Breaking




Tuesday, 4 August 2026

একাধিক রাশি ও তাদের একক তালিকা PDF

বিভিন্ন রাশি ও তাদের একক তালিকা PDF || Physical Quantities and Units In Bengali

একাধিক রাশি ও তাদের একক
একাধিক রাশি ও তাদের একক
নমস্কার...
আজকে আমরা শিখবো কিছু রাশি ও তার একক সম্পর্কে। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো,তোমাদের এই বিষয়টি ভালো করে জেনে এবং মনে রাখতে হবে।কারন বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসে থাকে। আমরা আজকে শেয়ার করছি বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF এই পোস্টটি, তোমরা হয়তো পোস্টটির টাইটেল দেখেই বুঝে গেছো যে পোস্টটির মধ্যে কি আছে। তাই আর কোনো রকম ভাবনে চিন্তা না করে অবিলম্বে পোস্টটির তথ্য গুলি খুব ভালোভাবে দেখে নাও কি আছে পোস্টটির মধ্যে।

বিভিন্ন রাশি ও তাদের একক

বিভিন্ন রাশি SI একক CGS একক
সময় সেকেন্ড সেকেন্ড
দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার
আয়তন ঘনমিটার ঘন সেন্টিমিটার
ভর কিলোগ্রাম গ্রাম
ঘনত্ব কিলোগ্রাম/ঘনমিটার গ্রাম/ঘন সেন্টিমিটার
বেগ মিটার/সেকেন্ড সেন্টিমিটার/সেকেন্ড
ক্ষেত্রফল বর্গমিটার বর্গ সেন্টিমিটার
বল নিউটন ডাইন
তাপ জুল ক্যালোরি
তাপমাত্রা কেলভিন °C বা °F
কোণ রেডিয়ান রেডিয়ান
কার্য বা শক্তি জুল আর্গ
কম্পাঙ্ক হার্জ হার্জ
চাপ পাস্কাল বা নিউটন/মিটার২ ডাইন/সেন্টিমিটার২
ক্ষমতা ওয়াট আর্গ/সেকেন্ড
ত্বরণ মিটার/সেকেন্ড২ সেন্টিমিটার/সেকেন্ড২
জলসম কিলোগ্রাম গ্রাম
তাপধারকত্ব জুল/কেলভিন ক্যালোরি/°C
ঘাত নিউটন/সেকেন্ড ডাইন/সেকেন্ড
আধান কুলম্ব ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন
লীনতাপ জুল/কিলোগ্রাম ক্যালোরি/গ্রাম
রোধাঙ্ক ওহম মিটার ওহম সেন্টিমিটার
প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার ESU/biot
সরণ মিটার সেন্টিমিটার
উষ্ণতা কেলভিন -
পদার্থের পরিমাণ মোল -
দীপন প্রাবল্য ক্যান্ডেলা -

বিভিন্ন ভৌত রাশির একক — প্রশ্নোত্তর

প্রশ্ন:
SI পদ্ধতিতে দৈর্ঘ্যের মৌলিক একক কী?
উত্তর: মিটার (m)

প্রশ্ন: CGS পদ্ধতিতে ভরের একক কী?
উত্তর: গ্রাম (g)

প্রশ্ন: SI ও CGS উভয় পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর: সেকেন্ড (s)

প্রশ্ন: SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী?
উত্তর: বর্গমিটার (m²)

প্রশ্ন: CGS পদ্ধতিতে আয়তনের একক কী?
উত্তর: ঘন সেন্টিমিটার (cm³)

প্রশ্ন: SI পদ্ধতিতে ঘনত্বের একক কী?
উত্তর: কিলোগ্রাম/ঘনমিটার (kg/m³)

প্রশ্ন: CGS পদ্ধতিতে বেগের একক কী?
উত্তর: সেন্টিমিটার/সেকেন্ড (cm/s)

