Breaking




Tuesday, 1 September 2026

ব্রিটিশ গভর্নর জেনারেল: উল্লেখযোগ্য ঘটনা | PDF

ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা PDF
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা PDF
ডিয়ার স্টুডেন্ট,
আজ আমরা বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা PDF এই পোস্টটি শেয়ার করছি, যেটি ইতিহাস বিষয়ের খুবই উল্লেখযোগ্য একটি পোস্ট, যে পোস্টটি তোমাদের আগত সকল পরীক্ষা গুলির ক্ষেত্রে দারুন ভাবে সাহায্য করবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তালিকাটি খুব ভালোভাবে দেখে আও আর যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। 

 ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা

গভর্নর জেনারেল ঘটনা
ওয়ারেন হেস্টিংস আমিনী কমিশন
লর্ড কর্ণওয়ালিস
চিরস্থায়ী বন্দোবস্ত,
সিভিল সার্ভিস প্রণয়ন
লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ,
ভারতে ইংরেজি শিক্ষার সূচনা
লর্ড ডালহৌসি
স্বত্ববিলোপ নীতি,
হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন,
সাঁওতাল বিদ্রোহ,
টেলিগ্রাফ ও ডাকবিভাগের সূচনা,
ভারতে রেলপথের সূচনা
লর্ড ক্যানিং
সিপাহী বিদ্রোহ,
মহারাণীর ঘোষণাপত্র
লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন
লর্ড রিপন
ফ্যাক্টরি আইন,
দেশীয় সংবাদপত্র আইন বাতিল,
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুত্রপাত
লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা
লর্ড কার্জন বঙ্গভঙ্গ
লর্ড দ্বিতীয় মিন্টো
কংগ্রেসে ভাঙন,
মর্লে-মিন্টো সংস্কার
লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ
বঙ্গভঙ্গ রদ,
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর
লর্ড চেমসফোর্ড
রাওলাট আইন,
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড,
খিলাফত আন্দোলন,
অসহযোগ আন্দোলন
লর্ড আরউইন
সাইমন কমিশন,
পূর্ণ স্বরাজের দাবী,
প্রথম গোল টেবিল বৈঠক,
গান্ধী-আরউইন চুক্তি
লর্ড ওয়েলিংটন
দ্বিতীয় গোল টেবিল বৈঠক,
পুণা চুক্তি,
ভারত শাসন আইন
লর্ড লিনলিথগো
ফরওয়ার্ড ব্লক গঠন,
ক্রিপস মিশন,
ভারত ছাড়ো আন্দোলন
লর্ড ওয়াভেল নৌ বিদ্রোহ
লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশন
লর্ড মাউন্টব্যাটেন
ভারতীয় স্বাধীনতা আইন,
ভারত বিভাজন

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে প্রবর্তিত হয়?
উত্তর: লর্ড কর্ণওয়ালিস

২. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি

৩. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কার আমলে?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৪. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ডালহৌসি

৫. ভারতে প্রথম রেলপথের সূচনা কার আমলে হয়?
উত্তর: লর্ড ডালহৌসি

৬. সিপাহী বিদ্রোহ কার আমলে সংঘটিত হয়?
উত্তর: লর্ড ক্যানিং

৭. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কার আমলে?
উত্তর: লর্ড ডাফরিন

৮. বঙ্গভঙ্গ কার আমলে সংঘটিত হয়?
উত্তর: লর্ড কার্জন।

৯. বঙ্গভঙ্গ রদ কার আমলে হয়?
উত্তর: লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ

১০. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কার আমলে?
উত্তর: লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ

১১. মর্লে-মিন্টো সংস্কার কার আমলে প্রবর্তিত হয়?
উত্তর: লর্ড দ্বিতীয় মিন্টো

১২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কার আমলে সংঘটিত হয়?
উত্তর: লর্ড চেমসফোর্ড

১৩. অসহযোগ আন্দোলন কার আমলে শুরু হয়?
উত্তর: লর্ড চেমসফোর্ড

১৪. সাইমন কমিশন ভারতে আসে কার আমলে?
উত্তর: লর্ড আরউইন

১৫. গান্ধী-আরউইন চুক্তি কার আমলে স্বাক্ষরিত হয়?
উত্তর: লর্ড আরউইন

১৬. পুণা চুক্তি কার আমলে স্বাক্ষরিত হয়?
উত্তর: লর্ড ওয়েলিংটনের আমলে

১৭. ভারত ছাড়ো আন্দোলন কার আমলে শুরু হয়?
উত্তর: লর্ড লিনলিথগোর আমলে

১৮. ক্যাবিনেট মিশন কার আমলে ভারতে আসে?
উত্তর: লর্ড ওয়াভেলের আমলে

১৯. ভারতীয় স্বাধীনতা আইন কার আমলে প্রণীত হয়?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেনের আমলে

২০. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন
 ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ব্রিটিশ গভর্নর জেনারেল: উল্লেখযোগ্য ঘটনা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  183 KB



No comments:

Post a Comment