WBSSC গ্রুপ C ও D 2026: রিপোর্টিং টাইম ও শেষ মুহূর্তের পারফেক্ট গাইড
West Bengal School Service Commission (WBSSC) আয়োজিত গ্রুপ C ও D ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন হাজার হাজার পরীক্ষার্থী। পরীক্ষার দিনে সঠিক রিপোর্টিং টাইম জানা, প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখা এবং শেষ মুহূর্তে কীভাবে নিজেকে প্রস্তুত রাখবেন—এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল বা অসাবধানতার জন্য যেন আপনার মূল্যবান সুযোগ হাতছাড়া না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
এই পোস্টে আমরা সহজ ও স্পষ্টভাবে তুলে ধরব—পরীক্ষার নির্ধারিত রিপোর্টিং টাইম, এক্সাম সেন্টারে কখন পৌঁছানো উচিত, কী কী জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে, কোন জিনিস নিষিদ্ধ, এবং শেষ মুহূর্তে মানসিকভাবে ফোকাস ধরে রাখার কার্যকর টিপস।
পরীক্ষার দিনটি যেন আপনার জন্য আত্মবিশ্বাস ও সাফল্যের সূচনা হয়—সেই লক্ষ্যেই এই সম্পূর্ণ গাইড। প্রস্তুত থাকুন, সচেতন থাকুন, এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান।
WBSSC Group C & D 2026 পরীক্ষার পরীক্ষার দিন
| WBSSC Group C | ১লা মার্চ (রবিবার) |
| WBSSC Group D | ৮ই মার্চ (রবিবার) |
WBSSC Group C & D 2026 পরীক্ষার সময়সূচি
এই বছর গ্রুপ C ও D পরীক্ষার জন্য প্রায় ১৬ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। তথাকথিত ওই দিন গুলিতে বাস, ট্রেন এবং যানবাহন গুলিতে ভির থাকবে, তাই সকলকে আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরামর্শ দিচ্ছি আমরা। কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত সময় গুলি হল -
| রিপোর্টিং টাইম | সকাল ১০:০০টা। |
| পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হবে | সকাল ১১:৪৫টা। |
| হল-এ প্রবেশের শেষ সময় | দুপুর ১২:০০টা। |
বিঃ দ্রঃ- পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কাউকে হল ছাড়তে দেওয়া হবে না। সমস্ত OMR শিট গুলি উপস্থিতি পরীক্ষার্থীর তালিকা সাথে মিলিয়ে নেওয়ার পরেই পরীক্ষার্থীরা বেরোতে পারবেন।
WBSSC Group C & D পরীক্ষায় কি কি নিয়ে যেতে হবে?
- কালো/নীল কালির বল পেন
- Admit Card-এর প্রিন্ট কপি।
- Original বৈধ একটি সরকারি আইডি কার্ড — PAN Card / Driving Licence / Voter ID / Passport / Aadhaar Card
- এক কপি Photo
- স্বচ্ছ জল বোতল
বিঃ দ্রঃ- বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে OMR Answer Sheet ও Attendance Sheet-এ সই করা বাধ্যতামূলক। এই ভুলতা যেনো কোনো ছাত্রছাত্রীর না হয়।
WBSSC Group C & D পরীক্ষায় কি কি নিয়ে যাওয়া যাবেনা?
- ঘড়ি
- ক্যালকুলেটর
- মোবাইল ফোন
- যে কোন ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ।
- জুতো বা বুট পরা যাবে না—শুধু স্লিপার বা ফ্ল্যাট স্যান্ডেল পরতে হবে।
বিঃ দ্রঃ- পরীক্ষাকেন্দ্রগুলি CCTV নজরদারিতে থাকবে তাই সকল পরীক্ষার্থীকে সমস্ত রকম নকল পদ্ধতি এবং সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। কারণ একটা ছোট্টো ভুল সারাজীবনের আপসোস না হয়ে দাঁড়ায়।
আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস যেন এই পরীক্ষায় সাফল্যের মাধ্যমে পূর্ণতা পায়—এই কামনাই করি।
নিজের উপর ভরসা রাখুন, সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখুন। দেখবেন সাফল্য আপনাদের হাতছানি দেবেই।
আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আরও পড়ুন - WBSSC Group C Model Practice Set 2025

No comments:
Post a Comment