প্রশ্ন: SI পদ্ধতিতে ত্বরণের একক কী?
উত্তর: মিটার/সেকেন্ড² (m/s²)

প্রশ্ন: নিউটন কোন ভৌত রাশির SI একক এবং CGS-এ তার সমতুল্য একক কী?
উত্তর: বল; CGS একক ডাইন (dyne)

প্রশ্ন: পাস্কাল কোন ভৌত রাশির SI একক?
উত্তর: চাপ

প্রশ্ন: চাপের SI একককে মৌলিক এককের সাহায্যে কীভাবে প্রকাশ করা যায়?
উত্তর: নিউটন/মিটার² (N/m²)

প্রশ্ন: CGS পদ্ধতিতে চাপের একক কী?
উত্তর: ডাইন/সেন্টিমিটার² (dyne/cm²)

প্রশ্ন: জুল ও আর্গ যথাক্রমে কোন ভৌত রাশির SI ও CGS একক?
উত্তর: কার্য বা শক্তি

প্রশ্ন: ওয়াট কোন ভৌত রাশির SI একক এবং CGS-এ তার একক কী?
উত্তর: ক্ষমতা; আর্গ/সেকেন্ড (erg/s)

প্রশ্ন: কম্পাঙ্কের SI একক কী এবং CGS পদ্ধতিতে এর একক কী?
উত্তর: হার্জ (Hz); উভয় পদ্ধতিতেই হার্জ

প্রশ্ন: সমতল কোণের SI একক কী?
উত্তর: রেডিয়ান (rad)

প্রশ্ন: তাপের SI একক ও CGS একক কী?
উত্তর: যথাক্রমে জুল (J) ও ক্যালোরি (cal)

প্রশ্ন: SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
উত্তর: কেলভিন (K)

প্রশ্ন: তাপধারকত্বের SI একক কী?
উত্তর: জুল/কেলভিন (J/K)

প্রশ্ন: CGS পদ্ধতিতে তাপধারকত্বের একক কী?
উত্তর: ক্যালোরি/°C

প্রশ্ন: জলসমের SI ও CGS একক যথাক্রমে কী?
উত্তর: কিলোগ্রাম (kg) ও গ্রাম (g)

প্রশ্ন: তড়িৎ প্রবাহমাত্রার SI একক কী?
উত্তর: অ্যাম্পিয়ার (A)

প্রশ্ন: তড়িৎ আধানের SI একক কী এবং CGS-এ প্রচলিত একক কী?
উত্তর: কুলম্ব (C); স্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন

প্রশ্ন: ঘাতের SI একক কী?
উত্তর: নিউটন-সেকেন্ড (N·s)

প্রশ্ন: ঘাতের CGS একক কী?
উত্তর: ডাইন-সেকেন্ড (dyne·s)

প্রশ্ন: রোধাঙ্কের SI একক কী?
উত্তর: ওহম-মিটার (Ω·m)

প্রশ্ন: লীনতাপের SI একক কী এবং CGS একক কী?
উত্তর: জুল/কিলোগ্রাম (J/kg) এবং ক্যালোরি/গ্রাম (cal/g)

প্রশ্ন: দীপন প্রাবল্যের SI মৌলিক একক কী?
উত্তর: ক্যান্ডেলা (cd)

প্রশ্ন: পদার্থের পরিমাণের SI মৌলিক একক কী?
উত্তর: মোল (mol)

পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রাখুন:

বল → নিউটন → ডাইন
চাপ → পাস্কাল → ডাইন/cm²
কার্য/শক্তি → জুল → আর্গ
ক্ষমতা → ওয়াট → আর্গ/সেকেন্ড
ঘাত → নিউটন-সেকেন্ড → ডাইন-সেকেন্ড
রোধাঙ্ক → ওহম-মিটার → ওহম-সেন্টিমিটার 
একাধিক রাশি ও তাদের একক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: একাধিক রাশি ও তাদের একক 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  115 KB 


No comments:

Post a Comment