গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা তালিকা PDF || List of Important Bengali Idioms PDF
বাংলা ভাষাকে জীবন্ত, প্রাঞ্জল ও অর্থবহ করে তুলতে বাগধারা এক অনন্য অলংকার। অল্প কথায় গভীর ভাব প্রকাশ করার ক্ষমতার জন্য বাংলা সাহিত্যে ও দৈনন্দিন ভাষায় বাগধারার ব্যবহার অপরিসীম। বিশেষ করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাধারণ জ্ঞান প্রস্তুতির ক্ষেত্রে বাগধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
এই পোস্টে আমরা পরীক্ষায় বারবার আসা ও বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাংলা বাগধারার তালিকা সহজ অর্থসহ একটি সুসংগঠিত PDF আকারে তুলে ধরেছি, যাতে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা খুব অল্প সময়ে দ্রুত রিভিশন করতে পারে। বাংলা ভাষার সৌন্দর্য বোঝা ও নম্বর নিশ্চিত করতে এই PDF নিঃসন্দেহে অত্যন্ত সহায়ক হবে।
বাংলা বাগধারার সংক্ষিপ্ত তালিকা
■ অর্ধচন্দ্র ➻ গলা ধাক্কা দেওয়া
■ অগ্নিশর্মা ➻ নিরতিশয় ক্রধ
■ অগ্নিপরীক্ষা ➻ কঠিন পরীক্ষা
■ অন্ধকারে ঢিল মারা ➻ আন্দাজে কাজ করা
■ অকুল পাথার ➻ ভীষণ বিপদ
■ দৃষ্টের পরিহাস ➻ ভাগ্যের নিষ্ঠুরতা
■ অল্প বিদ্যা ভয়ংকর ➻ সামান্য বিদ্যার অহংকার
■ অনাধিকার চর্চা ➻ সীমার বাহিরে পদক্ষেপ
■ অরণ্যে রোদন ➻ নিস্ফল আবেদন
■ অহিনকুল সম্বন্ধ ➻ ভীষণ শত্রুতা
■ আকাশ থেকে পড়া ➻ না জানার ভান করা
■ আকাশ ধরা ➻ বৃষ্টি থামা
■ আকাশ ভেঙ্গে পড়া ➻ হঠাৎ ভীষণ বিপদে
■ আকাশ কুসুম ➻ কাল্পনিক বস্তু
■ আকাশ পাতাল ➻ প্রুচুর বাবধান
■ আকাশের চাঁদ হাতে পাওয়া ➻ দুর্লভ বস্তু প্রাপ্তি
■ ইঁচড়ে পাকা ➻ অকালপক্ব
■ ইতর বিশেষ ➻ সামান্য পার্থক্য
■ ইতস্ততঃ করা ➻ দোনামনা করা
■ ইলাহি-কাণ্ড ➻ বিরাট আয়োজন
■ ঈশানের মেঘ ➻ সঙ্কটের পূর্বাভাস
■ উঠতি বয়স ➻ যৌবনের প্রথমদিক
■ উঠে পড়ে লাগা ➻ দৃঢ়সংকল্পে উদ্যমের সাথে কাজে লাগা
■ উত্তমমধ্যম দেওয়া ➻ প্রচণ্ড প্রহার করা
■ উনিশ বিশ ➻ সামান্য পার্থক্য
■ ঊনপঞ্চাশ বায়ু ➻ পাগলামি
■ ঊনপাঁজুরে ➻ দুর্বল, মন্দভাগ্য
■ ঊনপাঁজুরে বরাখুরে ➻ লক্ষ্মীছাড়া, হতভাগা- গালি
■ ঋণ-ছ্যাচড়া ➻ টাকা থাকতেও যে ঋণ শোধ করে না
■ একঘেয়ে ➻ সবসময় একরকম
■ একটানা ➻ অবিরাম
■ একটুকু ➻ অতি অল্প পরিমাণ
■ একঢিলে দুইপাখি মারা ➻ এক প্রচেষ্টায় দুই উদ্দেশ্যসাধন করা
■ একতাই বল ➻ সম্মিলিত শক্তি
■ একদেশদর্শী ➻ সঙ্কীর্ণমনা
■ একনজরে ➻ একবার বা ক্ষণেক দেখেই
■ একপায়ে খাড়া ➻ উদগ্রীব
■ একবনে দুইবাঘ ➻ প্রবল প্রতিদ্বন্দ্বী
■ ওষুধে ধরা ➻ প্রার্থিত ফল পাওয়া
■ ওষুধ করা ➻ বশ করা
■ ওস্তাদি ➻ উপর চালাকি
