Breaking




Saturday, 21 March 2026

বিভিন্ন শ্রেণীর লিভার: সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও উদাহরণ সহ সম্পূর্ণ PDF

বিভিন্ন শ্রেণীর লিভার - সংজ্ঞা || শ্রেণীবিভাগ || উদাহরণ PDF

বিভিন্ন শ্রেণীর লিভার - সংজ্ঞা || শ্রেণীবিভাগ || উদাহরণ PDF
বিভিন্ন শ্রেণীর লিভার - সংজ্ঞা || শ্রেণীবিভাগ || উদাহরণ PDF

পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো লিভার বা সহজ যন্ত্র, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজকে সহজ ও কার্যকর করে তোলে। লিভারের মাধ্যমে আমরা অল্প শক্তি প্রয়োগ করে ভারী বস্তুও সহজে তুলতে বা সরাতে পারি। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে স্কুল-কলেজের পাঠ্যক্রম—সব ক্ষেত্রেই লিভারের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও বাস্তব উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টে বিভিন্ন শ্রেণীর লিভার (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী) সম্পর্কে পরিষ্কার ধারণা, সহজ সংজ্ঞা এবং বাস্তব জীবনের উদাহরণসহ একটি সুন্দর PDF উপস্থাপন করা হয়েছে। যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই নোটটি বিশেষভাবে সহায়ক হবে। 


একনজরে লিভার-এর সারাংশ

পদার্থবিজ্ঞানে লিভার (Lever) হলো একটি সহজ যন্ত্র (Simple Machine), যার সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যায়।
সহজভাবে বলতে গেলে, একটি শক্ত দণ্ড (rod) কোনো একটি নির্দিষ্ট বিন্দুর (Fulcrum বা ভরকেন্দ্র) উপর ভর করে ঘোরে—এই ব্যবস্থাকেই লিভার বলা হয়।

❏ লিভারের প্রধান অংশ

1. Fulcrum (আধার বিন্দু)→ যেখানে দণ্ডটি ঘোরে
2. Effort (প্রয়োগকৃত বল) → যে বল আমরা প্রয়োগ করি
3. Load (ভার) → যে বস্তুকে উঠানো বা সরানো হয়

লিভারের কাজের মূল সূত্র

লিভারে কাজ করার নীতি:
Effort × Effort Arm = Load × Load Arm

❏ লিভারের প্রকারভেদ

১. প্রথম শ্রেণীর লিভার (First Class Lever)
Fulcrum মাঝখানে থাকে
উদাহরণ: দোলনা, কাঁচি

২. দ্বিতীয় শ্রেণীর লিভার (Second Class Lever)
Load মাঝখানে থাকে
উদাহরণ: ঠেলাগাড়ি

৩. তৃতীয় শ্রেণীর লিভার (Third Class Lever)
Effort মাঝখানে থাকে
উদাহরণ: টুইজার, মানুষের হাত

কেন লিভার গুরুত্বপূর্ণ?
  • কম শক্তিতে বেশি কাজ করা যায়
  • দৈনন্দিন জীবনে অনেক কাজে ব্যবহৃত (যেমন: বোতল খোলা, ভার তোলা)

একনজরে বিভিন্ন শ্রেণীর লিভার

 আলম্ব কাকে বলে ?

➥ যে স্থির বিন্দুকে কেন্দ্র করে লিভারটি চারপাশে ঘুরতে পারে তাকে আলম্ব বলে।

 বাহুবল কাকে বলে ?

➥ এই আলম্বের একই দিকে বা বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর একটিতে বল প্রয়োগ করা হয় এবং অন্যটিতে ভার থাকে। আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলবাহু বলে।

 লিভার কাকে বলে ?

➥ লিভার হলো একটি সরল বা বাঁকান দণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারিদিকে অবাধে ঘুরতে পারে।

 রোধবাহু কাকে বলে ?

➥ আলম্ব থেকে ভারের প্রয়োগ বিন্দুর দূরত্বকে রোধবাহু বলে।

 লিভারের শ্রেণীবিভাগ ঃ 

ভারের প্রয়োগ বিন্দু, প্রযুক্ত বল, আলম্ব বিন্দু বিভিন্ন অবস্থানের ভিত্তিতে লিভারকে তিন শ্রেণীতে ভাগ করা যায়
০১. প্রথম শ্রেণীর লিভার
০২. দ্বিতীয় শ্রেণীর লিভার 
০৩. তৃতীয় শ্রেণীর লিভার

প্রথম শ্রেণীর লিভার 
চিত্র ঃ  
প্রথম শ্রেণীর লিভার 
সংজ্ঞা ঃ যে লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে।

যান্ত্রিক সুবিধা ঃ এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা ১ অপেক্ষা বেশি, ১-এর সমান বা ১ অপেক্ষা কম এই রকমই হতে পারে।
১ অপেক্ষা বেশি = সাঁড়াশি, পেরেক তোলার যন্ত্র
১-এর সমান = সাধারণ তুলাযন্ত্র
১ অপেক্ষা কম = ঢেঁকি 

উদাহরন ঃ সাঁড়াশি,বেলচা,নলকূপের হাতল,টুথব্রাশ,পেরেক তোলার যন্ত্র, কাঁচি।

দ্বিতীয় শ্রেণীর লিভার 
চিত্র ঃ 
দ্বিতীয় শ্রেণীর লিভার 
সংজ্ঞা ঃ যে লিভারের একদিকে আলম্ব এবং অন্য দিকে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলপ্রয়োগ বিন্দুর মধ্যবর্তী স্থানে ভার দেওয়া হয়, তাকে দ্বিতীয় শ্রেনীর লিভার বলা হয়।

যান্ত্রিক সুবিধা ঃ  এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর বেশি।

উদাহরন ঃ যাঁতি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, একচাকার হাতগাড়ি ইত্যাদি।


তৃতীয় শ্রেণীর লিভার 
চিত্র ঃ  
তৃতীয় শ্রেণীর লিভার 
সংজ্ঞা ঃ যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে। 

যান্ত্রিক সুবিধা ঃ এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর কম হয়।

উদাহরন ঃ মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটি, মুখের চোয়াল, ক্রেন ইত্যাদি। চিমটিতে তৃতীয় শ্রেনীর দুটি লিভার একসঙ্গে কাজ করে।

বিভিন্ন শ্রেণীর লিভারের PDF-টি সংগ্রহ করে নীচে Download Now লেখায় ক্লিক করো।

File Details :: 

File Name: বিভিন্ন শ্রেণীর লিভার

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  507 KB


No comments:

Post a Comment