam)
প্রথম ধাপে প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা দিতে হয়।
➤ SSR ও SSR (Medical) পদের জন্য বিষয়:
- গণিত (Mathematics)
- পদার্থবিদ্যা (Physics)
- ইংরেজি (English)
- জেনারেল অ্যাওয়ারনেস (GK)
➤ MR পদের জন্য বিষয়:
- গণিত
- বিজ্ঞান
- জেনারেল অ্যাওয়ারনেস
📌 পরীক্ষা সাধারণত কম্পিউটার ভিত্তিক (CBT) হয়।
শারীরিক সক্ষমতা পরীক্ষা (PFT)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের Physical Fitness Test (PFT) দিতে হয়।
পুরুষ প্রার্থীদের জন্য:
- ১.৬ কিমি দৌড় – ৬ মিনিট ৩০ সেকেন্ডে
- স্কোয়াট (Uthak Baithak) – ২০ বার
- পুশ-আপ – ১২ বার
মহিলা প্রার্থীদের জন্য:
- ১.৬ কিমি দৌড় – ৮ মিনিটে
- স্কোয়াট – ১৫ বার
- বেন্ট-নি সিট-আপ – ১০ বার
মেডিক্যাল পরীক্ষা (Medical Test)
শারীরিক পরীক্ষার পর প্রার্থীদের সম্পূর্ণ মেডিক্যাল চেক-আপ করা হয়।
এতে দেখা হয়—
- চোখের দৃষ্টি
- উচ্চতা ও ওজন
- শ্রবণ ক্ষমতা
- শরীরের সামগ্রিক স্বাস্থ্য
মেরিট লিস্ট (Merit List)
সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয়।
মেরিট লিস্টে নাম থাকলে প্রার্থীকে অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণের জন্য ডাকা হয়।
প্রশিক্ষণ (Training)
নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ হয় INS Chilka-তে।
অতিসংক্ষেপে নির্বাচন প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা → শারীরিক পরীক্ষা → মেডিক্যাল পরীক্ষা → মেরিট লিস্ট → প্রশিক্ষণ
বেতন ও সুবিধা »
❏ Agniveer SSR ও MR – বেতন কাঠামো
| বছর | মাসিক প্যাকেজ | হাতে পাওয়া (প্রায়) |
|---|---|---|
| ১ম বছর | ₹30,000 | ₹21,000 |
| ২য় বছর | ₹33,000 | ₹23,100 |
| ৩য় বছর | ₹36,500 | ₹25,550 |
| ৪র্থ বছর | ₹40,000 | ₹28,000 |
- প্রতি মাসে ৩০% টাকা Agniveer Corpus Fund-এ জমা হয়।
- সরকারও একই পরিমাণ টাকা জমা করে।
৪ বছর শেষে
Seva Nidhi Package: প্রায় ₹10–11 লক্ষ (ট্যাক্স ফ্রি) পাওয়া যায়।
❏ SSR (Medical) – বেতন
এই পদে বেতন কিছুটা আলাদা।
ট্রেনিং সময়
মাসিক স্টাইপেন্ড: ₹14,600
ট্রেনিং শেষে
- Pay Matrix Level-3: ₹21,700 – ₹69,100
- Military Service Pay: ₹5,200 + DA
গুরুত্বপূর্ণ তারিখ »
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | 14 মার্চ 2026 |
| আবেদন শেষ | 6 এপ্রিল 2026 |
| সংশোধনের তারিখ | 10 & 11 এপ্রিল 2026 |
| INET পরীক্ষা | মে 2026 |
গুরুত্বপূর্ণ লিংক »
| SSR ডিটেলস নোটিফিকেশন | Download Now |
| MR ডিটেলস নোটিফিকেশন | Download Now |
| SSR (Med) নোটিফিকেশন | Download Now |
| আবেদনের সরাসরি লিংক | Apply Now |
| আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক | Join Now |

No comments:
Post a Comment