■ ওটবস ➻ একইসঙ্গে চলাফেরা
■ কপাল ফেরা ➻ সৌভাগ্য লাভ
■ কত ধানে কত চাল ➻ হিসেব করে চলা
■ কড়ায় গণ্ডায় ➻ পুরোপুরি
■ কান খাড়া করা ➻ মনোযোগী হওয়া
■ কানকাটা ➻ নির্লজ্জ
■ কান ভাঙানো ➻ কুপরামর্শ দান
■ কান ভারি করা ➻ কুপরামর্শ দান
■ কাপুড়ে বাবু ➻ বাহ্যিক সাজ
■ কেউ কেটা ➻ গণ্যমান্য
■ কেঁচো গণ্ডুষ ➻ পুনরায় আরম্ভ
■ খণ্ডকপাল ➻ দুর্ভাগা, হতভাগ্য
■ খতিয়ে দেখা ➻ বিবেচনা করা
■ খবরা-খবর ➻ তত্ত্বতালাশ, খোঁজখবর
■ খয়ের খাঁ ➻ চাটুকার, তোষামুদে
■ খয়েরখাঁই ➻ চাটুকারী, তোষামোদ
■ খরচপত্র ➻ প্রয়োজনমত বিভিন্ন বিষয়ে ব্যয়
■ খরচের হাত ➻ খরচে দরাজ
■ গোবর গণেশ ➻ মূর্খ
■ গোলক ধাঁধা ➻ দিশেহারা
■ গোঁফ খেজুরে ➻ নিতান্ত অলস
■ গোড়ায় গলদ ➻ শুরুতে ভুল
■ গৌরচন্দ্রিকা ➻ ভূমিকা
■ গৌরীসেনের টাকা ➻ বেহিসাবী অর্থ
■ ঘোড়ার ডিম ➻ অবাস্তব
■ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ➻ নিজ খরচে পরের বেগার খাটা
■ ঘাটের মড়া ➻ অতি বৃদ্ধ
■ ঘটিরাম ➻ আনাড়ি হাকিম
■ চোখের বালি ➻ চক্ষুশূল
■ চোখের পর্দা ➻ লজ্জা
■ চোখ কপালে তোলা ➻ বিস্মিত হওয়া
■ চোখ টাটানো ➻ ঈর্ষা করা
■ চোখে ধুলো দেওয়া ➻ প্রতারণা করা
■ চোখের চামড়া ➻ লজ্জা
■ চুনকালি দেওয়া ➻ কলঙ্ক
■ চশমখোর ➻ চক্ষুলজ্জাহীন
■ ছ কড়া ন কড়া ➻ সস্তা দর
■ ছা পোষা ➻ অত্যন্ত গরিব
■ ছাই ফেলতে ভাঙা কুলা ➻ সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি
■ ছেলের হাতের মোয়া ➻ সামান্য বস্তু
■ ছুঁচো মেরে হাত গন্ধ করা ➻ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
■ জগাখিচুড়ি পাকানো ➻ গোলমাল বাধানো
■ জিলাপির প্যাঁচ ➻ কুটিলতা
■ টাকার কুমির ➻ ধনী ব্যক্তি
■ টেকে গোঁজা ➻ আত্মসাৎ করা
■ টুপভুজঙ্গ ➻ নেশায় বিভোর
■ ঠগ বাছতে গাঁ উজাড় ➻ আদর্শহীনতার প্রাচুর্য
■ ঠুঁটো জগন্নাথ ➻ অকর্মণ্য
■ ঠেলার নাম বাবাজি ➻ চাপে পড়ে কাবু
■ ডাকের সুন্দরী ➻ খুবই সুন্দরী
■ ডুমুরের ফুল ➻ দুর্লভ বস্তু
■ ডামাডোল ➻ গণ্ডগোল
■ ঢাকের কাঠি ➻ মোসাহেব, চাটুকার
■ ঢাকের বাঁয়া ➻ অপ্রয়োজনীয়
■ ঢেঁকির কচকচি ➻ বিরক্তিকর কথা
■ ঢি ঢি পড়া ➻ কলঙ্ক প্রচার হওয়া
■ তালপাতার সেপাই ➻ ক্ষীণজীবী
■ তিলকে তাল করা ➻ বাড়িয়ে বলা
■ তুলসী বনের বাঘ ➻ ভণ্ড
■ তুলা ধুনা করা ➻ দুর্দশাগ্রস্ত করা
■ তুষের আগুন ➻ দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
■ দুধে ভাতে থাকা ➻ খেয়ে-পড়ে সুখে থাকা
■ দেঁতো হাসি ➻ কৃত্তিম হাসি
■ দাদ নেওয়া ➻ প্রতিশোধ নেয়া
■ দুকান কাটা ➻ বেহায়া
■ ধরাকে সরা জ্ঞান করা ➻ অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা
