Breaking




Sunday, 3 May 2026

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক – সম্পূর্ণ তালিকা PDF

গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের পূর্ণাঙ্গ তালিকা – পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ PDF

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা PDF
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা PDF 
বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিভিন্ন পদার্থের গলনাঙ্ক (Melting Point) ও স্ফুটনাঙ্ক (Boiling Point)। এই তথ্যগুলি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন হিসেবে আসে।

পদার্থের ভৌত ধর্ম বোঝার ক্ষেত্রে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন পদার্থ কোন তাপমাত্রায় কঠিন থেকে তরলে বা তরল থেকে বাষ্পে রূপান্তরিত হয়, তা জানা থাকলে সেই পদার্থের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

এই PDF-এ গুরুত্বপূর্ণ বিভিন্ন মৌল ও যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একত্রে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে মনে রাখতে পারে এবং দ্রুত রিভিশন করতে পারে।

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা
 
পদার্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক
সোনা ১০৬৫℃ ২৭১০℃
রুপো ৯৬১℃ ২১৬২℃
তামা ১০৮৫℃ ২৫৬২℃
হীরে ৩৫৫০℃ ৪৮২৭℃
লোহা ১৫৪০℃ ২৮৯০℃
দস্তা ৪২০℃ ৯০৭℃
টিন ২৩২℃ ২৬৯০℃
পারদ -৩৯℃ ৩৫৭℃
সিলিকন ১৪১০℃ ৩২৬৫℃
অ্যালুমিনিয়াম ৬৬০℃ ২৫১৯℃
প্ল্যাটিনাম ১৭৭০℃ ৩৮০০℃
গ্রাফাইট ৩৬৭৫℃ ৪০২৭℃
ক্যালসিয়াম ৮৪২℃ ১৪৮৪℃
হাইড্রোজেন -২৫৯℃ -২৫৩℃
অক্সিজেন -২১৮℃ -১৮৩℃
নাইট্রোজেন -২১০℃ -১৯৬℃
হিলিয়াম -২৭০℃ -২৬৯℃
ব্রোমিন -৭℃ ৫৮℃
কোবাল্ট ১৪৯৫℃ ২৮৮০℃
ক্লোরিন -১০১℃ -৩৪℃
লিথিয়াম ১৮১℃ ১৩৩০℃
সালফার ১১৯℃ ৪৪৫℃
সোডিয়াম ৯৮℃ ৮৯০℃
পটাশিয়াম ৬৩℃ ৭৬৬℃
ফসফরাস ৪৪℃ ২৮১℃
নিকেল ১৪৫৩℃ ২৯১৩℃
ম্যাঙ্গানিজ ১২৪৬℃ ২০৪০℃
ম্যাগনেশিয়াম ৬৫০℃ ১১২০℃
আয়োডিন ১১৪℃ ১৮৪℃
ক্যাডমিয়াম ৩২১℃ ৭৬৭℃
টাংস্টেন ৩৪২২℃ ৫৫৫৫℃
পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :: 

File Name: বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  251 KB


No comments:

Post a Comment