WB College Admission 2026: ১৮ মে থেকে শুরু অনলাইন আবেদন, জানুন সব গুরুত্বপূর্ণ তথ্য
![]() |
| HS Result 2026 বেরোতেই বড় ঘোষণা! শুরু হচ্ছে WB College Admission 2026 |
HS Result 2026 বেরোতেই বড় ঘোষণা! শুরু হচ্ছে WB College Admission 2026
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য বড় আপডেট দিল উচ্চশিক্ষা দফতর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের স্নাতক স্তরের ভর্তি এবারও হবে Centralised Admission Portal (WBCAP) -এর মাধ্যমে। আগামী ১৮ মে সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
রাজ্যের প্রায় ৪৬০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে আবেদন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক, ISC ও CBSE বোর্ডের সফল পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের কলেজ ও বিষয় বেছে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখগুলি এক নজরে
● আবেদন শুরু — ১৮ মে ২০২৬
● আবেদনের শেষ দিন — ১ জুন ২০২৬
● কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশ — ৯ জুন
● প্রথম দফার ভর্তি — ৯ জুন থেকে ১৫ জুন
● Seat Upgrade প্রকাশ — ২০ জুন
● আপগ্রেড হওয়া সিটে ভর্তি — ২০ জুন থেকে ২৩ জুন
● ডকুমেন্ট ভেরিফিকেশন — ২৭ জুন থেকে ৪ জুলাই
● নতুন সেশনের ক্লাস শুরু — ৬ জুলাই
● দ্বিতীয় দফার ভর্তি শুরু — ৭ জুলাই
● সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ — ৫ আগস্ট ২০২৬
এবছরের ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন ও সুবিধা
❐ একটি মাত্র পোর্টাল থেকেই একাধিক কলেজে আবেদন করা যাবে
❐ বাড়িতে বসেই সম্পূর্ণ অনলাইন ভর্তি
❐ আবেদন ফি লাগবে না
❐ ‘Best of Four’ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে
❐ একই সঙ্গে একাধিক কোর্সে আবেদন করার সুযোগ
❐ Seat Upgrade সুবিধা থাকছে
❐ ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট SMS ও Portal-এ পাওয়া যাবে
কারা আবেদন করতে পারবে?
✔ WBCHSE (উচ্চ মাধ্যমিক) উত্তীর্ণ পরীক্ষার্থী
✔ CBSE Class 12 পাশ ছাত্রছাত্রী
✔ ISC বোর্ডের সফল পরীক্ষার্থী
ভর্তি প্রক্রিয়ায় যেসব নথি লাগতে পারে
⑴ উচ্চ মাধ্যমিকের মার্কশিট
⑵ Admit Card / বয়সের প্রমাণ
⑶ কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
⑷ EWS Certificate (প্রযোজ্য ক্ষেত্রে)
⑸ Passport Size Photo
⑹ Signature
⑺ Aadhaar Card
⑻ School Leaving Certificate (কিছু কলেজে প্রয়োজন হতে পারে)
কোন কলেজগুলি Central Portal-এর বাইরে?
সরকারি তথ্য অনুযায়ী নিচের কিছু প্রতিষ্ঠান আলাদা ভর্তি প্রক্রিয়া চালাবে—
• Presidency University
• Jadavpur University
• Autonomous Colleges
• Minority Colleges
• Medical / Engineering / Nursing / Law Colleges
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ
• আবেদন করার আগে নিজের নাম, জন্মতারিখ ও নম্বর ভালোভাবে যাচাই করুন
• পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন খুব সতর্কতার সঙ্গে করুন
• Registration Number ও Password সংরক্ষণ করে রাখুন
• শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগে আবেদন সম্পূর্ণ করুন

No comments:
Post a Comment