■ ধর্মের ষাঁড় ➻ যথেচ্ছাচারী
■ ধর্মের কল বাতাসে নড়ে ➻ সত্য গোপন থাকে না
■ ধরি মাছ না ছুঁই পানি ➻ কৌশলে কার্যাদ্ধার
■ নাটের গুরু ➻ মূল নায়ক
■ নাড়ি নক্ষত্র ➻ সব তথ্য
■ নিমক হারাম ➻ অকৃতজ্ঞ
■ নিমরাজি ➻ প্রায় রাজি
■ নামকাটা সেপাই ➻ কর্মচ্যূত ব্যক্তি
■ নথ নাড়া ➻ গর্ব করা
■ নেই আঁকড়া ➻ একগুঁয়ে
■ পকেটস্থ করা ➻ আত্মসাৎ করা
■ পগার পার ➻ পলায়ন করা
■ পঙক্তি-ভোজন ➻ একসঙ্গে অনেক লোকের পাশাপাশি বসে আহার
■ পচা আদা/আলু/ডিম ➻ সব ভালোর মধ্যে কোন একটি মন্দ
■ পটপরিবর্তন ➻ পত্রপাঠ
■ পথখরচ ➻ পাথেয়, যাতায়াতের জন্য খরচ
■ পথচলতি ➻ পথ চলাকালীন (পথচলতি বন্ধুত্ব)
■ ফকির ➻ কপর্দকশূন্য
■ ফক্কড় ➻ প্রগল্ভ ব্যক্তি, ধড়িবাজ ধূর্তলোক
■ ফক্কা ➻ ধোঁকা, মিথ্যা
■ ফক্কিকারি ➻ ফাঁকি দেওয়ার ইচ্ছা, ধান্ধাবাজি
■ বউভেড়ুয়া ➻ আঁচলধরা
■ বংশে বাতি দেওয়া ➻ বংশধর রূপে বংশ বাঁচিয়ে রাখা
■ বক দেখানো ➻ বকের গলা
■ ভক্তবিটেল ➻ ভণ্ডভক্ত
■ ভক্তের জন্য ভগবান ➻ ঈশ্বর ভক্তকে রক্ষা করে
■ ভঙ্গ দেওয়া (রণে) ➻ পলায়ন করা
■ ভজকট ➻ ঝামেলা
■ ভবঘুরে ➻ বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন
■ ভবলীলা সাঙ্গ ➻ মৃত্যু
■ মাথায় চড়া ➻ মাথায় ওঠার অনুরূপ
■ মাথায় চাপা ➻ কিছু করার ইচ্ছা হওয়া
■ মাথায় ঢোকা ➻ বোধগম্য হওয়া
■ মাথায় তোলা ➻ অতিরিক্ত প্রশ্রয় দেওয়া
■ মাথায় পা দিয়ে ডোবানো ➻ সর্বনাশের পথে ঠেলে দেওয়া
■ মাথায় ভূত চাপা ➻ দুষ্টবুদ্ধি চাড়া দেওয়া
■ মাথায় মাথায় ➻ সীমাপর্যন্ত, সমান সমান
■ মাথায় রাখা ➻ ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য মনে রাখা
■ বিদ্রুপে- কৃপণের ধন
■ যখন তখন ➻ সময়-অসময় বিচার না করে (যখন-তখন এসে উপস্থিত হয়)
■ যখন যেমন, তখন তেমন ➻ অবস্থা বুঝে ব্যবস্থা
■ যেকথা সেই কাজ ➻ উক্তির সত্যতা রক্ষা
■ যেখানে সেখানে ➻ যেকোন স্থানে, সর্বত্র
■ ষাঁড়ের গোঁ ➻ একরোখা মেজাজ
■ ষাঁড়ের গোবর ➻ অপদার্থ অযোগ্য ব্যক্তি
■ ষাঁড়ের ডালনা ➻ অযোগ্য. অপদার্থ ব্যক্তি
■ ষাঁড়ের বুদ্ধি ➻ আহাম্মক, বুদ্ধিহীন
■ ষেটের বাছা ষষ্টীদাস ➻ সু কু-অর্থে- অপদার্থ ব্যক্তি
■ হাত গুটানো ➻ নিরস্ত হওয়া
■ হাত গোনা ➻ ভাগ্যবিচার
■ হাত চলা ➻ হাতে প্রহার করা
■ হাত চালানো ➻ দ্রুত কাজ শেষ করা/ মারামারি করা
■ হাত চুলকানো ➻ ব্যগ্রতা প্রকাশ
■ হাত তোলা ➻ মারা/ সমর্থন করা
■ হাত দিয়ে জল না গলা ➻ কৃপণস্বভাব
বাংলা বাগধারার PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ৪৫০+ বাংলা বাগধারা
File Format: PDF
No. of Pages: 12
File Size: 400 KB

No comments:
Post a Comment